Thursday, July 23, 2026
27.7 C
Dhaka
No menu items!

অতিরিক্ত ওজন ও স্বাস্থ্যঝুঁকি: কী করণীয়

ব্যস্ত জীবনযাত্রা, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমের অভাবে অল্প বয়সেই অনেকেই ওজন বাড়িয়ে ফেলছেন। এই অতিরিক্ত ওজন শুধু শরীরের গঠন বদলাতে পারে না, বরং নানাবিধ স্বাস্থ্যঝুঁকিও ডেকে আনে। বিশেষজ্ঞরা বলছেন, ওজন স্বাভাবিক মাত্রার বাইরে গেলে শরীরের প্রায় সব অঙ্গেই প্রভাব পড়ে এবং দীর্ঘমেয়াদি জটিল রোগের ঝুঁকি বৃদ্ধি পায়।

হৃদরোগ ও উচ্চ রক্তচাপ

অতিরিক্ত চর্বি ধীরে ধীরে রক্তনালীতে জমতে থাকে, যা হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়িয়ে দেয়। বিশেষ করে যাদের পেটের চারপাশে মেদ বেশি, তাদের হৃদরোগের ঝুঁকি সবচেয়ে বেশি।

টাইপ-২ ডায়াবেটিস

স্থূলতার সঙ্গে টাইপ-২ ডায়াবেটিসের সম্পর্ক ঘনিষ্ঠ। শরীরের অতিরিক্ত চর্বি ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দেয়, ফলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়। গবেষণায় দেখা গেছে, স্থূলতায় আক্রান্ত অধিকাংশ মানুষ একসময় টাইপ-২ ডায়াবেটিসে ভোগেন।

স্ট্রোক

ওজন বেশি হলে রক্তচাপ এবং কোলেস্টেরল বৃদ্ধি পায়। এর ফলে মস্তিষ্কে রক্ত সরবরাহ ব্যাহত হয়ে স্ট্রোক হওয়ার আশঙ্কা তৈরি হয়।

শ্বাসকষ্ট ও স্লিপ অ্যাপনিয়া

অনেকের ক্ষেত্রে অতিরিক্ত ওজন রাতের ঘুমে হঠাৎ শ্বাস বন্ধ হওয়ার কারণ হয়ে দাঁড়ায়, যা স্লিপ অ্যাপনিয়া নামে পরিচিত। এটি শুধু ঘুম ব্যাহত করে না, হৃদরোগের ঝুঁকিও বাড়ায়।

হাড় ও জয়েন্টের ব্যথা

অতিরিক্ত ওজনের ভার বহন করতে গিয়ে হাঁটু, কোমর এবং পিঠে চাপ পড়ে। এতে ব্যথা, অস্টিওআর্থ্রাইটিস এবং হাড় ক্ষয়ের সমস্যা দেখা দিতে পারে।

ক্যানসার

গবেষকরা বলছেন, স্থূলতা স্তন, কোলন, কিডনি এবং জরায়ুর ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি করতে পারে।

লিভারের রোগ

অতিরিক্ত চর্বি লিভারে জমে ফ্যাটি লিভারের কারণ হয়। অবহেলার ফলে এটি সিরোসিস বা ক্যানসারে পরিণত হতে পারে।

মানসিক প্রভাব

স্থূলতা অনেকের মধ্যে হীনমন্যতা, ডিপ্রেশন এবং আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি করে। এতে সামাজিক জীবনেও প্রভাব পড়ে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img