Wednesday, July 22, 2026
25.7 C
Dhaka
No menu items!

২৭ বছর হেঁটে পৃথিবী ভ্রমণ করেছেন কার্ল বুশবি

মাত্র ৫০০ ডলার পকেটে নিয়ে ১৯৯৮ সালে ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ারের হাল শহর থেকে যাত্রা শুরু করেছিলেন কার্ল বুশবি। সঙ্গে ছিল এক অদ্ভুত দৃঢ় অঙ্গীকার—পৃথিবী পুরো হেঁটে ঘুরে না ফেলা পর্যন্ত তিনি বাড়ি ফিরবেন না। তখন বয়স ছিল ২৯।

আজ বয়স ৫৬, আর তিনি ২৭ বছর ধরে হেঁটে চলেছেন পৃথিবীজুড়ে। এই অভিযানের নাম তিনি দিয়েছেন ‘গোলিয়াথ অভিযান’। এ অভিযানে কোনো মোটরচালিত যান ব্যবহার করা যায়নি এবং কাজ শেষ না হওয়া পর্যন্ত বাড়ি ফেরা যায়নি।

ব্রিটিশ সেনাবাহিনীতে প্যারাট্রুপার হিসেবে ১২ বছর চাকরি করার পর বুশবির মনে হয়েছিল, জীবন যেন একধরনের শৃঙ্খলে আবদ্ধ। একঘেয়েমি ও সীমাবদ্ধতা থেকে মুক্তির আকাঙ্ক্ষা তাকে পৃথিবী ঘুরতে প্রলুব্ধ করে। মানচিত্রে রেখা এঁকে তিনি নির্ধারণ করেছিলেন ইংল্যান্ড থেকে ইউরোপ, এশিয়া, সাইবেরিয়া পেরিয়ে বেরিং প্রণালি হয়ে আমেরিকা, তারপর আবার বাড়ি ফেরা। যাত্রা শুরু হয়েছিল চিলির পুন্তা আরেনাস থেকে, প্রতিদিন গড়ে ৩০ কিলোমিটার হেঁটে চলেছেন।

এই দীর্ঘ যাত্রায় বুশবি জঙ্গল, বরফ আর মৃত্যুর মুখোমুখি হয়েছেন। দক্ষিণ আমেরিকার দারিয়েন গ্যাপ, কলম্বিয়া ও পানামার দুর্গম জঙ্গল পাড়ি দিতে হয়, যেখানে অপরাধী চক্র, জলাভূমি ও বিষাক্ত প্রাণীর ভয় সব সময় তাড়া করে। সবচেয়ে কঠিন অধ্যায় আসে ২০০৬ সালের মার্চে। আলাস্কা থেকে রাশিয়ার সাইবেরিয়া বরফে জমে থাকা বেরিং প্রণালি পেরোনোর সময় ১৪ দিন ও ১৪ রাত বরফের ওপর যুদ্ধের মতো সংগ্রাম করেছেন ফরাসি অভিযাত্রী দিমিত্রি কিফারের সঙ্গে। রাশিয়ায় পৌঁছার পর তাঁকে আটক করা হয়, জেরা শেষে বহিষ্কার করা হয় এবং পাঁচ বছরের জন্য রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়।

অভিযাত্রার খরচ এসেছে মূলত স্পনসরশিপ, প্রামাণ্যচিত্র নির্মাণ ও মানুষের সহায়তা থেকে। ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকটে মেক্সিকো ও কলম্বিয়ায় বছরের পর বছর আটকে পড়েন। টাকার অভাবে কখনো কুকুরের মল পরিষ্কার করেছেন, কখনো অন্যের কুকুর হাঁটিয়েছেন শুধু খাবারের বিনিময়ে। ২০০৫ সালে প্রকাশিত তাঁর বই ‘জায়ান্ট স্টেপস’ থেকেও কিছু অর্থ সাহায্য এসেছে।

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক জটিলতার কারণে ইরান বা রাশিয়া হয়ে ভ্রমণ অসম্ভব হলে তিনি কাস্পিয়ান সাগর সাঁতরে পার হয়েছেন। টানা ৩১ দিন সাঁতরে তিনি ও তাঁর সঙ্গী সমুদ্র পার হয়েছেন কোনো জাহাজ বা বিমানের সাহায্য ছাড়াই।

সর্বোচ্চ ত্যাগ করেছে পরিবারকে। ১৯৯৮ সালে যাত্রা শুরু করার সময় তার ছেলে অ্যাডাম ছিল স্কুলপড়ুয়া। ২৭ বছর ধরে ছেলের পুরো শৈশব মিস করেছেন। এখন ছেলের নিজের পরিবার রয়েছে, কিন্তু কার্ল এখনও নাতি-নাতনিকে কোলে তুলতে পারেননি। বিনিময়ে তিনি পেয়েছেন অচেনা মানুষের ভালোবাসা এবং নিঃস্বার্থ সহায়তা। এ বছরের কোনো একসময় তিনি নিজের শহরে ফিরবেন এবং শেষ হবে তার গোলিয়াথ অভিযান।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img