Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

সেলুন থেকে রাস্তায় ছড়িয়ে পড়ছে মোবাইল জুয়া

অনলাইনে জুয়ার সাইটের সন্ধান নিয়মিতই পাওয়া যায় এবং সেগুলো ব্লকও করা হয়। তবু নতুন নামে, নতুন ঠিকানায় আবার চালু হয় জুয়া। কখনও ওয়েবসাইট, কখনও আবার মোবাইল অ্যাপের মাধ্যমে এই কার্যক্রম চলতেই থাকে। তথ্যপ্রযুক্তি খাতের সংশ্লিষ্টরা বলছেন, ওয়েবসাইট ব্লক করা তুলনামূলকভাবে সম্ভব হলেও অ্যাপভিত্তিক জুয়া পুরোপুরি বন্ধ করা প্রযুক্তিগতভাবে কঠিন। কারণ গুগল প্লে বা অ্যাপল স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করেই অনেক ক্ষেত্রে জুয়া খেলা যায়।

নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কর্মকর্তাদের মতে, প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে অ্যাপ সরাসরি ব্লক বা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ফলে জুয়ার সাইট বা অ্যাপ নতুন নামে চালু হলেই আবার খুঁজে বের করে ম্যানুয়াল পদ্ধতিতে ব্লক করতে হয়। এদিকে প্রতিদিনই নতুন নতুন সাইট ও লিংক যুক্ত হচ্ছে অনলাইনে, যা পুরোপুরি জুয়ামুক্ত পরিবেশ নিশ্চিত করাকে আরও কঠিন করে তুলছে।

সাম্প্রতিক সময়ে মোবাইল ফোনে জুয়া খেলার প্রবণতা বেড়েছে বলেও জানা গেছে। বিশেষ করে রাজধানী ও মফস্বল শহরের সেলুনগুলোতে ক্রিকেট খেলা চলাকালে মোবাইলে জুয়া খেলার প্রবণতা চোখে পড়ছে। রাজধানীর মিরপুরের সাড়ে ১১ নম্বর বাসস্ট্যান্ডের আশপাশের সেলুনগুলোতে এই প্রবণতা তুলনামূলক বেশি বলে স্থানীয়রা জানিয়েছেন।

আরমান নামের এক সেলুনকর্মী বলেন, তিনি এখন প্রতি দিনই খেলেন। তিনি আরও জানান, মিরপুরের এমন কোনও সেলুন নেই যে, সেখানে জুয়া খেলা হয় না। শুধু সেলুন নয়, রেস্টুরেন্ট বা বাসাবাড়ির সামনের রাস্তায়ও একশ্রেণির তরুণ মোবাইলে গেম খেলার আড়ালে বিভিন্ন সাইটে জুয়া খেলেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘আমি সব সময় সবাইকে বলে আসছি— জুয়ার সাইটের লিংক আমাকে বা সংশ্লিষ্টদের পাঠালে তা ব্লক করা হবে। আমি বিটিআরসির সংশ্লিষ্টদের বলেছি, জুয়ার সাইট বা পর্নোগ্রাফির সাইট বা লিংক পেলে ব্লক করে আমার অনুমোদন নিতে। আমি অনুমোদন দিয়ে দেবো। এ ব্যাপারে কোনও ছাড় নেই।’

২০১৯ সালে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে তিনি প্রথম জানান, দুই হাজার ২৩৫টি জুয়ার সাইটের খোঁজ পাওয়া গেছে এবং সেগুলো ব্লক করা হবে। একই বছরে দুই দফায় ১৭৮টি জুয়ার সাইট বন্ধ করার তথ্যও জানানো হয়। পরবর্তী সময়ে ২০২২ সালের ডিসেম্বর মাসে বিটিআরসির ডিজিটাল নিরাপত্তা সেল আরও ৩৩১টি জুয়ার সাইট বন্ধ করে দেয়।

চলতি বছরের মঙ্গলবার (১১ জুলাই) নিউজ পোর্টাল, সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনসহ যেসব ওয়েবসাইটে জুয়ার বিজ্ঞাপন দৃশ্যমান হয়, সেগুলো ব্লক করতে নির্দেশ দেন হাইকোর্ট। এ নির্দেশ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশে এক হাজার ১৪৭টি জুয়ার সাইট, দুই হাজারের বেশি ফেসবুক লিংক এবং চার শতাধিক ইউটিউব লিংক ব্লক করেছে বিটিআরসি। তবুও নতুন ঠিকানা ও নতুন অ্যাপের মাধ্যমে অনলাইনে জুয়া আবারও ছড়িয়ে পড়ছে, যা নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img