Saturday, February 28, 2026
21.4 C
Dhaka

আক্কেলপুরে কৃষিজমি রক্ষায় প্রশাসনের কঠোর অভিযান

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় কৃষিজমি ধ্বংস করে অনুমোদনহীনভাবে পুকুর খননের অভিযোগে এক অবৈধ মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে প্রশাসন। রবিবার (৪ জানুয়ারি) রাতের অন্ধকারে অবৈধভাবে মাটি খননের সময় আলমগীর হোসেন আলম নামে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, এর আগে রবিবার (৪ জানুয়ারি) দুপুরে একই এলাকায় অবৈধ মাটি খননের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলমগীর হোসেনের ছেলে ও এস্কেভেটরচালক মেহেদী হাসানকে সতর্ক করে দশ হাজার টাকা জরিমানা করা হয়। তখন প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে খনন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে নির্দেশ অমান্য করে রাতের বেলায় আলমগীর হোসেন নিজেই পুনরায় কৃষিজমিতে পুকুর খনন শুরু করেন। বিষয়টি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং তাকে এক লাখ টাকা জরিমানা করেন।

সোমবার (৫ জানুয়ারি) নির্ধারিত জরিমানার টাকা পরিশোধ না করায় আলমগীর হোসেন আলমকে থানা পুলিশের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় অবৈধ মাটি খননের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান আরও স্পষ্ট হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত জানান, আইন অমান্য করে পরিবেশ ও কৃষিজমি ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে কারাগারে সিয়াম

রাজধানীর হাজারীবাগে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায়...

রান্নাঘরে বেকিং সোডা ব্যবহারে যে ঝুঁকি জানা দরকার

রান্না ও বেকিংয়ের কাজে বেকিং সোডা ও বেকিং পাউডার...

স্পেসএক্স ও এক্সএআই একীভূত হয়ে প্রযুক্তি বিশ্বে নতুন অধ্যায়

ইলোন মাস্কের মালিকানাধীন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক...

রাতে শিশুর ক্ষুধা কেন বাড়ে

দিনভর ব্যস্ততার পর রাতে শিশুকে ঘুম পাড়াতে গিয়ে অনেক...

ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি ও কুরআন শিক্ষা প্রসারে উদ্যোগ

বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির উদ্যোগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার...

নিউজিল্যান্ডের ১৬০ রানের লক্ষ্য ইংল্যান্ডের সামনে

জিতলেই সেমিফাইনালের টিকেট, আর হারলেই অপেক্ষা করতে হবে পাকিস্তান-শ্রীলংকা...

প্রশাসন ও জনপ্রতিনিধি সক্রিয় হলে জনগণ সহজে সেবা পাবে

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...

সিলেটে বালুবাহী ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই নিহত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় আতিকুর রহমান নামের...

এআই কি বদলে দিচ্ছে ছবির বাস্তবতা

একসময় স্মার্টফোনে ছবি সম্পাদনা বলতে বোঝাত আলো বা রঙে...

লাকসাম থানা পুলিশের অভিযানে আটক ট্রাকচালক

কুমিল্লার লাকসাম থানা পুলিশ ঢাকা থেকে লুট হওয়া একটি...

১০ হাজার শূন্য পদে ৮০ হাজার প্রার্থী আবেদন করেছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদের নিয়োগ...

ফিলিস্তিনি ভূমি দখলের ইসরায়েলি আইনের নিন্দা জানালো বাংলাদেশ

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড অবৈধভাবে দখল করতে ইসরায়েল সরকারের ভূমি...

দুই দিনে মোহাম্মদপুরে গ্রেপ্তার ১৩৩

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে চার ঘণ্টাব্যাপী বিশেষ অভিযানে বিভিন্ন...

কার্যক্রম নিষিদ্ধ থাকলেও টঙ্গীতে আ.লীগের ব্যানার

দীর্ঘ ১৮ মাস পর গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের কার্যক্রম...
spot_img

আরও পড়ুন

১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে কারাগারে সিয়াম

রাজধানীর হাজারীবাগে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সিয়াম হোসেন ওরফে ইমন (১৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার ( ৫...

রান্নাঘরে বেকিং সোডা ব্যবহারে যে ঝুঁকি জানা দরকার

রান্না ও বেকিংয়ের কাজে বেকিং সোডা ও বেকিং পাউডার প্রায়ই ব্যবহৃত হয়। নামের মিল থাকলেও রাসায়নিক গঠন, ব্যবহারবিধি ও স্বাস্থ্যের ওপর প্রভাবের ক্ষেত্রে এই...

স্পেসএক্স ও এক্সএআই একীভূত হয়ে প্রযুক্তি বিশ্বে নতুন অধ্যায়

ইলোন মাস্কের মালিকানাধীন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্টার্টআপ এক্সএআই অধিগ্রহণ করেছে। সাম্প্রতিক এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের সম্মিলিত বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১...

রাতে শিশুর ক্ষুধা কেন বাড়ে

দিনভর ব্যস্ততার পর রাতে শিশুকে ঘুম পাড়াতে গিয়ে অনেক অভিভাবকই একটি সাধারণ সমস্যার মুখোমুখি হন। ঠিক ঘুমানোর আগমুহূর্তে শিশু জানায়, তার ক্ষুধা লেগেছে। চিকিৎসকদের...
spot_img