Thursday, June 4, 2026
30.8 C
Dhaka

এডিপিতে বরাদ্দ কমলো ৩০ হাজার কোটি টাকা

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে ৩০ হাজার কোটি টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, সংশোধিত এডিপির আকার ২ লাখ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস হতে অর্থায়ন ১ লাখ ২৮ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে ৭২ হাজার কোটি টাকা।

মূল এডিপির তুলনায় অভ্যন্তরীণ উৎসে ১৬ হাজার কোটি এবং বৈদেশিক উৎসে ১৪ হাজার কোটি টাকা কমানো হয়েছে। অর্থাৎ মোট ৩০ হাজার কোটি টাকা হ্রাস করা হয়েছে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা কর্পোরেশনের আরএডিপি’র আকার নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৯৩৫ কোটি ৫৩ লাখ টাকা, যার মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ৮ হাজার ৯৩০ কোটি ৫৩ লাখ এবং বৈদেশিক উৎস থেকে ৫ কোটি টাকা।

সংশোধিত এডিপিতে মোট ১,৩৩০টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে ১,১০৮টি বিনিয়োগ প্রকল্প, ৩৫টি সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প, ১২২টি কারিগরি সহায়তা প্রকল্প এবং ৬৬টি স্বায়ত্তশাসিত সংস্থা/কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে প্রকল্প। এছাড়া বরাদ্দবিহীনভাবে অননুমোদিত ৮৫৬টি প্রকল্প, বৈদেশিক সাহায্য সুবিধার্থে ১৫৭টি প্রকল্প এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৫টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। পিপিপি প্রকল্প ৮১টি এবং জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের ১৭০টি প্রকল্পও অন্তর্ভুক্ত।

সেক্টরভিত্তিক সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাতগুলো হলো: ১) পরিবহন ও যোগাযোগ, ২) বিদ্যুৎ ও জ্বালানি, ৩) গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী, ৪) শিক্ষা এবং ৫) স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন। এই ৫টি খাতে বরাদ্দ করা হয়েছে ১ লাখ ২১ হাজার ১১৪ কোটি টাকা, যা মোট বরাদ্দের ৬০.৫৪ শতাংশ।

মন্ত্রণালয়/বিভাগ ভিত্তিক সর্বোচ্চ বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো: ১) স্থানীয় সরকার বিভাগ, ২) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ৩) বিদ্যুৎ বিভাগ, ৪) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ৫) পানি সম্পদ মন্ত্রণালয়, ৬) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ৭) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, ৮) নৌপরিবহন মন্ত্রণালয়, ৯) সেতু বিভাগ এবং ১০) রেলপথ মন্ত্রণালয়।

সংশোধিত এডিপির বাস্তবায়ন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড প্রসার, জিডিপির বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য সেবার মান উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন, খাদ্য উৎপাদনে স্বয়ংভরতা অর্জন এবং দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা রাখবে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...

বোমা হামলার পরও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

ইরানের গভীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা আকাশপথের...

পশ্চিমবঙ্গে একদিনে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেওয়া...
spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে আকাশে ওপরে উঠতে থাকবে এবং বৃহস্পতি তুলনামূলক নিচের দিকে নামবে। এর ফলে ৮ ও ৯...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...
spot_img