Wednesday, October 7, 2026
25.5 C
Dhaka

শাহরুখের সঙ্গে অভিনয় করতে চান অস্কারজয়ী উইল স্মিথ

অস্কারজয়ী হলিউড অভিনেতা উইল স্মিথ সম্প্রতি বলিউডে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। দুবাইয়ে ন্যাশনাল জিওগ্রাফিকের আসন্ন টেলিভিশন সিরিজ ‘পোল টু পোল’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত হয়ে রেড কার্পেটে গাল্ফ নিউজের সঙ্গে আলাপচারিতায় তিনি এই ইচ্ছার কথা জানান।

উইল স্মিথ সাক্ষাৎকারে বলেন, তিনি শাহরুখ খানের সঙ্গে একটি বলিউড ছবিতে কাজ করতে চান। হাস্যরসের ছলে শাহরুখকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি চাই শাহরুখ আমাকে কোনো একটি সিনেমায় রাখুন—শাহরুখ, কী খবর?’ একই সঙ্গে তিনি সালমান খান ও অমিতাভ বচ্চনের সঙ্গেও কাজ করার সম্ভাবনা নিয়ে কথা বলেন।

স্মিথ জানান, সালমান খানের সঙ্গে এ নিয়ে তার আগে আলোচনা হয়েছে। অমিতাভ বচ্চনের সঙ্গেও কোনো একটি প্রকল্প নিয়ে তিনি নিজের ভাবনা শেয়ার করেছিলেন। তিনি বলেন, ‘বিগ বি আমাকে বলেছিলেন, আমি ‘বিগ ডব্লিউ’ হতে পারি। বছরের পর বছর ধরে কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কিছুই চূড়ান্ত হয়নি।’

উল্লেখ্য, এর আগে দীপিকা পাড়ুকোন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও প্রিয়াঙ্কা চোপড়ার মতো একাধিক বলিউড তারকা হলিউডে কাজ করেছেন। তবে ভারতে হলিউড তারকাদের অভিনয় তুলনামূলকভাবে খুব কম দেখা গেছে। সেই প্রেক্ষাপটে উইল স্মিথের এই আগ্রহ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বর্তমানে শাহরুখ খান তার আসন্ন ছবি ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করছেন শাহরুখ কন্যা সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন এবং জয়দীপ আহলাওয়াত। ইতোমধ্যে ছবিটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে, যেখানে শাহরুখকে অ্যাকশন-প্যাকড অবতারে দেখা গেছে। ছবিটি চলতি বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

অন্যদিকে, উইল স্মিথ তার নতুন টেলিভিশন সিরিজ ‘পোল টু পোল’-এর মুক্তির জন্য অপেক্ষা করছেন। সিরিজটিতে জীবনের বড় প্রশ্নগুলোর উত্তর খুঁজতে স্মিথ ১০০ দিনের এক চরম অভিযানে অংশ নেবেন। এ অভিযানে তিনি দক্ষিণ মেরুতে স্কিইং থেকে শুরু করে উত্তর মেরুর বরফের নিচে ডুব দেওয়া পর্যন্ত নানা দুঃসাহসিক চ্যালেঞ্জে অংশ নেবেন। বিজ্ঞানী, অভিযাত্রী ও স্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গে এক মেরু থেকে অন্য মেরুতে যাত্রা করতে দেখা যাবে তাকে। সিরিজটির প্রিমিয়ার ১৩ জানুয়ারি ন্যাশনাল জিওগ্রাফিকে প্রচারিত হবে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img