Monday, May 4, 2026
29 C
Dhaka

ফুসফুসে মাইক্রোপ্লাস্টিকের প্রভাব ও শিশুদের ঝুঁকি

শহরের বাতাসে ভাসমান ক্ষুদ্র মাইক্রোপ্লাস্টিক কণা মানুষের ফুসফুসে সরাসরি প্রবেশ করতে সক্ষম হচ্ছে। চীনের শিয়ান শহরে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, গত কয়েক বছরে ওই শহরের বাতাসে মাইক্রোপ্লাস্টিকের মাত্রা প্রায় তিন গুণ বেড়েছে। গবেষকরা বলছেন, বাতাসে ভাসমান পিএম–২.৫ কণাগুলো ফুসফুসের গভীরে পৌঁছাতে পারে এবং স্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে।

শিয়ান জিয়াওটং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ফোবাং লিউয়ের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় গ্রীষ্ম ও শীতকালে সংগৃহীত এয়ার ফিল্টার বিশ্লেষণ করা হয়েছে। গবেষকরা দেখেছেন, মানুষের দৈনন্দিন ব্যবহার যেমন মাস্ক, সিনথেটিক কাপড়, গাড়ির টায়ার ও প্লাস্টিক প্যাকেজিং বাতাসের প্লাস্টিক–দূষণকে বাড়াচ্ছে। বিশেষ করে কোভিড–১৯ মহামারির পর ব্যবহৃত মাস্কগুলো রাস্তাঘাট বা বর্জ্যস্থলে ফেলে দিলে ঘর্ষণ ও আবহাওয়াগত কারণে সেখান থেকে স্বচ্ছ পলিপ্রোপিলিন তন্তু নির্গত হয়। এছাড়া, ফিল্টারে পলিথিন টেরেফথালেট নামক পলিয়েস্টারও পাওয়া গেছে, যা সাধারণত পানীয় বোতল ও পোশাকে ব্যবহৃত হয়।

গবেষকরা জানান, কড়া সূর্যালোক ও ওজোন গ্যাসের উপস্থিতিতে প্লাস্টিক বর্জ্য দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। ওজোন প্লাস্টিকের উপরিভাগে ফাটল সৃষ্টি করে, যা থেকে অতিক্ষুদ্র তন্তু বাতাসে বিচ্ছিন্ন হয়ে যায়। বাতাস, মানুষের চলাচল এবং গাড়ির চাকা এই তন্তু আরও ছোট করে দেয়, যা শুষ্ক আবহাওয়ায় বাতাসের সঙ্গে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়। প্রতিটি নিশ্বাসের সঙ্গে মানুষ এই ক্ষুদ্র কণাগুলো শ্বাসনালিতে প্রবেশ করাচ্ছে।

গবেষকরা পার্টিকেল ডসিমেট্রি বা গাণিতিক মডেল ব্যবহার করে দেখেছেন, এই কণাগুলো প্রাথমিকভাবে নাক ও গলায় আটকে যায়। তবে অনেক সূক্ষ্ম তন্তু শ্বাসনালির মধ্য দিয়ে ফুসফুসের গভীরে পৌঁছে। শিশুদের ক্ষেত্রে ওজনের অনুপাতে শ্বাস নেওয়ার হার বেশি হওয়ায় তারা বড়দের তুলনায় বেশি ঝুঁকির মুখে থাকে। নিশ্বাসের সঙ্গে নেওয়া এই মাইক্রোপ্লাস্টিক ফুসফুসে জ্বালাপোড়া, প্রদাহ ও শ্বাসকষ্ট সৃষ্টি করতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির নতুন উদ্যোগ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় প্রতি মাসের প্রথম...

ঢামেকে দালালবিরোধী অভিযানে আটক ৪৯ জন

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল চক্র নির্মূলে যৌথ...

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে ফিরল

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের...

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের

দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া ও বৃষ্টির...

কর ব্যবস্থায় টিআইএনের গুরুত্ব বাড়ছে দেশে

দেশে বর্তমানে ১ কোটি ২০ লাখের বেশি টিআইএনধারী থাকলেও...

ধাপে ধাপে বেতন বৃদ্ধি, দুই বিকল্প নিয়ে চলছে আলোচনা

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন বেতন স্কেলের আংশিক বাস্তবায়নের...

বিদায়ি সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

বগুড়ায় ফ্লাইং একাডেমি স্থাপনে সম্ভাব্যতা যাচাই ৭ মে

বগুড়ায় বিমানবন্দর উন্নয়নের পাশাপাশি ফ্লাইং একাডেমি স্থাপনের পরিকল্পনা নেওয়া...

ছয়টি পাটকল চালুর পরিকল্পনা নিয়ে আলোচনা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানার বর্তমান পরিস্থিতি...

ঢাকাসহ দেশের ছয় বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকা-সহ দেশের ছয়টি বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারি...

বাংলাদেশ-নেপাল সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী সংস্কৃতি মন্ত্রী নিতাই...

৮৩২ ভরি সোনা কাণ্ডে ৩০ বছরের রেকর্ড চেয়েছে দুদক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংকের লকার থেকে উদ্ধার...

২০১৭ সালের প্রকল্প এখনো চলমান, ক্ষোভ প্রকাশ প্রতিমন্ত্রীর

উন্নয়ন প্রকল্পের ধীরগতি এবং দফায় দফায় ব্যয় বৃদ্ধি নিয়ে...

টিন সার্টিফিকেট নিতে কী কী লাগে

টিন সার্টিফিকেট বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) হলো একটি...
spot_img

আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির নতুন উদ্যোগ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় প্রতি মাসের প্রথম শনিবারকে ‘ক্লিনিং ডে’ হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে এডিস মশাবাহিত ডেঙ্গু ও...

ঢামেকে দালালবিরোধী অভিযানে আটক ৪৯ জন

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল চক্র নির্মূলে যৌথ অভিযান পরিচালনা করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং শাহবাগ থানা পুলিশ। সোমবার (৪ মে)...

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে ফিরল

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফিরেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে তার মরদেহবাহী বিমান ঢাকার হযরত...

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের

দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার...
spot_img