Thursday, June 4, 2026
30.1 C
Dhaka

ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২৪০১ কোটি টাকা

চলতি সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন বৃদ্ধি পেয়েছে। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৪০১ কোটি টাকা, যা সপ্তাহশেষে দাঁড়িয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৮০ কোটি টাকায়।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, সপ্তাহব্যাপী ডিএসইর বাজার মূলধন শূন্য দশমিক ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে মূলধন ছিল ৬ লাখ ৮০ হাজার ৭৭৯ কোটি টাকা।

চলতি সপ্তাহে ডিএসইতে সব সূচকের মান বেড়েছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৮৭.৯৪ পয়েন্ট বা ১.৭৯ শতাংশ, ডিএসই-৩০ সূচক বেড়েছে ৪৫.৫২ পয়েন্ট বা ২.৪৩ শতাংশ এবং ডিএসইএস সূচক বেড়েছে ৪.৮০ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ।

লেনদেনেও বৃদ্ধি লক্ষ্য করা গেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৩৭২ কোটি ৭২ লাখ টাকা, যা এর আগের সপ্তাহের তুলনায় ৯৫৫ কোটি ৪৭ লাখ টাকা বেশি। গড়ে প্রতিদিন লেনদেন বেড়েছে ১২০ কোটি ২৩ লাখ টাকা বা ৩৩.৯৩ শতাংশ, চলতি সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৭৪ কোটি ৫৪ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ৩৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড ইউনিটে লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৬টির শেয়ারের দাম বেড়েছে, ১৭৭টির কমেছে এবং ৩৫টির অপরিবর্তিত রয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। সপ্তাহজুড়ে প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ২.২০ শতাংশ ও ২.৫১ শতাংশ বেড়ে ১৩৯৯৪.৩২ পয়েন্ট ও ৮৬৫২.৭৭ পয়েন্টে অবস্থান করছে।

এছাড়া সিএসই-৫০ সূচক বেড়েছে ২.৭৯ শতাংশ, ১০৮১.৮১ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৩.০৪ শতাংশ বেড়ে ১২৪৮৮.৫৫ পয়েন্টে এবং সিএসআই সূচক ০.৯০ শতাংশ বেড়ে ৮৬০.৪৭ পয়েন্টে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৭২ কোটি ৮০ লাখ টাকা, যা আগের সপ্তাহের ৪১ কোটি ৪৩ লাখ টাকার তুলনায় ৩১ কোটি ৩৭ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে।

সপ্তাহজুড়ে ২৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড ইউনিটে লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৪টির শেয়ারের দাম বেড়েছে, ১০৬টির কমেছে এবং ২২টির অপরিবর্তিত রয়েছে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...

বোমা হামলার পরও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

ইরানের গভীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা আকাশপথের...

পশ্চিমবঙ্গে একদিনে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেওয়া...
spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে আকাশে ওপরে উঠতে থাকবে এবং বৃহস্পতি তুলনামূলক নিচের দিকে নামবে। এর ফলে ৮ ও ৯...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...
spot_img