Sunday, June 21, 2026
32.2 C
Dhaka

এনসিপির কর্মীকে লক্ষ্য করে গুলি, তাঁর মোটরসাইকেল নিয়ে পালাল দুর্বৃত্তরা

গাজীপুরে এনসিপির এক কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নগরের জোগিতলা এলাকায় এই ঘটনা ঘটে।

গুলির লক্ষ্য হওয়া এনসিপি কর্মীর নাম হাবিব চৌধুরী (২৫)। তিনি গাজীপুর মহানগরের বাসন থানার মুগর খাল (৭১ গলি) এলাকার বাসিন্দা। তাঁর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাবিব চৌধুরী তাঁর পুরোনো একটি মোটরসাইকেল বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই সূত্র ধরে বৃহস্পতিবার দুপুরে জোগিতলা এলাকায় দুই ব্যক্তি মোটরসাইকেল কেনার আগ্রহ দেখিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। একপর্যায়ে মোটরসাইকেল পরীক্ষা করার কথা বলে একজন সেটি চালু করেন। ঠিক তখনই অপরজন হাবিব চৌধুরীকে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়ে। সৌভাগ্যক্রমে তিনি গুলিবিদ্ধ হননি। এরপর দুর্বৃত্তরা মোটরসাইকেলটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার বর্ণনায় হাবিব চৌধুরী বলেন, ‘মোটরসাইকেল কেনার কথা বলে তারা আমার সঙ্গে দেখা করে। টেস্ট করার কথা বলেই একজন উঠে পড়ে এবং অন্যজন আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সৌভাগ্যক্রমে গুলি লাগেনি। কানের পাশ দিয়ে চলে গেছে।’

এই ঘটনার পর এনসিপির কেন্দ্রীয় নেতা আলী নাছের সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে বলেন, ‘জুলাই যোদ্ধা এবং এনসিপির একজন সাহসী নেতা হাবিব চৌধুরী। মূলত তাকে ট্র্যাপ সাজিয়ে গুলি করা হয়। শহীদ ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে, আজ তাকেও একইভাবে হত্যার চেষ্টা করা হচ্ছিল। এটা খুবই এলামিং। জুলাই গণ–অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, তারা কেউই নিরাপদ নয়। রাষ্ট্র নিরাপত্তা দিচ্ছে না। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ১২ ঘণ্টার সময় দিচ্ছি। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে।’

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার তাহেরুল হক চৌহান বলেন, ‘ঘটনাটি মোটরসাইকেল কেনাবেচা নিয়ে হয়েছে। তিনি (হাবিব) অল্পের জন্য গুলিবিদ্ধ হননি। আমরা দুর্বৃত্তদের ধরতে এরই মধ্যে অভিযান শুরু করেছি। আশা করছি, দ্রুত তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

২০ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব...

১১ বলে ফিফটি, নতুন ইতিহাস লিখলেন সূর্যবংশী

বয়স মাত্র ১৫। কিন্তু ব্যাট হাতে বৈভব সূর্যবংশী যে...

চার গোলের ঝড়ে নকআউটের পথে জাপান

২০২৬ ফুটবল বিশ্বকাপে তিউনিশিয়ার যাত্রা শেষ হলো হতাশার মধ্য...

১১ বলে ফিফটি, লিস্ট ‘এ’ ক্রিকেটে নতুন ইতিহাস

ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব...

গোলের বন্যায় ইতিহাস ছুঁলো ২০২৬ বিশ্বকাপ

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বেই দেখা যাচ্ছে ব্যতিক্রমী এক...

রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে উঁচু মেসি ভাস্কর্য

বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের ফুটবল প্রতিভার ঝলক দেখিয়েছেন লিওনেল...

এশিয়ার রেকর্ড গড়ে নকআউটের পথে জাপান

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আরেকটি মাইলফলকের সাক্ষী হলো দর্শকরা। টুর্নামেন্টের...

ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে বড় চমক ভারতের

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে...

কারখানার শ্রমিকের জীবন পেরিয়ে জার্মানির গোলমেশিন

টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার হতাশা...

হাইতির বিপক্ষে বদলে যাওয়া একাদশে ব্রাজিল

বিশ্বকাপের শুরুটা প্রত্যাশামতো হয়নি ব্রাজিলের। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর...

ইউটিউবে ফিরল ডাইরেক্ট মেসেজিং, অ্যাপেই শেয়ার করা যাবে ভিডিও

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভেতরে...

বিছানার পাশে পানির গ্লাস, তৃষ্ণা নয় মানসিক স্বস্তির প্রতীক

রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকেই বিছানার পাশে এক গ্লাস...

বাতাসের আর্দ্রতা থেকেই মিলবে বিশুদ্ধ পানি, উদ্ভাবিত হলো বিশেষ জ্যাকেট

পানি সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের...

‘ভুল’ শুধরাতে দুধ দিয়ে গোসলের রীতি যেভাবে জনপ্রিয় হলো

বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা জনপরিসরে দেখা যায়, কোনো...
spot_img

আরও পড়ুন

২০ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব সূর্যবংশী। বয়স মাত্র ১৫ হলেও বড় মঞ্চে ব্যাট হাতে যে আত্মবিশ্বাস দেখাচ্ছেন, তা আবারও আলোচনায়...

১১ বলে ফিফটি, নতুন ইতিহাস লিখলেন সূর্যবংশী

বয়স মাত্র ১৫। কিন্তু ব্যাট হাতে বৈভব সূর্যবংশী যে আত্মবিশ্বাস দেখাচ্ছেন, তা ইতোমধ্যেই তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। এবার শ্রীলঙ্কা ‘এ’-এর বিপক্ষে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয়...

চার গোলের ঝড়ে নকআউটের পথে জাপান

২০২৬ ফুটবল বিশ্বকাপে তিউনিশিয়ার যাত্রা শেষ হলো হতাশার মধ্য দিয়ে। গ্রুপ ‘এফ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে জাপানের কাছে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে...

১১ বলে ফিফটি, লিস্ট ‘এ’ ক্রিকেটে নতুন ইতিহাস

ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব সূর্যবংশী। বয়স মাত্র ১৫ হলেও ব্যাট হাতে তার আত্মবিশ্বাস ও আক্রমণাত্মক মানসিকতা আবারও আলোচনার কেন্দ্রে...
spot_img