Sunday, June 14, 2026
27.2 C
Dhaka

কম সময়ে রান্না করতে যেসব যন্ত্র কাজে আসে

দেশের অনেক পরিবার এখনও বঁটিতে সবজি কাটা আর শিলপাটায় মসলা পেষার কাজ করে থাকেন। এতে ঝুঁকে কাজ করতে হয়, ফলে ঘাড় ও কোমরের ব্যথার সমস্যা বাড়ে। দাঁড়িয়ে কাজ করা গেলে এই ঝুঁকি অনেকটাই কমে। সে কারণে এমন যন্ত্রের প্রয়োজন, যেগুলো সোজা হয়ে দাঁড়িয়ে ব্যবহার করা যায়। এগুলো কোনো বিলাসিতা নয়, বরং কাজের সুবিধা ও স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজনীয়। বাজারে এখন এসব যন্ত্র সহজেই পাওয়া যাচ্ছে।

রাজধানীর নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের বিশ্বাস বিল্ডার্স মার্কেটের মেসার্স সাদ এন্টারপ্রাইজ অ্যান্ড ক্রোকারিজের ব্যবসায়ী জহুরুল হক জানান, এসব যন্ত্র নিয়মিত ব্যবহার করলে রান্নাঘরের চাপ অনেকটাই কমে যায়।

গ্যাসের চাপ কম থাকলে রান্না ঠিকমতো হয় না, আবার সিলিন্ডার গ্যাসও অনেক সময় ঝামেলার কারণ হয়। ইনডাকশন বা ইনফ্রারেড চুলা এসব সমস্যার সমাধান দিতে পারে। এতে দ্রুত রান্না হয় এবং ব্যবহারও সহজ। মডেল ও ডিজাইনভেদে এর দাম পড়বে ৪ হাজার থেকে ৭ হাজার টাকা।

বৈদ্যুতিক ওভেন ও মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম করার পাশাপাশি রান্নাও করা যায়। নির্দিষ্ট ধরনের পাত্র ব্যবহার করতে হয় এবং গরম ট্রে ধরতে বিশেষ গ্লাভস ব্যবহার করা নিরাপদ। মডেল ও ডিজাইনভেদে ওভেনের দাম ৮ হাজার থেকে ১৫ হাজার টাকা, আর মাইক্রোওয়েভ ওভেনের দাম ১১ হাজার থেকে ৩২ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

বাইরের শরবত স্বাস্থ্যসম্মত নয় এবং প্যাকেটজাত জুসে প্রিজারভেটিভ থাকে। তাই ঘরেই পানীয় তৈরি করা নিরাপদ। ফলের রসের জন্য জুসার, মসলা বা চাল গুঁড়া করার জন্য গ্রাইন্ডার, বিভিন্ন মিশ্রণ তৈরিতে মিক্সার এবং শুকনা জিনিস গুঁড়া বা পানীয় তৈরিতে ব্লেন্ডার ব্যবহার করা যায়। আলাদা ব্লেড ও জার থাকায় এসব যন্ত্র বহু কাজে লাগে। মডেল ও ডিজাইনভেদে দাম পড়বে ৫ হাজার থেকে ১৩ হাজার টাকা।

চা বা কফির জন্য দ্রুত পানি গরম করতে বৈদ্যুতিক কেটলি বেশ উপকারী। কফি মেকার থাকলে কফি তৈরি করাও সহজ হয়। মডেল ও ডিজাইনভেদে এসব যন্ত্রের দাম দেড় হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

প্রেশার কুকারে দ্রুত রান্না করা যায়। ভাত, ডাল, মাংস বা সবজি সহজে সেদ্ধ হয় এবং নরম কেকও তৈরি করা যায়। রাইস কুকারে ভাত ছাড়াও সবজি রান্না করা সম্ভব। কারি কুকারেও ভাত রান্না করা যায়। অনেক কুকারে ভাপে রান্নার সুবিধাও থাকে। বাজারে ডিজিটাল মাল্টিকুকারও পাওয়া যায়, যেগুলোতে একাধিক কাজ করা যায়। মডেল ও ডিজাইনভেদে দাম পড়বে ২ হাজার থেকে ১৫ হাজার টাকা।

বাজারে বৈদ্যুতিক বিটারও পাওয়া যায়, যা দিয়ে সহজে ক্রিম তৈরি করা যায়। কেকসহ নানা খাবার তৈরির সময় এটি বেশ উপকারী। মডেল ও ডিজাইনভেদে দাম পড়বে ২ হাজার থেকে ৫ হাজার টাকা।

পাউরুটি গরম করতে টোস্টার দ্রুত কাজ করে। শিশুদের জন্য স্যান্ডউইচ বানাতে স্যান্ডউইচ মেকার কাজে আসে। এতে সময় কম লাগে এবং খাবারও সতেজ থাকে। মডেল ও ডিজাইনভেদে দাম পড়বে ২ হাজার থেকে ৫ হাজার টাকা।

মিট চপার ও মিট গ্রাইন্ডারের ব্যবহার কোরবানির সময় বেশি হলেও সারা বছরই মাংসের নানা পদ তৈরি করতে এগুলো কাজে লাগে। নিজের প্রয়োজন অনুযায়ী মাংস প্রস্তুত করা সহজ হয়। মডেল ও ডিজাইনভেদে দাম পড়বে ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা।

বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করার সময় সতর্ক থাকা জরুরি। যন্ত্র ও ধারালো সরঞ্জাম শিশু ও পোষা প্রাণীর নাগালের বাইরে রাখতে হবে। ব্যবহার শেষে যন্ত্র বন্ধ করে প্লাগ খুলে রাখা উচিত। সব সরঞ্জাম পরিষ্কার করে গুছিয়ে রাখলে দুর্ঘটনার ঝুঁকি কমে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img