Tuesday, April 28, 2026
23 C
Dhaka

গোল্ডেন গ্লোব ২০২৬: ৮৩তম আসরে বাজিমাত করলেন যারা

বিশ্ব চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮৩তম আসর অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে। সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোরে দ্য বেভারলি হিলটন হোটেলে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে হলিউডের শীর্ষ তারকাদের উপস্থিতিতে উদযাপিত হয় বছরের সেরা কাজগুলোর স্বীকৃতি।

লাল গালিচায় এবার দেখা গেছে লিওনার্দো ডিক্যাপ্রিও, জেনিফার লোপেজ, ডোয়াইন জনসন, জ্যাকব এলোর্ডি, নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া দম্পতিসহ অসংখ্য তারকাকে। টানা দ্বিতীয়বারের মতো এককভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় কমেডিয়ান নিকি গ্লেজার, যা গোল্ডেন গ্লোবের ইতিহাসে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে ধরা হচ্ছে।

৮৩তম আসরে প্রত্যাশিত জয়ীদের পাশাপাশি ছিল বেশ কিছু চমকও। ড্রামা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয় হ্যামনেট। অন্যদিকে মিউজিক্যাল বা কমেডি বিভাগে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয় লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। চলচ্চিত্র ও টেলিভিশন—উভয় বিভাগেই নতুন ও অভিজ্ঞ শিল্পীদের সাফল্যে সমৃদ্ধ ছিল এবারের আয়োজন।

ড্রামা চলচ্চিত্রে সেরা অভিনেতার পুরস্কার পান ওয়াগনার মোরোরা, দ্য সিক্রেট অ্যাজেন্টে অভিনয়ের জন্য। একই বিভাগে সেরা অভিনেত্রী নির্বাচিত হন জেসি বাকলি, হ্যামনেট সিনেমায় তার অভিনয়ের জন্য। টেলিভিশন বিভাগেও ছিল দ্য স্টুডিও, অ্যাডোলেসেন্স ও দ্য পিট-এর মতো জনপ্রিয় প্রযোজনার দাপট।

নির্মাণ, অভিনয়, চিত্রনাট্য ও সংগীত—সব বিভাগ মিলিয়ে এবারের গোল্ডেন গ্লোব বিশ্ব বিনোদন অঙ্গনের বৈচিত্র্য ও সৃজনশীলতাকে নতুনভাবে তুলে ধরেছে। নিচে বিভিন্ন বিভাগে বিজয়ীদের তালিকা তুলে ধরা হলো।

সেরা চলচ্চিত্র (ড্রামা): হ্যামনেট
সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল বা কমেডি): ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা অভিনেতা (ড্রামা চলচ্চিত্র): ওয়াগনার মোরোরা (দ্য সিক্রেট অ্যাজেন্ট)
সেরা অভিনেত্রী (ড্রামা চলচ্চিত্র): জেসি বাকলি (হ্যামনেট)
সেরা টেলিভিশন সিরিজ (মিউজিক্যাল বা কমেডি): দ্য স্টুডিও
সেরা টেলিভিশন লিমিটেড সিরিজ বা অ্যান্থলজি: অ্যাডোলেসেন্স
সেরা টেলিভিশন সিরিজ (ড্রামা): দ্য পিট
সেরা অভিনেত্রী (ড্রামা টিভি সিরিজ): রিয়া সিহর্ন (প্লারিবাস)
সেরা স্ট্যান্ডআপ কমেডি (টেলিভিশন): রিকি গার্ভেইস: মর্টালিটি
সেরা পার্শ্ব অভিনেত্রী (টেলিভিশন): এরিন ডোহার্টি (অ্যাডোলেসেন্স)
সেরা নন-ইংলিশ ভাষার চলচ্চিত্র: দ্য সিক্রেট অ্যাজেন্ট
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: কেপপ ডেমন হান্টারস
সেরা পরিচালক (চলচ্চিত্র): পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সিনেমাটিক ও বক্স অফিস অ্যাচিভমেন্ট: সিনারস
সেরা অভিনেত্রী (লিমিটেড টিভি সিরিজ): মিচেল উইলিয়ামস (ডায়িং ফর সেক্স)
সেরা অভিনেতা (লিমিটেড টিভি সিরিজ): স্টিফেন গ্রাহাম (অ্যাডোলেসেন্স)
সেরা অভিনেতা (মিউজিক্যাল বা কমেডি চলচ্চিত্র): টিমোথি চ্যালামেট (মার্টি সুপ্রিম)
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল বা কমেডি চলচ্চিত্র): রোজ বার্ন (ইফ আই হ্যাড লেগস আই’ড কিক ইউ)
সেরা চিত্রনাট্য (চলচ্চিত্র): পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা মৌলিক সঙ্গীত: লুডভিগ গোরানসন (সিনারস)
সেরা মৌলিক গান: গোল্ডেন (কেপপ ডেমন হান্টারস)
সেরা পডকাস্ট: গুড হ্যাং উইথ অ্যামি পোয়েলার
সেরা অভিনেতা (মিউজিক্যাল বা কমেডি টিভি সিরিজ): সেথ রোজেন (দ্য স্টুডিও)
সেরা পার্শ্ব অভিনেতা (টেলিভিশন): ওয়েন কুপার (অ্যাডোলেসেন্স)
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল বা কমেডি টিভি সিরিজ): জিন স্মার্ট (হ্যাকস)
সেরা অভিনেতা (ড্রামা টিভি সিরিজ): নোয়া ওয়াইল (দ্য পিট)
সেরা পার্শ্ব অভিনেতা (চলচ্চিত্র): স্তেলান স্কার্সগার্দ (সেন্টিমেন্টাল ভ্যালু)
সেরা পার্শ্ব অভিনেত্রী (চলচ্চিত্র): টিয়ানা টেইলর (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

কালবৈশাখীর শঙ্কা: ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা প্রকাশ করেছে...

রাগ নিয়ন্ত্রণে কোরআনের নির্দেশনা, বিজ্ঞানও দিচ্ছে সমর্থন

মানুষের জীবনে রাগ একটি স্বাভাবিক আবেগ হলেও এটি নিয়ন্ত্রণ...

ফজলুর রহমানের বক্তব্যে সংসদে উত্তেজনা, এক্সপাঞ্জের দাবি বিরোধী নেতার

জাতীয় সংসদে রাষ্ট্রপতির বক্তব্যের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ...

এআই কি সম্পর্কের তৃতীয় পক্ষ হয়ে উঠছে, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এটি...

মহাকাশ থেকে সবুজে ঢাকা বাংলাদেশ, কী বলছে বিজ্ঞান

রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রকাশিত একটি স্যাটেলাইট ছবি...

রাজনৈতিক সংকট মোকাবিলায় জুওয়াইনির তাত্ত্বিক বিশ্লেষণ

ইসলামি রাষ্ট্রচিন্তার ইতিহাসে ইমামুল হারামাইন আল-জুওয়াইনির রচিত আল-গিয়াসি গ্রন্থটি...

৬ ধরনের রুটি, পুষ্টিগুণে কতটা ভিন্ন জানেন কি

আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় রুটি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে...

পার্সেল খুলতেই বিস্ফোরণ, কুষ্টিয়ায় আহত ভ্যানচালক নাসির

কুষ্টিয়া শহরে একটি পার্সেল খোলার সময় ভেতরে থাকা বিস্ফোরক...

পারমাণবিক জ্বালানি কতটা নিরাপদ, রূপপুরে ব্যবহার নিয়ে যা জানা গেল

বাংলাদেশের পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম...

২০২৮ সালে উৎপাদনে যেতে পারে ওপেনএআইয়ের স্মার্টফোন

চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইকে ঘিরে নতুন একটি জল্পনা প্রযুক্তি...

অন্যের উন্মুক্ত ওয়াই-ফাই ব্যবহার কি বৈধ

ইসলামী দৃষ্টিকোণ থেকে অন্যের সম্পদ ভোগ বা আত্মসাৎ করা...

শিশু খাবার খেতে না চাইলে কী কারণ থাকতে পারে

অনেক অভিভাবক অভিযোগ করেন, তাদের সন্তান ঠিকমতো খাবার খেতে...

বিজ্ঞাপনমুক্ত চ্যাটিং প্ল্যাটফর্ম আনল এক্স

ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় এনক্রিপশন প্রযুক্তিনির্ভর নতুন মেসেজিং অ্যাপ উন্মুক্ত...

ফিতনার ভয়াবহতা থেকে বাঁচার উপায় কী

ইসলামে ফিতনা শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, যার মধ্যে...
spot_img

আরও পড়ুন

কালবৈশাখীর শঙ্কা: ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাস অনুযায়ী, রাতের মধ্যে কয়েকটি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া...

রাগ নিয়ন্ত্রণে কোরআনের নির্দেশনা, বিজ্ঞানও দিচ্ছে সমর্থন

মানুষের জীবনে রাগ একটি স্বাভাবিক আবেগ হলেও এটি নিয়ন্ত্রণ করতে না পারলে নানা সমস্যার সৃষ্টি হয়। কোরআনে রাগ নিয়ন্ত্রণের বিষয়ে যে নির্দেশনা দেওয়া হয়েছে,...

ফজলুর রহমানের বক্তব্যে সংসদে উত্তেজনা, এক্সপাঞ্জের দাবি বিরোধী নেতার

জাতীয় সংসদে রাষ্ট্রপতির বক্তব্যের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার...

এআই কি সম্পর্কের তৃতীয় পক্ষ হয়ে উঠছে, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এটি মানুষের ব্যক্তিগত সম্পর্কেও প্রভাব ফেলছে বলে নতুন গবেষণায় উঠে এসেছে। প্রেম, তর্ক কিংবা ব্রেকআপের মতো...
spot_img