Monday, June 15, 2026
33.9 C
Dhaka

ডিজিটাল অ্যাডভার্টাইজিং দক্ষতা উন্নয়নে এএএবি ও আলেফের সমঝোতা চুক্তি

বাংলাদেশে ডিজিটাল অ্যাডভার্টাইজিং খাতের সক্ষমতা বৃদ্ধি এবং পেশাদার মান নিশ্চিত করতে অ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএএবি) এবং আলেফ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে দেশের ডিজিটাল বিজ্ঞাপনের ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করা এবং স্থানীয় এজেন্সিগুলোর জন্য বৈশ্বিক মান ও এক্সপোজার নিশ্চিত করা হবে।

আলেফ বাংলাদেশের গুগল, টিকটকসহ বিভিন্ন বৈশ্বিক ডিজিটাল প্ল্যাটফর্মের অথরাইজড কমার্শিয়াল পার্টনার হিসেবে কাজ করছে। সমঝোতা স্মারকের আওতায় স্ট্রাকচার্ড ট্রেনিং, এথিক্যাল স্ট্যান্ডার্ড অনুসরণ, লিডারশিপ ডেভেলপমেন্ট এবং নবীন পেশাজীবীদের জন্য সার্টিফিকেশন কার্যক্রম চালু করা হবে।

রাজধানী ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের সিনিয়র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এএএবির পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সানাউল আরেফিন, সাধারণ সম্পাদক সৈয়দ আহসানুল আপন এবং যুগ্ম সম্পাদক এম এ মারুফ। আলেফের পক্ষে ছিলেন এহসানুল হক, কান্ট্রি ডিরেক্টর, এবং আহসানুর রহমান, পার্টনার ডিরেক্টর, আলেফ গ্রুপ ইনকর্পোরেটেড (বাংলাদেশ ও শ্রীলঙ্কা)।

এই অংশীদারিত্বের মাধ্যমে ডিজিটাল বিজ্ঞাপনে পেশাগত মান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা নিশ্চিতকরণ এবং তথ্যের স্বচ্ছতা প্রতিষ্ঠা করা হবে। প্রকল্পের থ্রি ই (Enable, Enhance, Expand) কাঠামোর আওতায় এএএবি সদস্য সংস্থার জুনিয়র পেশাজীবী ও নবীন গ্র্যাজুয়েটদের জন্য বিনামূল্যে বৈশ্বিক ডিজিটাল অ্যাডভার্টাইজিং সার্টিফিকেশন প্রদান করা হবে। পাশাপাশি আলেফের ঢাকার প্রশিক্ষণ কেন্দ্রকে প্রেফার্ড এএএবি লার্নিং হাব হিসেবে ব্যবহার করে যৌথ কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

এছাড়া এজেন্সি মালিক ও সিনিয়র লিডারশিপের জন্য লিডারশিপ মাস্টারক্লাস আয়োজন, দ্বিবার্ষিক স্টেট অব ডিজিটাল অ্যাডভার্টাইজিং ইন বাংলাদেশ প্রতিবেদন প্রকাশ এবং ব্র্যান্ড সেফটি, বিজ্ঞাপনের স্বচ্ছতা ও প্ল্যাটফর্ম কমপ্লায়েন্স নিশ্চিত করতে ডিজিটাল অ্যাডভার্টাইজিং আচরণবিধি প্রণয়ন করা হবে। নির্বাচিত বাংলাদেশি বিজ্ঞাপন কার্যক্রম আলেফের গ্লোবাল কেস স্টাডিতেও অন্তর্ভুক্ত করা হবে।

উভয় প্রতিষ্ঠান আশা প্রকাশ করেছে, এই অংশীদারিত্ব বাংলাদেশের ডিজিটাল বিজ্ঞাপন শিল্পকে আরও দক্ষ, নৈতিক এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক করে তুলবে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়াতে বড় আপডেট আনছে অ্যাপল

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দৌড়ে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে থাকার সমালোচনার...

আজানের প্রচলন যেভাবে শুরু হয়েছিল মুসলিম সমাজে

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের...

বাসি ভাত ফেলে নয়, তৈরি করুন সুস্বাদু পাকোড়া

অনেক বাড়িতেই ফ্রিজে রাখা আগের দিনের ভাত অব্যবহৃত থেকে...

এআই বাজারে নতুন প্রতিযোগিতা, সাবস্ক্রিপশন ফি কমাল গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার বাজারে প্রতিযোগিতা আরও জোরালো করতে সাবস্ক্রিপশন...

নির্যাতিত মানুষের জন্য দোয়ার গুরুত্ব কী বলছে ইসলাম

ইসলামে পারস্পরিক সহমর্মিতা, দয়া এবং ভ্রাতৃত্ববোধের ওপর বিশেষ গুরুত্ব...

বিশ্বকাপের আমেজে নাস্তায় রাখতে পারেন মরক্কোর ঐতিহ্যবাহী মাকুদা

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। প্রিয়...

এআই নিরাপত্তা বিতর্কে নতুন চাপে ইলন মাস্কের প্রতিষ্ঠান

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় চাকরিচ্যুত...

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদের নিয়োগ বাতিল

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ...

আসহাবে কাহাফের ঘটনা ও আধুনিক বিজ্ঞানের আলোচনায় কিছু পর্যবেক্ষণ

পবিত্র কোরআনের সুরা কাহাফে বর্ণিত গুহাবাসীদের ঘটনা ইসলামের ইতিহাসে...

ভালো ঘুমের জন্য পা ধোয়ার অভ্যাস কতটা উপকারী

দিনভর কাজের ব্যস্ততা, মানসিক চাপ ও শারীরিক ক্লান্তির পর...

সংসদে নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য ঘিরে উত্তেজনা

জাতীয় সংসদে বিরোধীদলীয় নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে সরকারি...

এআইনির্ভর সাইবার প্রতারণা নিয়ে গুগলের মামলা, ক্ষতির পরিমাণ শত কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিচালিত একটি বৃহৎ সাইবার...

রাশিয়ায় বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর, মরদেহ ফেরত চায় পরিবার

রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক যুবকের মৃত্যু...

সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী এলাকার একটি বস্তিতে সাত বছর...
spot_img

আরও পড়ুন

ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়াতে বড় আপডেট আনছে অ্যাপল

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দৌড়ে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে থাকার সমালোচনার মধ্যে সফটওয়্যার উন্নয়ন এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়ানোর দিকে নতুন করে গুরুত্ব দিচ্ছে অ্যাপল। প্রতিষ্ঠানটির বার্ষিক...

আজানের প্রচলন যেভাবে শুরু হয়েছিল মুসলিম সমাজে

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় মুসলমানদের আহ্বান জানাতে যে ধ্বনি উচ্চারিত হয়, তা আজান নামে পরিচিত। ইসলামী ঐতিহ্যে আজান...

বাসি ভাত ফেলে নয়, তৈরি করুন সুস্বাদু পাকোড়া

অনেক বাড়িতেই ফ্রিজে রাখা আগের দিনের ভাত অব্যবহৃত থেকে যায়। বেশিরভাগ ক্ষেত্রে সেই ভাত পরে ফেলে দেওয়া হয়। তবে সামান্য কিছু উপকরণ ব্যবহার করে...

এআই বাজারে নতুন প্রতিযোগিতা, সাবস্ক্রিপশন ফি কমাল গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার বাজারে প্রতিযোগিতা আরও জোরালো করতে সাবস্ক্রিপশন প্যাকেজের মূল্য কমানোর ঘোষণা দিয়েছে গুগল। একই সঙ্গে ব্যবহারকারীদের জন্য তথ্য সংরক্ষণের সুবিধাও বাড়িয়েছে প্রযুক্তি...
spot_img