Thursday, July 23, 2026
25.7 C
Dhaka
No menu items!

বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও দেশনায়কতার স্মরণ

বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মশাল তারেক রহমানের হাতে দিয়ে গেছেন উল্লেখ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া নিজের জীবনের বিনিময়ে যে গণতন্ত্র আমাদের উপহার দিয়েছেন, তা আমাদের ধরে রাখতে হবে। তিনি চাইলে সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নিতে পারতেন, চিকিৎসা নিতে পারতেন, কিন্তু তা করেননি, আপস করেননি। শহীদ জিয়াউর রহমান গণতন্ত্রের যে মশাল তার হাতে দিয়েছেন, তা তিনি তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) আমীর খসরু তাঁর নির্বাচনী এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সাবেক মন্ত্রী আমীর খসরু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুরো জাতি শোকাহত। দীর্ঘ সময় আমরা যার নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম করেছি, যিনি আমাদের সাহস জুগিয়েছেন, যিনি আমাদের আপসহীনতা শিখিয়েছেন, তিনি হচ্ছেন গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আধিপত্যবাদীদের এবং স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন।

তিনি আরও বলেন, গণতন্ত্রের যে মশাল দেশনেত্রী খালেদা জিয়া তারেক রহমানকে দিয়েছেন, তিনি তা নিয়ে এগিয়ে চলেছেন। তারেক রহমান আগামী দিনে দেশের কীভাবে পরিচালনা হবে তা পরিষ্কার করেছেন। কোনো গোঁজামিল রাখেননি। আগামী দিনে সরকারের সুফল যাতে প্রত্যেক নাগরিকের ঘরে পৌঁছায়, সেটিও নিশ্চিত করেছেন। ক্ষমতার সুফল কোনো একটি গোষ্ঠী বা কয়েকজনের হাতে থাকবে না, ক্ষমতার মালিক হবে জনগণ।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, মহানগর বিএনপির সদস্য হাজী হানিফ সওদাগর, বিএনপি নেতা হাজী কামাল উদ্দিন, মোহাম্মদ সেলিম, হাজী সালাউদ্দিন, হাজী জমির উদ্দিন, মাহবুব আলম বাচ্চু, হাজী হোসেন, আজম উদ্দিন, হাজী মোহাম্মদ জাহেদ, শ্রমিক দল নেতা শেখ নুরুল্লাহ বাহার, মহানগর বিএনপি নেতা হাসান মুরাদ, মোহাম্মদ কামাল উদ্দিন, ফারুক আহমেদ, শওকত আলী, জাহাঙ্গীর আলম, হুমায়ুন কবির, আমিনুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ ওসমান, মো. হাসান, শহীদুল আলম আরজু, এসাক সালেহ, সিরাজউদ্দিন, হারুনুর রশিদ শুক্কুর প্রমুখ।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img