Saturday, August 1, 2026
33 C
Dhaka
No menu items!

ইসলামে একাধিক বিয়ের শর্ত ও দায়িত্ব কী

ইসলামে দ্বিতীয় বিয়ের বিষয়ে অনেকের মধ্যেই প্রশ্ন ও দ্বিধা থাকে। বিশেষ করে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা বৈধ কি না, তা নিয়ে সমাজে নানা আলোচনা প্রচলিত আছে। এ বিষয়ে ইসলামের সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে।

ইসলামী বিধান অনুযায়ী, দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নেওয়া ফরজ বা শর্ত নয়। অর্থাৎ প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে সেই বিয়ে শরিয়ত অনুযায়ী শুদ্ধ হিসেবে গণ্য হবে। তবে এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ শর্ত যুক্ত আছে, যা উপেক্ষা করলে দ্বিতীয় বিয়ে বৈধ থাকে না।

ইসলাম একাধিক বিয়ের অনুমতি দিয়েছে এই শর্তে যে, স্বামীকে সব স্ত্রীর অধিকার সমানভাবে আদায় করতে হবে এবং কারও প্রতি কোনো ধরনের বৈষম্য করা যাবে না। উভয় স্ত্রীর মধ্যে ন্যায়বিচার বজায় রাখতে না পারলে কিংবা দায়িত্ব পালনে অক্ষম হলে দ্বিতীয় বিয়ে করা জায়েজ নয়।

আল্লাহ তাআলা বলেন, নারীদের মধ্যে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও দুই, তিন কিংবা চারটি পর্যন্ত। আর যদি ভয় কর যে, তোমরা সমান আচরণ করতে পারবে না, তাহলে একটিই। সুরা নিসা: ৩

হাদিসে একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ না করলে আখিরাতে কঠিন শাস্তির কথাও বলা হয়েছে। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত, নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যার দুজন স্ত্রী আছে আর সে তার মধ্যে একজনের প্রতি অধিক ঝুঁকে পড়ে, সে ব্যক্তি কিয়ামতের দিন বিকলাঙ্গ অবস্থায় উঠবে। সুনানে আবু দাউদ

তবে শরিয়তের দৃষ্টিতে প্রথম স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক না হলেও, নৈতিক ও পারিবারিক দায়িত্বের দিক থেকে স্ত্রীর সঙ্গে বিষয়টি আলোচনা করা এবং প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা স্বামীর জন্য উত্তম আচরণের অংশ হিসেবে বিবেচিত হয়। কারণ, ইসলাম স্বামীকে স্ত্রীর সঙ্গে সদাচরণ ও দয়ার সঙ্গে জীবনযাপনের নির্দেশ দিয়েছে।

আল্লাহ তাআলা বলেন, তাদের সাথে দয়া ও সততার সঙ্গে জীবন যাপন কর, যদি তাদের অপছন্দ কর, তবে হতে পারে যে তোমরা যাকে অপছন্দ করছ, তারই মধ্যে আল্লাহ বহু কল্যাণ দিয়ে রেখেছেন। সুরা নিসা: ১৯

এ বিষয়ে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আরও বলেন, মুমিনদের মধ্যে ইমানে সে ব্যক্তি পরিপূর্ণ, যার চরিত্র সবচেয়ে সুন্দর। আপনাদের মধ্যে উত্তম হলো তারা, যারা স্ত্রীদের কাছে উত্তম। সুনানে তিরমিজি

আরেক হাদিসে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, নারীদের প্রতি কল্যাণের উপদেশ অঙ্গীকার গ্রহণ কর। পাজরের হাঁড়ের সবচেয়ে বেশি বাঁকা হলো এর ওপরের অংশ। তুমি তাকে সোজা করতে গেলে তা ভেঙে ফেলবে। আর তাকে যথাবস্থায় রাখলে তা সদা বাঁকাই থেকে যাবে। নারীদের প্রতি কল্যাণের উপদেশ গ্রহণ কর। সহিহ বুখারি

সব মিলিয়ে ইসলাম দ্বিতীয় বিয়ের অনুমতি দিলেও তা দায়িত্ব, ন্যায়বিচার ও নৈতিকতার কঠোর শর্তের সঙ্গে যুক্ত। তাই শুধুমাত্র অনুমতির প্রশ্ন নয়, বরং উভয় স্ত্রীর অধিকার ও মানসিক অবস্থার দিকটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার নির্দেশনাই ইসলামের মূল শিক্ষা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img