Wednesday, June 17, 2026
33.9 C
Dhaka

চিত্রনায়িকা চম্পার যে আক্ষেপ আজও রয়ে গেছে

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সুচন্দা, ববিতা ও চম্পা—এই তিন বোনের নাম একসঙ্গে উচ্চারিত হয় আলাদা মর্যাদায়। তিনজনই নিজ নিজ সময়ে দর্শকের ভালোবাসা পেয়েছেন, রেখে গেছেন স্মরণীয় কাজ। তাঁদের মধ্যে চম্পা ছিলেন নীরব, সংযত ও মার্জিত অভিনয়ের এক অনন্য প্রতিনিধি।

পদ্মা নদীর ধারের জেলের সংসার কিংবা মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন—যে চরিত্রেই তিনি অভিনয় করেছেন, দর্শকের মনে হয়েছে চরিত্রটি যেন তাঁর শরীর-মনে মিশে আছে। আজ তাঁর জন্মদিনে ফিরে তাকালে দেখা যায়, সাফল্যের পাশাপাশি তাঁর জীবনে রয়ে গেছে কিছু না-পাওয়ার আক্ষেপও।

চম্পার পুরো নাম গুলশান আরা আক্তার চম্পা। ১৯৬৫ সালের ৫ জানুয়ারি যশোরে তাঁর জন্ম। বড় হয়েছেন এমন এক পরিবারে, যেখানে দুই বোন সুচন্দা ও ববিতা তখনই রৌপ্যজগতের উজ্জ্বল নাম। সেই পরিবেশে বেড়ে উঠলেও চম্পা নিজে শুরুতে কখনোই নিজেকে অভিনেত্রী হিসেবে কল্পনা করেননি। তাঁর অভিনয়জীবনের শুরু মডেলিং দিয়ে। এরপর আবদুল্লাহ আল-মামুনের জনপ্রিয় নাটক ‘ডুব-সাঁতার’-এ অভিনয়ের মধ্য দিয়ে তাঁর প্রতিভা চোখে পড়ে নির্মাতা ও দর্শকের।

১৯৮৫ সালে শিবলি সাদিক পরিচালিত ‘তিন কন্যা’ চলচ্চিত্রে সুচন্দা ও ববিতার সঙ্গে একসঙ্গে পর্দায় দেখা যায় চম্পাকে। এই ছবির মাধ্যমেই নায়িকা হিসেবে তাঁর চলচ্চিত্রে অভিষেক। প্রথম কাজেই তিনি বুঝিয়ে দেন, তাঁর অভিনয়ের শক্তি সংযত অভিব্যক্তি আর গভীর আবেগে। এরপর একের পর এক ছবিতে অভিনয় করেন তিনি—‘সহযাত্রী’, ‘ভেজা চোখ’, ‘কাসেম মালার প্রেম’, ‘শঙ্খনীল কারাগার’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘চন্দ্রকথা’সহ আরও বহু চলচ্চিত্রে তাঁর উপস্থিতি দর্শককে মুগ্ধ করে।

বাণিজ্যিক ছবির গণ্ডি পেরিয়ে চম্পা নিজেকে প্রমাণ করেছেন জীবনঘনিষ্ঠ চরিত্রেও। গৌতম ঘোষের ‘পদ্মা নদীর মাঝি’, চাষী নজরুল ইসলামের ‘শাস্তি’ এবং মুরাদ পারভেজের ‘চন্দ্রগ্রহণ’—এই চলচ্চিত্রগুলোতে তাঁর অভিনয় তাঁকে আলাদা উচ্চতায় নিয়ে যায়। চরিত্রের গভীরে প্রবেশ করে অতিরঞ্জনহীন অভিনয়ই ছিল তাঁর মূল শক্তি। সমালোচকদের মতে, তাঁর অভিনয় ছিল নীরব নদীর মতো—স্থির, গভীর ও বহুলার্থক।

দীর্ঘ অভিনয়জীবনে চম্পা পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। ‘পদ্মা নদীর মাঝি’, ‘অন্য জীবন’, ‘উত্তরের খেপ’, ‘শাস্তি’ ও ‘চন্দ্রগ্রহণ’—এই চলচ্চিত্রগুলোতে তাঁর অভিনয় আজও শিল্পজীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত।

বর্তমানে তাঁকে নিয়মিত পর্দায় দেখা যায় না। তবে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি আক্ষেপের সুরে বলেছেন, ‘ভাবলে খারাপ লাগে, আমাদের যথাযথ মূল্যায়ন হয়নি।’ অভিনয়ের প্রতি ভালোবাসা এখনো অটুট রয়েছে তাঁর। ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, ‘একজন শিল্পী হবেন পানি, যে পাত্রে যেখানে রাখা হবে, সেখানকার রং-রূপটাই ধারণ করবেন।’ নতুন প্রজন্মের অভিনেতাদের কাজ তাঁর ভালো লাগে এবং তাঁদের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।

এক পরিবারে তিন নায়িকার উপস্থিতি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে বিরল উদাহরণ। এই সৌভাগ্যকে তিনি কৃতজ্ঞতার সঙ্গেই দেখেন। তবে তাঁর মনে থেকে গেছে একটি না-পাওয়ার বেদনা—তিন বোনকে একসঙ্গে আরও বেশি কাজে লাগানো যেত। তাঁর মতে, একসঙ্গে আরও কাজ করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম তাঁদের নতুনভাবে চিনতে পারত। এই আক্ষেপ যেন তিন বোনের শিল্পীজীবনের এক নীরব অভিব্যক্তি হয়ে আছে।

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ...

কুমির আতঙ্কে পর্তুগাল শিবিরে অস্বস্তি

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্তুগাল শিবিরে তৈরি হয়েছে অস্বস্তিকর...
spot_img

আরও পড়ুন

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও ‘গণবিরোধী’ বলে আখ্যায়িত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন,...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের পূর্ণাঙ্গ গ্রন্থ। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এটি রাসুল (সা.)-এর অন্যতম শ্রেষ্ঠ মুজিজা। কোরআনের শব্দ ও অর্থ...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন দিন বাড়ছে। তবে অনেকেরই অভিযোগ, ঘরের গাছ অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যায়। অথচ সঠিক...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে ধীরে তাদের ধারণক্ষমতা হারাচ্ছে। নদী থেকে আসা পলি, বালি ও ছোট ছোট পাথর জমে জলাশয়ের...
spot_img