Thursday, September 17, 2026
27 C
Dhaka

হাদি হত্যার বিচার দাবি করলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘হাসিনার আমলে চোখের ইশারাতেও যদি বিএনপি-জামায়াত কোনো কর্মসূচি ঘোষণা করত, সেখানে সঙ্গে সঙ্গে গোয়েন্দা সংস্থা উপস্থিত হতো। অথচ ছয় মাস আগে ঘোষণা দিয়ে জুমার দিনে প্রকাশ্যে হাদি ভাইকে গুলি করে হত্যা করা হলো, হত্যার পর খুনিরা সীমান্তের ওপারে চলে গেল কিন্তু আমাদের দেশের গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কোনো কার্যকর ভূমিকা রাখতে পারল না। এটি আমাদের জাতির জন্য লজ্জার বিষয়।’

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের জয়পুর গ্রামে শহীদ ওসমান হাদির স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ভারতের গুণ্ডামির বিরুদ্ধে আপসহীন ছিলেন শহীদ ওসমান হাদি। কিন্তু দুঃখজনক হলো, ওসমান হাদি শহীদ হওয়ার তিন সপ্তাহ পার হলেও আমরা এখনো তার হত্যার বিচার নিশ্চিত করতে পারিনি। হাদি হত্যাকারীদের বিচার এই বাংলাদেশে হতেই হবে।’

তিনি আরও বলেন, ‘অতীতে ভারত ঠিক করে দিয়েছে আমাদের দেশ কে চালাবে। এ দেশে এজেন্ট নিয়োগ দিয়েছে, যেমন ব্যাংক এজেন্ট দেওয়া হয়। এ দেশে মোদির ছিল এজেন্ট হাসিনা। এজেন্ট মালিকের কথামতো দেশ চালিয়েছে, আর যখন পারেনি, তখন সেই এজেন্টকে মালিক সরিয়ে নিয়েছে। ভারতের গুণ্ডামি, দুর্নীতি, চাঁদাবাজি ও ইনসাফের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব।’

সংসদ নির্বাচনে ঋণখেলাপিদের প্রার্থী করা নিয়ে সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, ‘দেশের রাজনৈতিক দলগুলোর কাছে আমরা নতুন কিছু প্রত্যাশা করেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে, ঋণখেলাপিদের মনোনয়ন দেওয়া হচ্ছে। যারা ব্যাংকের টাকা ফেরত দেয় না, জনগণের আমানতের টাকা ফেরত দেয় না, তারা সংসদে গিয়ে জনগণকে কী বার্তা দিতে চায়, তা আমাদের বোধগম্য নয়।’

তিনি আরও বলেন, ‘যে ব্যক্তি নিজেই ঋণ করে চলে, দায় শোধ করে না, সে ব্যক্তি জনগণের সেবা করতে এলে কী ধরনের সেবা দেবে, তা আমাদের পরিষ্কার হয়ে গেছে। যারা জনগণের ট্যাক্সের টাকা ও ঋণের টাকা আত্মসাৎ করে বিলাসিতা করে, তাদের লজ্জা হওয়া উচিত। এসব ঋণখেলাপি সংসদে গিয়ে যেন জনগণের টাকা ফেরত দিতে না হয়, সেই ব্যবস্থাই করবে। তাই ব্যালটের মাধ্যমে এসব ঋণখেলাপিকে না বলতে হবে।’

দেবীদ্বার পৌর জামায়াতের সেক্রেটারি ক্বারি মো. অলিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শরীফুল ইসলাম, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. গোলাম জিলানী, জামায়াতের ইউনিয়ন আমির মাও. মো. হোসাইন, ইউপি সদস্য মো. আবু ইউসুফসহ জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img