Tuesday, May 5, 2026
26 C
Dhaka

স্মার্ট রিপ্লাই ও অটো ড্রাফটে সময় বাঁচবে ব্যবহারকারীদের

ডিজিটাল যুগে ই-মেইল লেখা এবং দ্রুত উত্তর দেওয়ার চাপ অনেক ব্যবহারকারীর জন্য সময়সাপেক্ষ ও বিরক্তিকর হয়ে উঠেছে। সেই চাপ কমাতে জি-মেইলে বড় ধরনের আপডেট এনেছে গুগলের জেমিনি এআই, যা মেইল লেখার পাশাপাশি উত্তর তৈরির কাজও অনেকটাই স্বয়ংক্রিয় করে দেবে।

নতুন আপডেটে যুক্ত হয়েছে ‘হেল্প মি রাইট’ নামের একটি স্মার্ট টুল। ব্যবহারকারী শুধু মেইলের বিষয়টি জানালেই জেমিনি পুরো মেইলের একটি খসড়া তৈরি করে দেবে। এরপর সেই খসড়াকে আরও আনুষ্ঠানিক করতে ‘ফর্মালাইজেশন’, তথ্য ও ব্যাখ্যা যোগ করতে ‘ইলাবরেট’ কিংবা লেখাকে সংক্ষিপ্ত করতে ‘শর্টান’ অপশন ব্যবহার করা যাবে। আগে থেকে লেখা কোনো মেইলও এই টুলের মাধ্যমে সহজেই সম্পাদনা করা সম্ভব। এই সুবিধা ওয়েব ভার্সনের পাশাপাশি অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপেও পাওয়া যাবে।

শুধু মেইল লেখা নয়, ইনবক্সে আসা মেইলের উত্তর তৈরির ক্ষেত্রেও জেমিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যবহারকারীর আগের লেখার ধরন ও ভাষার স্টাইল বিশ্লেষণ করে এআই নিজস্ব ভঙ্গিতে উত্তর সাজেস্ট করতে পারবে। ফলে ব্যক্তিগত বা গ্রুপ আলোচনার মেইলেও দ্রুত ও প্রাসঙ্গিক রিপ্লাই পাঠানো সহজ হবে। ব্যবহারকারী চাইলে পাঠানোর আগে উত্তরটি দেখে নিয়ে প্রয়োজন অনুযায়ী সামান্য পরিবর্তনও করতে পারবেন।

এছাড়া দীর্ঘ মেইলের মূল বক্তব্য সংক্ষেপে তুলে ধরার সুবিধাও যুক্ত হয়েছে। এতে যাদের হাতে সময় কম, তারা দ্রুত গুরুত্বপূর্ণ তথ্য দেখে সিদ্ধান্ত নিতে পারবেন। বড় ইনবক্স ব্যবস্থাপনায় এই ফিচারটি বিশেষভাবে সহায়ক হবে বলে মনে করছেন ব্যবহারকারীরা।

বিশ্বজুড়ে বর্তমানে ৩০০ কোটির বেশি মানুষ জি-মেইল ব্যবহার করেন। এর আগেও বানান সংশোধন ও ব্যাকরণ ঠিক করার মতো বিভিন্ন স্মার্ট ফিচার যুক্ত করেছিল গুগল। তবে জেমিনির স্মার্ট রাইটিং ও সাজেস্টেড রিপ্লাই সুবিধা ই-মেইল ব্যবহারের অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

যে বন্ধুত্ব শেষ পর্যন্ত আফসোসের কারণ হতে পারে

মানুষের জীবনে বন্ধুত্ব একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক। তবে ভুল বন্ধুর...

পড়াশোনা শেষে কেন বাড়ছে হতাশা

বিশ্ববিদ্যালয়জীবন শেষ হওয়ার পর হঠাৎ করে জীবনে শূন্যতা ও...

ছেলেকে বাঁচাতে সর্বস্বান্ত পরিবার

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ব্লাড ক্যানসারে আক্রান্ত পাঁচ বছর বয়সী...

নিম্নমানের সামগ্রী ব্যবহারে ক্ষোভ এলাকাবাসীর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নগরপাড়া সেতু থেকে নগরপাড়া বাজার পর্যন্ত...

জেমিনি চ্যাটবটে ফাইল তৈরি ও ডাউনলোডের নতুন সুবিধা

ব্যবহারকারীদের কাজকে আরও সহজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট জেমিনিতে...

জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগে অভিযান

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বোয়ালী এলাকায় জ্বালানি তেল কম দেওয়ার...

নারায়ণগঞ্জে র‍্যাব সদস্যদের ওপর হামলা, ৩ জন আহত

নারায়ণগঞ্জ শহরে মাদকবিরোধী অভিযানের সময় তিন র‍্যাব কর্মকর্তাকে কুপিয়ে...

র‌্যাবের অভিযানে প্রধান অভিযুক্ত কাজল আটক

ময়মনসিংহের নান্দাইলে শিশুসন্তানের সামনে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায়...

দর্শনায় চিরুনি অভিযানে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা শীর্ষ...

স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সক্রিয় দালালচক্রের বিরুদ্ধে অভিযান...

বানারীপাড়ায় মাদকবিরোধী অভিযানে একজন গ্রেপ্তার

বরিশালের বানারীপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক...

দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা হুইপের

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ...

কিশোরী ধর্ষণ মামলায় পিরোজপুরে যাবজ্জীবন দণ্ড

পিরোজপুরে কিশোরী ধর্ষণের দায়ে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড...

পৃথক অভিযানে নারীসহ আটজন গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ আটজনকে...
spot_img

আরও পড়ুন

যে বন্ধুত্ব শেষ পর্যন্ত আফসোসের কারণ হতে পারে

মানুষের জীবনে বন্ধুত্ব একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক। তবে ভুল বন্ধুর সঙ্গ জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে—দুনিয়া ও আখেরাত উভয় ক্ষেত্রেই। ধর্মীয় শিক্ষায় বলা হয়েছে, কেয়ামতের...

পড়াশোনা শেষে কেন বাড়ছে হতাশা

বিশ্ববিদ্যালয়জীবন শেষ হওয়ার পর হঠাৎ করে জীবনে শূন্যতা ও অনিশ্চয়তার যে অনুভূতি তৈরি হয়, সেটিকেই বলা হয় কোয়ার্টার লাইফ ক্রাইসিস। অনেক তরুণ-তরুণী এই সময়...

ছেলেকে বাঁচাতে সর্বস্বান্ত পরিবার

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ব্লাড ক্যানসারে আক্রান্ত পাঁচ বছর বয়সী শিশু ফাহিম আহমেদের চিকিৎসা ব্যয়ের চাপে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। চিকিৎসা চালিয়ে যেতে এখন...

নিম্নমানের সামগ্রী ব্যবহারে ক্ষোভ এলাকাবাসীর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নগরপাড়া সেতু থেকে নগরপাড়া বাজার পর্যন্ত সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নির্মাণকাজে কাদাযুক্ত বালু ও পুরনো পিচ...
spot_img