Saturday, February 28, 2026
22 C
Dhaka

চলচ্চিত্র ছাড়ার পেছনের অশ্লীলতার অভিযোগ তুলে ধরলেন শাকিল খান

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান ১৯৯৪ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া তাঁর প্রথম ছবি ‘আমার ঘর এই বেহেশত’। পরবর্তী সময়ে একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে তিনি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ক্যারিয়ারের শীর্ষ সময়েই হঠাৎ চলচ্চিত্র ছেড়ে দেওয়া এই নায়কের সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে। সম্প্রতি নিজের ক্যারিয়ার, চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা ও শিল্পী সমিতির নির্বাচন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

চলচ্চিত্র ছেড়ে দেওয়ার প্রসঙ্গে শাকিল খান বলেন, ‘আমি সেই সময় চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছি যখন আমি লাখ লাখ টাকা ইনকাম করি, যখন আমার সিনেমা বেশ ভালো ব্যবসা করছে। কিন্তু দেখলাম আশপাশে অশ্লীলতার ছায়া। কোনোভাবেই নিজেকে অশ্লীলতার স্পর্শে যেতে দিতে চাইনি।’ তিনি আরও বলেন, ‘সেই অশ্লীলতার কারণে আর চলচ্চিত্রে থাকিনি। চলচ্চিত্র ছেড়ে দিলাম। কেননা আমার মনে হয়েছে, আমি সমাজকে কী উত্তর দেব। একটা সময় আসবে, তখন আমার সন্তানদের কী উত্তর দেব?’

বর্তমান শিল্পী সমিতি ও এর নির্বাচন নিয়ে শাকিল খানের মন্তব্য বেশ কড়া। তিনি বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচন একটা ফালতু জিনিস। শিল্পী সমিতির নির্বাচন শিল্পীদের হাসির পাত্রে পরিণত করেছে।’ তাঁর ভাষায়, এখন শিল্পী সমিতিতে এমন অনেকেই নেতৃত্ব দিচ্ছেন, যাদের তিনি শিল্পী হিসেবেই চেনেন না। বিভিন্ন আয়োজন হলেও প্রকৃত শিল্পীদের সেখানে উপেক্ষা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

শাকিল খান আরও বলেন, ‘রুবেল ভাই শিল্পী সমিতিতে রয়েছেন, তিনি সেটাকে ঠিকঠাক করতে পারেন, কিন্তু করছেন না। ফলে সেটা একটা অথর্ব প্রতিষ্ঠানে রূপ নিয়েছে।’ তাঁর মতে, শিল্পী সমিতির নির্বাচন একেবারেই প্রয়োজন নেই এবং এই সমিতির মাধ্যমে চলচ্চিত্রের কোনো উন্নয়ন হচ্ছে না, বরং ক্ষতিই হচ্ছে।

সুপারস্টার ধারণা নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেতা। তিনি বলেন, এখন যত্রতত্র সুপারস্টার তকমা ব্যবহার করা হচ্ছে। নিজের ক্যারিয়ারের উদাহরণ টেনে তিনি জানান, এক ঈদে তাঁর ১৬টি সিনেমা মুক্তি পেয়েছে এবং ১৯৯৮ সালে ‘এই মন তোমাকে দিলাম’ ছিল সুপার ডুপার বাম্পার হিট। তবুও তিনি নিজেকে কখনো সুপারস্টার দাবি করেননি।

শাকিব খান প্রসঙ্গে শাকিল খান বলেন, ‘না না, কোটি নয়, অর্ধকোটিরও কম নেন, আমি যতটুকু জানি।’ তবে তাঁর মতে, এককভাবে একজন তারকাকে ঘিরে চলচ্চিত্র টিকিয়ে রাখা সম্ভব নয়। চলচ্চিত্রকে বাঁচাতে নতুন অভিনেতা তৈরি ও বহুমুখী উদ্যোগ প্রয়োজন।

চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ভেতরের দ্বন্দ্ব নিয়েও কথা বলেন তিনি। তাঁর ভাষায়, ‘চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নিজের মানুষরাই শত্রুতে পরিণত হয়।’ সালমান শাহকে হারানোর পেছনেও ইন্ডাস্ট্রির ভেতরের হতাশা ও অবমূল্যায়নকে দায়ী করেন তিনি।

রাজনীতি প্রসঙ্গে শাকিল খান বলেন, তিনি রাজনীতি করতে চান মানুষের জন্য। তাঁর ভাষায়, রাজনীতি মানেই সহিংসতা নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোই তাঁর রাজনীতির মূল দর্শন।

ব্যক্তিগত জীবনে স্ত্রী ও দুই সন্তান নিয়ে সুখে আছেন বলে জানান তিনি। ব্যবসার পাশাপাশি সন্তানদের সঙ্গে সময় কাটানোই এখন তাঁর প্রধান ব্যস্ততা।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

হাজারো তরুণ কেন আয়ারল্যান্ড ছেড়ে যাচ্ছেন?

উন্নত জীবনের সন্ধানে আয়ারল্যান্ড ছাড়ছেন ক্রমবর্ধমান সংখ্যক নাগরিক। গত...

পাঠ্যপুস্তকে নেই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা

সীমান্তবর্তী জেলা সুনামগঞ্জের কয়েকটি উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষা...

আজ সূর্যাস্তের পর আকাশে এক সারিতে দেখা যাবে ছয় গ্রহ

মহাজাগতিক এক বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। সৌরজগতের...

প্রথম সিলেট সফরে প্রটোকল নিলেন না বিরোধীদলীয় নেতা

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে প্রথমবার নিজ শহর সিলেট...

মার্কিন পোশাকের বাজার মন্দার মধ্যে বাংলাদেশি রফতানি ১২ শতাংশ বৃদ্ধি

২০২৫ সালে মার্কিন বাজারে তৈরি পোশাকের আমদানি সামান্য কমলেও...

মূত্রাশয়ের দুর্বলতায় করণীয়

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই প্রস্রাব ধরে রাখার ক্ষমতা...

ট্রাম্পের মানসিক সক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়ছে মার্কিনিদের: জরিপ

মার্কিন প্রেসিডেন্ট Donald Trump–এর বয়স ও মানসিক সক্ষমতা নিয়ে...

বাংলাদেশসহ ৪০ দেশের ডিম-মুরগি আমদানিতে সৌদি আরবের নিষেধাজ্ঞা

সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এসডিএফ) ঘোষণা করেছে,...

পিসি গেমিং বাজারে রেকর্ড বিক্রি, ৪৫ বিলিয়নের কাছাকাছি

পিসি গেমিং হার্ডওয়্যারের বাজারে সম্প্রতি উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা...

এআই নির্ভরতায় কমছে প্রযুক্তি প্রতিষ্ঠানের জনবল

বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে নতুন বছরের শুরুতেই বড় ধরনের চাপ...

পাকিস্তান–আফগানিস্তান কেন যুদ্ধ করছে, কী ঘটছে সেখানে?

সীমান্তকে কেন্দ্র করে নতুন করে উন্মুক্ত সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান...

স্মৃতিশক্তি শক্তিশালী করার সহজ কৌশল

বয়স বা কাজের চাপের কারণে ভুলে যাওয়ার সমস্যা আজকাল...

ব্যবসায়িক সংশ্লিষ্টতা থেকে সরেই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্বে মোস্তাকুর রহমান: মুখপাত্র

মুখপাত্র জানিয়েছেন, ব্যবসায়িক সংশ্লিষ্টতা থেকে অব্যাহতি নিয়ে মোস্তাকুর রহমান...

মেসহারাতির ঢাকে জাগে সেহরির শহর

রমজানের রাতে কায়রো শহর যেন এক ভিন্ন রূপে ধরা...
spot_img

আরও পড়ুন

হাজারো তরুণ কেন আয়ারল্যান্ড ছেড়ে যাচ্ছেন?

উন্নত জীবনের সন্ধানে আয়ারল্যান্ড ছাড়ছেন ক্রমবর্ধমান সংখ্যক নাগরিক। গত সাত বছরে দেশত্যাগ করেছে সোয়া দুই লাখ মানুষ—যাদের বড় অংশই তরুণ-তরুণী। ন্যাশনাল ইউথ কাউন্সিল অব...

পাঠ্যপুস্তকে নেই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা

সীমান্তবর্তী জেলা সুনামগঞ্জের কয়েকটি উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষা হারিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভাষা সংরক্ষণ ও চর্চার প্রাতিষ্ঠানিক উদ্যোগের অভাব এবং শিক্ষাব্যবস্থায় নিজস্ব...

আজ সূর্যাস্তের পর আকাশে এক সারিতে দেখা যাবে ছয় গ্রহ

মহাজাগতিক এক বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। সৌরজগতের ছয়টি গ্রহ এক সারিতে অবস্থান করবে আকাশে, যা জ্যোতির্বিদদের ভাষায় পরিচিত প্ল্যানেট প্যারেড বা গ্রহসমাবেশ...

প্রথম সিলেট সফরে প্রটোকল নিলেন না বিরোধীদলীয় নেতা

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে প্রথমবার নিজ শহর সিলেট সফরে এসে সরকারি প্রটোকলের গাড়ি ব্যবহার করেননি বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার...
spot_img