Thursday, October 8, 2026
32.8 C
Dhaka

ঢাকায় দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলনে অংশ নিচ্ছে মালদ্বীপ

দক্ষিণ এশীয় অঞ্চলে উচ্চশিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে ঢাকায় সোমবার (১২ জানুয়ারি) একটি আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন শুরু হতে যাচ্ছে।

তিনদিনব্যাপী এই সম্মেলনে অংশ নিতে মালদ্বীপ সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় আসছে। দেশটির উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ফাতিমাথ মোহাম্মদের নেতৃত্বে প্রতিনিধিদলটি সম্মেলনে যোগ দেবে। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

সম্মেলনে অংশগ্রহণের আগে মালদ্বীপের প্রতিনিধিদল শনিবার (১০ জানুয়ারি) মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোহাম্মদ নজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে উভয় দেশের মধ্যে শিক্ষা সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় হাইকমিশনার ড. মোহাম্মদ নজমুল ইসলাম শিক্ষা কূটনীতিকে বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে উল্লেখ করেন। তিনি মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে বিদ্যমান উচ্চশিক্ষা ও বিভিন্ন বৃত্তির সুযোগের বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি তিনি বলেন, মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ সরকার প্রদত্ত সাতটি সরকারি চিকিৎসা বৃত্তি এখনো যথাযথভাবে ব্যবহার হচ্ছে না।

এর জবাবে প্রতিমন্ত্রী ফাতিমাথ মোহাম্মদ জানান, বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক সম্পন্ন করা মালদ্বীপের চিকিৎসকরা নিজ দেশে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এতে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সুনাম আন্তর্জাতিক পরিসরে আরও বৃদ্ধি পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বাংলাদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য আরও ব্যাপকভাবে প্রচারের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়ের প্রস্তাব দেন। একই সঙ্গে তিনি জানান, চলতি বছরের সেপ্টেম্বর মাসে মালদ্বীপে উচ্চশিক্ষার গুণগত মান বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

বৈঠক শেষে মালদ্বীপের প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের অগ্রিম শুভেচ্ছা জানানো হয় এবং সফরকালে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ সফরকালে সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্তৃপক্ষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সাক্ষাৎ আয়োজনের আগ্রহও প্রকাশ করেন মালদ্বীপের প্রতিনিধিরা।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img