Wednesday, April 22, 2026
31 C
Dhaka

ফ্যাসিজম প্রতিরোধ ও প্রশাসনিক স্বচ্ছতার আহ্বান

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, পুরনো ব্যবস্থা বদলাতে হলে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোটের আয়োজন করা হয়েছে, সেই গণভোটে ‘হ্যাঁ’কে জয়যুক্ত করতে হবে। তিনি বলেন, তাহলে জুলাই সনদ কার্যকর হবে এবং দেশ বদলাবে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘ইমাম সম্মেলনে’ তিনি এসব কথা বলেন। সম্মেলনে রংপুর বিভাগের ৮ জেলার ইমাম, সরকারি কর্মকর্তা, পুলিশ প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলী রীয়াজ বলেন, ‘জুলাই জাতীয় সনদ কালো কালিতে ছাপা হলেও তা জুলাই শহীদদের রক্তে লেখা হয়েছে। এটা মনে রাখলেই জুলাই সনদ ভূলুণ্ঠিত হবে না। তাই জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের আয়োজন করা হয়েছে। রাজনৈতিক দলগুলো ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ করেছে। আমরা যদি আগামী প্রজন্মের জন্য নতুন বাংলাদেশ চাই, তাহলে এই গণভোটে ‘হ্যাঁ’কে জয়যুক্ত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘গণভোটে হ্যাঁ-এর জয় হলে দেশে আর ফ্যাসিস্ট সরকার ফিরবে না, তেমনি আর ফ্যাসিজম তৈরি হবে না। ফ্যাসিজম সৃষ্টি না হলে মানুষের অধিকার হরণ হবে না। মানুষ তার অধিকার ফিরে পাবে।’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে দেশে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, সরকারের প্রশাসনিক কর্মকাণ্ড একপেশে হবে না এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীনভাবে কাজ করবে। দুদক স্বাধীন হলে বিগত সরকারের মতো দীর্ঘমেয়াদী লুটপাট আর হবে না।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সিনিয়র সচিব পদমর্যাদা) মনির হায়দার, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন, রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, মাওলানা বায়োজিদ হুসাইন, মাওলানা আজগর আলী ও মাওলানা নজরুল ইসলাম সিদ্দিকী।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img