Tuesday, March 24, 2026
30 C
Dhaka

ইসলামে আত্মহত্যা ও আত্মপীড়ন সম্পূর্ণ নিষিদ্ধ

ইসলাম একটি পরিপূর্ণ ও কল্যাণমুখী জীবনব্যবস্থা, যা মানুষের দেহ, মন ও আত্মার সার্বিক কল্যাণ নিশ্চিত করতে চায়। ইসলামের দৃষ্টিতে মানবজীবন আল্লাহর মহা দান এবং অনুগ্রহ। একইভাবে জীবন মানুষের কাছে আল্লাহর তাআলার আমানত। তাই কেউ নিজের দেহ ও মনকে ক্ষতি করতে পারে না। ইসলামে আত্মপীড়ন সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং এর জন্য পরকালে মানুষকে জবাবদিহি করতে হবে।

আত্মপীড়ন বলতে বোঝায় নিজের শরীর বা মনের প্রতি এমন আচরণ করা যা ক্ষতিকর, যন্ত্রণাদায়ক বা ধ্বংসাত্মক। যেমন—নিজের শরীরে আঘাত করা, খাদ্য বা চিকিৎসা থেকে নিজেকে বঞ্চিত করা, আনন্দের উপলক্ষ থেকে নিজেকে সরিয়ে রাখা, পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে আত্মাকে কষ্ট দেওয়া, মানসিকভাবে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া এবং আত্মহত্যা করা।

শরিয়তে আত্মপীড়ন কঠোরভাবে নিষিদ্ধ। পবিত্র কোরআন ও হাদিসে মানবজাতিকে আত্মপীড়ন থেকে দূরে থাকার নির্দেশ রয়েছে। মহান আল্লাহ বলেন, ‘আর তোমরা নিজেদের হত্যা কোরো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু।’ (সুরা : নিসা, আয়াত : ২৯)

আরেক আয়াতে ইরশাদ হয়েছে, ‘আর তোমরা নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ কোরো না।’ (সুরা : বাকারাহ, আয়াত : ১৯৫) তাফসিরবিদদের ব্যাখ্যা অনুযায়ী, যে কোনো কাজ যা মানুষের দেহ, মন, জীবন ও ঈমানের ক্ষতি করে এবং ধ্বংসাত্মক, তা মুমিনের জন্য নিষিদ্ধ।

একাধিক হাদিসেও নবীজি (সা.) নিজেকে কষ্ট না দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘নিশ্চয়ই তোমার ওপর শরীরের অধিকার আছে, তোমার ওপর তোমার চোখের অধিকার আছে, তোমার ওপর তোমার স্ত্রীর অধিকার আছে।’ (সহিহ বুখারি, হাদিস : ৫১৯৯) এছাড়া তিনি সতর্ক করেছেন, আত্মহত্যা করলে জাহান্নামের চিরস্থায়ী শাস্তি ভোগ করতে হবে। (সহিহ বুখারি, হাদিস : ৫৭৭৮)

নবীজি (সা.) ইবাদতের নামেও নিজেকে কষ্ট না দেওয়ার শিক্ষা দিয়েছেন। আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাতভর ইবাদতে দাঁড়িয়ে থাকো এবং দিনভর সিয়াম পালন করো না। বরং রোজাও রাখো, ইফতার করো, রাত জেগে ইবাদত করো এবং নিদ্রাও যাও। তোমার শরীরের অধিকারও রয়েছে।’ (সহিহ বুখারি, হাদিস : ৫১৯৯)

উল্লেখিত আয়াত ও হাদিস থেকে প্রমাণিত হয়, ইসলামের দৃষ্টিতে আত্মপীড়ন কখনোই গ্রহণযোগ্য নয়। মানুষের জীবন আল্লাহর দান, যা সংরক্ষণ করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। ইসলাম চায় মানুষ সুস্থ, সুন্দর ও ভারসাম্যপূর্ণ জীবন যাপন করুক। আত্মপীড়ন নয়, বরং আত্মসংযম, আত্মযত্ন ও আল্লাহর ওপর ভরসাই ইসলামের প্রকৃত শিক্ষা। আল্লাহ সবাইকে কবুল করুন। আমিন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

লিঙ্কে ক্লিক করলেই চ্যাট, হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার...

মুসলিম উম্মাহর বৈশিষ্ট্য কী

মুসলিম উম্মাহ একটি সুসংগঠিত ও আদর্শভিত্তিক সমাজব্যবস্থার প্রতিচ্ছবি হিসেবে...

জিন্সের ছোট পকেট কেন, জানুন ইতিহাস

জিন্স প্যান্টের সামনে বড় পকেটের ওপরে ছোট একটি পকেট...

ইনস্টাগ্রাম চ্যাটে বদল, গোপনীয়তা নিয়ে প্রশ্ন

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম তাদের মেসেজিং সেবায় বড় ধরনের...

তাড়াহুড়ো নয়, ধৈর্যেই মিলবে সফলতা

আধুনিক জীবনে দ্রুত ফল পাওয়ার আকাঙ্ক্ষা মানুষের স্বাভাবিক প্রবণতায়...

ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে করণীয় কী

ঈদের ছুটিতে বাড়ি ফেরার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন নগরবাসী।...

ঈদে স্মার্ট উপহার, গ্যাজেটেই বাড়ুক আনন্দ

ঈদ আনন্দের উৎসব, আর এই বিশেষ দিনে প্রিয়জনকে উপহার...

সমাজে শান্তি আনতে যে পাঁচ নীতি জরুরি

সমাজে ভয়ভীতি ও অনাস্থা তৈরি হলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়।...

ঈদে ভ্রমণে স্বাস্থ্যঝুঁকি এড়ানোর উপায়

ঈদ উপলক্ষে রাজধানী ছেড়ে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছেন লাখো...

হোয়াটসঅ্যাপে আসছে আরও ব্যক্তিগত শেয়ারিং অপশন

মেসেজিং অ্যাপের গণ্ডি ছাড়িয়ে হোয়াটসঅ্যাপ এখন ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনের...

জান্নাত লাভে ভালো আচরণের ভূমিকা

পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এবং জান্নাতে প্রবেশ করা...

ঝড়ের সতর্কবার্তা: রংপুর, দিনাজপুর ও ময়মনসিংহ

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের তিনটি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যা...

বিএনসিসি দিবস উদযাপনে নানা আয়োজন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত...

ঘরেই তৈরি করুন সিলেটের ঐতিহ্যবাহী বিরিয়ানি

ঈদের দিন আবহাওয়ায় বৃষ্টির সম্ভাবনা থাকায় অনেকেই ঘরে বসেই...
spot_img

আরও পড়ুন

লিঙ্কে ক্লিক করলেই চ্যাট, হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে অ্যাকাউন্ট ছাড়াই অন্যদের সঙ্গে চ্যাট করা সম্ভব হবে। ‘গেস্ট চ্যাটস’...

মুসলিম উম্মাহর বৈশিষ্ট্য কী

মুসলিম উম্মাহ একটি সুসংগঠিত ও আদর্শভিত্তিক সমাজব্যবস্থার প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত। নবী-রাসুলদের মাধ্যমে মানবজাতিকে একটি সুশৃঙ্খল জাতিতে রূপ দেওয়ার যে লক্ষ্য নির্ধারিত হয়েছে, তার চূড়ান্ত...

জিন্সের ছোট পকেট কেন, জানুন ইতিহাস

জিন্স প্যান্টের সামনে বড় পকেটের ওপরে ছোট একটি পকেট অনেকেই লক্ষ্য করেছেন। আকারে ছোট হওয়ায় এতে সাধারণত খুচরা টাকা বা ছোটখাটো জিনিস রাখা হয়।...

ইনস্টাগ্রাম চ্যাটে বদল, গোপনীয়তা নিয়ে প্রশ্ন

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম তাদের মেসেজিং সেবায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। আগামী ৮ মে থেকে প্ল্যাটফর্মটির চ্যাটে ডিফল্টভাবে চালু থাকা এন্ড-টু-এন্ড এনক্রিপশন আর...
spot_img