Saturday, October 10, 2026
26.2 C
Dhaka

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আগাম উত্তাপ, প্রচারণা শুরুর আগেই আলোচনা

প্রার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার সময় এখনো শুরু হয়নি। নির্বাচন কমিশন থেকেও এখনো প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। তবে এসবের আগেই সরগরম হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের নির্বাচনী মাঠ। বিশেষ করে প্রতীক ঘিরে দুই আলোচিত প্রার্থীর পাল্টাপাল্টি বক্তব্য ভোটের মাঠে বাড়তি উত্তাপ ছড়াচ্ছে।

এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয়ভাবে তিনি খেজুর গাছ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার কথা রয়েছে। অন্যদিকে, বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রুমিন ফারহানা জানিয়েছেন, তিনি ‘হাঁস’ প্রতীক চাইবেন। মূলত এই প্রতীক নিয়েই দুই প্রার্থীর মধ্যে প্রকাশ্য বাহাস শুরু হয়েছে। জুনায়েদ আল হাবিব বিভিন্ন সভা ও সমাবেশে খেজুর গাছ প্রতীককে ধানের শীষের সঙ্গে তুলনা করে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে সেটিকে ধানের শীষ ভেবে ভোট দেওয়ার আহ্বান জানান।

ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ এলাকায় একাধিক আয়োজনে তিনি বলেন, ‘আমি এমপি হবো ইনশাআল্লাহ, আপনারা সবাই মিলে যদি আমার খেজুরগাছটাকে ধানের শীষ বানান। ধানের মার্কা নিয়ে যদি আপনাদের একজন দাঁড়াতেন, তার জন্য যেভাবে কাজ করতেন আপনারা যদি সেভাবে কাজ করেন। আমি পাস করলে বিএনপি পাস।’

এই বক্তব্যের জবাবে রুমিন ফারহানা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘খেজুরগাছ হলো মরুভূমির, এটা আবার ধান হয় কিভাবে। আর ধান তো হলো আমাদের প্রাণ।’ তিনি আরও বলেন, ‘এলাকার মানুষের আশা ছিল দলীয় প্রার্থী দেবে। এখন প্রার্থী ভাড়া করে আনতে হলো। আর এখন শুনতে হয় খেজুরগাছই নাকি ধান। খেজুরগাছ আবার ধান হয় কিভাবে। ধান হলো আমাদের প্রাণ। আমি যদি কই হাঁসই হইল বাঘ, তাইলে কী হইব? হাঁস হইল হাঁস। বাঘ হইল বাঘ।’

প্রতীক নিয়ে এমন পাল্টাপাল্টি বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ভোটের মাঠে আগেভাগেই রাজনৈতিক আলোচনা ও কৌতূহল বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img