Tuesday, September 29, 2026
27.7 C
Dhaka

রোগমুক্তির জন্য কোরআনে বর্ণিত দোয়া

হজরত আইয়ুব (আ.) ছিলেন সম্ভ্রান্ত ও ধনসম্পদে সমৃদ্ধ একজন নবী। তাঁর ছিল বিপুল সম্পদ ও বহু সন্তানসন্ততি। মহান আল্লাহ যুগে যুগে তাঁর প্রিয় নবী ও রসুলদের বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। হজরত আইয়ুব (আ.)–এর জীবনেও আসে এমনই এক কঠিন পরীক্ষা, যখন একে একে তাঁর সন্তানসন্ততি ও সম্পদ হারিয়ে যায় এবং তিনি গুরুতর শারীরিক রোগে আক্রান্ত হন।

বর্ণনায় এসেছে, ওই রোগের সময় তাঁর শরীরের ওপর বিভিন্ন কীট-পতঙ্গ চলাফেরা করত। রোগের তীব্রতায় শরীরের মাংস খসে পড়ে, এমনকি হাড় ও শিরা ছাড়া শরীরে আর কিছু অবশিষ্ট ছিল না। তাঁর স্ত্রী তাঁকে সেবা করার জন্য শরীরের নিচে ছাই বিছিয়ে রাখতেন। চরম কষ্ট ও দীর্ঘ রোগভোগের মধ্যেও তিনি ধৈর্য হারাননি।

সম্পূর্ণ শরীর আক্রান্ত হলেও তাঁর জিহ্বা ও হৃৎপিণ্ড অক্ষত ছিল। এই দুই অঙ্গের মাধ্যমে তিনি মহান আল্লাহর জিকির করতেন এবং সব পরিস্থিতিতে আল্লাহর প্রশংসা অব্যাহত রাখতেন। এত বড় বিপদ ও কষ্টের মাঝেও তাঁর বিশ্বাস ও ধৈর্য ছিল অটুট।

রোগ দীর্ঘস্থায়ী ও তীব্র হয়ে উঠলে হজরত আইয়ুব (আ.) মহান আল্লাহর কাছে দোয়া করেন। কোরআনে বর্ণিত সেই দোয়াটি হলো—

أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ (উচ্চারণ: আন্নী মাচ্ছানিয়াজ্জুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন।)

এর অর্থ হলো, হে আমার প্রতিপালক, আমাকে দুঃখ-ক্লেশ বা ব্যাধি স্পর্শ করেছে, আর আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। এই দোয়াটি সুরা আম্বিয়ার ৮৩ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে।

কোরআনে আরও বলা হয়েছে, হজরত আইয়ুব (আ.)–এর এই দোয়ায় আল্লাহ সাড়া দেন। মহান আল্লাহ তাঁর দুঃখ ও কষ্ট দূর করে দেন এবং তাঁর পরিবারকে পুনরায় ফিরিয়ে দেন। শুধু তাই নয়, আল্লাহ তাঁর অনুগ্রহস্বরূপ তাঁদের সঙ্গে সমপরিমাণ আরও দান করেন, যাতে তা ইবাদতকারীদের জন্য স্মরণীয় নিদর্শন হয়ে থাকে।

এই দোয়া মুসলমানদের জন্য রোগ, বিপদ ও সংকটে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার এক অনন্য উদাহরণ হিসেবে কোরআনে স্থান পেয়েছে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img