Monday, September 7, 2026
27 C
Dhaka

মার্কিন আগ্রহে উত্তাল গ্রিনল্যান্ড, ন্যাটোর ভবিষ্যৎ শঙ্কা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের লক্ষ্যে সামরিক অভিযানসহ বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। এর প্রেক্ষিতে ডেনমার্ক সতর্ক করেছে, এ ধরনের পদক্ষেপ ন্যাটোর সমাপ্তি ডেকে আনতে পারে।

ট্রাম্প তার প্রথম মেয়াদ থেকেই গ্রিনল্যান্ডের প্রতি আগ্রহ প্রকাশ করে আসছেন। এবার তিনি চাইছেন সামরিকভাবে বা চাপ প্রয়োগ করে হলেও গ্রিনল্যান্ড দখল করতে। তার প্রশাসনের দাবি, ‘গ্রিনল্যান্ড অধিগ্রহণ করা জাতীয় নিরাপত্তার জন্য অগ্রাধিকার’। যদিও আগে থেকেই গ্রিনল্যান্ডে একটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে।

গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব অপরিসীম। শত শত বছর ধরে গ্রিনল্যান্ড ড্যানিশ রাজ্যের উপনিবেশ ছিল এবং ১৯৫৩ সালে তা রাজ্যের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে গ্রিনল্যান্ডের অবস্থান উত্তর আমেরিকার প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রিনল্যান্ড কানাডার উত্তর-পূর্ব উপকূলের বাইরে অবস্থিত এবং এর দুই-তৃতীয়াংশের বেশি এলাকা আর্কটিক বৃত্তের মধ্যে পড়েছে।

গ্রিনল্যান্ড জিআইইউ গ্যাপের একটি অংশ রক্ষা করে—যেখানে ন্যাটো রাশিয়ার নৌ-চলাচল পর্যবেক্ষণ করে। এছাড়া এখানে বিরল মাটির খনিজ এবং সমুদ্র উপকূলে সম্ভাব্য তেল ও প্রাকৃতিক গ্যাস মজু আছে। এ ধরনের সম্পদ কম্পিউটার, স্মার্টফোন, ব্যাটারি, সৌর ও বায়ু প্রযুক্তি উৎপাদনে ব্যবহৃত হয়।

ন্যাটো বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা মূলত উত্তর আমেরিকা ও ইউরোপের দেশগুলোর মধ্যে একটি সামরিক জোট। এটি সদস্য দেশগুলোকে একে অপরের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। জোটের মূলনীতি হলো অনুচ্ছেদ ৫, যেখানে বলা হয়েছে, ‘একজনের ওপর হামলা সবার ওপর হামলা’। তবে এটি মূলত জোটের বাইরের কোনো শক্তির হামলার জন্য প্রযোজ্য।

যদি কোনো সদস্য দেশ অন্য সদস্যকে হামলা করে, তা হলে ন্যাটোর স্পষ্ট নীতিমালা নেই। তবে তৎকালীন অভিজ্ঞতা অনুযায়ী ন্যাটো সম্ভবত হামলাকারী দেশকে চিহ্নিত করে আক্রান্ত দেশকে রক্ষা করবে। অতীতের উদাহরণ হিসেবে গ্রিস ও তুরস্কের সংঘাত উল্লেখযোগ্য, যেখানে ন্যাটো সরাসরি কোন পক্ষের সঙ্গে দাঁড়ায়নি।

গ্রিনল্যান্ডের ক্ষেত্রে এই পদক্ষেপ আরও জটিল হতে পারে, কারণ ইউরোপ যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। ন্যাটোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জুলিয়ান স্মিথ বিবিসিকে বলেছেন, ‘গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের উচিত যুক্তরাষ্ট্রের কথা গুরুত্বের সঙ্গে নেওয়া।’ তিনি আরও বলেন, ‘সংযমের আহ্বান যথেষ্ট নয়, বরং বিকল্প পরিকল্পনা এবং নতুন প্রতিরক্ষা চুক্তির মতো উদ্ভাবনী ধারণা বিবেচনায় আনা উচিত।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img