Saturday, June 13, 2026
28.1 C
Dhaka

অ্যাটলির ৮০০ কোটির ছবিতে ‘সামুরাই’ অবতারে দীপিকা?

দীপিকা পাডুকোনের নাম দক্ষিণি ইন্ডাস্ট্রির কিছু বড় প্রজেক্ট থেকে বাদ পড়ার গুঞ্জন নিয়ে কিছুদিন আগেই তোলপাড় সৃষ্টি হয়েছিল। নাগ অশ্বীনের ‘কল্কি’ এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’- থেকে বাদ পড়ার খবর সেই উত্তাপকে আরও বাড়িয়েছিল। কিন্তু সমালোচকদের সব জল্পনাকে উপেক্ষা করে দীপিকা এবার আরও বড় বাজেটের সিনেমায় নাম লিখিয়েছেন।

গত বছরের জুনে শোনা গিয়েছিল, ‘জওয়ান’-এর সাফল্যের পর ফের পরিচালক অ্যাটলির সঙ্গে কাজ করতে চলেছেন দীপিকা। এই ছবিতে তাঁর সহ-অভিনেতা ‘পুষ্পা’ খ্যাত আল্লু অর্জুন। অভিনেত্রীর জন্মদিনে সেই বহুল আলোচিত সিনেমা থেকে ফাঁস হয়েছে দীপিকার সম্ভাব্য লুক, যা ইতিমধ্যেই ভাইরাল।

‘AA22XA6’ নামের এই মেগা প্রজেক্টের বাজেট প্রায় ৮০০ কোটি রুপি। ‘জওয়ান’ খ্যাত অ্যাটলির এই ছবির প্রযোজনা করছে তামিলের প্রভাবশালী সংস্থা সান পিকচার্স। প্রযোজনা সংস্থার লোগোসহ একটি পেজ থেকেই ফাঁস হয়েছে দীপিকার লুকের সম্ভাব্য ছবি।

ভাইরাল পোস্টারে দেখা যাচ্ছে দীপিকাকে দু’হাতে তলোয়ার ধরে যোদ্ধা রূপে, যা অনেকের চোখে ‘সামুরাই’ অবতার মনে হচ্ছে। তবে পোস্টারটি অফিসিয়াল নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি হয়েছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর অনুযায়ী, অ্যাটলি-আল্লু অর্জুনের এই ছবিতে দীপিকা একেবারে ভিন্ন রূপে দর্শকের সামনে আসবেন—যে অবতার আগে কখনও বড় পর্দায় দেখা যায়নি। সোমবার অভিনেত্রীর জন্মদিনে সম্ভাব্য ‘সামুরাই’ লুক প্রকাশের সঙ্গে ভক্তদের উত্তেজনার পারদ চড়েছে।

বলিউড সূত্রে জানা গেছে, বর্তমানে অ্যাটলি ছবির অ্যাকশন-নির্ভর চিত্রনাট্য নিয়ে ব্যস্ত। গত এক বছর ধরে পুনর্জন্মের প্রেক্ষাপটে গল্পের কাঠামো তৈরি হচ্ছে। ছবিতে অতীত ও বর্তমান—দুই সময়কালের সমন্বয় ঘটানো হয়েছে।

কাল্পনিক জগতের আবরণে থাকবে একের পর এক রুদ্ধশ্বাস অ্যাকশন দৃশ্য। ইতিমধ্যেই জানা গেছে, আল্লু অর্জুনের যোদ্ধা অবতার বড় চমক দেবে দর্শকদের জন্য। সেই গল্পে দীপিকার চরিত্রও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, সঞ্জয়লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’-তে দীপিকা আগে তরবারি হাতে যোদ্ধা রূপে দর্শকের নজর কেড়েছিলেন। এবার অ্যাটলির ‘AA22XA6’-এ ‘সামুরাই’ অবতারে দীপিকাকে দেখা গেলে তা দর্শক ও অনুরাগীদের জন্য এক বিরাট চমক হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img