Monday, May 4, 2026
30 C
Dhaka

সীমান্তে সতর্কতা বাড়িয়েছে বিজিবি, উদ্ধার অবৈধ পণ্য

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্তসহ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গবাদি পশু, মাদকদ্রব্য ও অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৭২ ঘণ্টায় পরিচালিত এসব অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়।

সোমবার (৫ জানুয়ারি) সকালে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। এতে স্বাক্ষর করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ধারাবাহিকভাবে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে সর্বমোট ২৮ লাখ ৪১ হাজার ৪০০ টাকা মূল্যমানের বিভিন্ন ধরনের অবৈধ ও নিষিদ্ধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মহিষ ও গরু, মদ, গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, চিনি, ফুচকা, কসমেটিকসসহ অন্যান্য অবৈধ পণ্য। সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয় বলে জানায় বিজিবি।

এ বিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, ‘সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে বিজিবি দৃঢ় প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও অবৈধ চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে তৎপরতা জোরদার করা হয়েছে।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ডিসি সম্মেলনে শিক্ষা সংস্কার ও নতুন কারিকুলাম নিয়ে আলোচনা

অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ‘রিটায়ার্ড টিচার্স পুল’ গঠনের বিষয়ে জেলা...

১৭ কেজি স্বর্ণ মামলা নথিতে কীভাবে নেমে এল দেড় কেজিতে

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা সাড়ে ১৭ কেজি...

সংসদের প্রথম অধিবেশন সফল, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সদ্য সমাপ্ত প্রথম অধিবেশন দেশের ইতিহাসে...

পুলিশ পোশাক ইস্যুতে সরকারের নতুন সিদ্ধান্তের ঘোষণা

পুলিশের বর্তমান পোশাক নিয়ে অসন্তোষ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...

আগ্নেয়াস্ত্র ও মাদকসহ নোয়াখালীতে আটক ৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, ইয়াবা...

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ৩৭ জন আটক

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে হাজী মাজার বস্তি এলাকায়...

হ্রদের পানির স্তর কমে বিদ্যুৎ উৎপাদনে ধস

রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির স্তর কমে যাওয়ায় কর্ণফুলী পানি...

শতাব্দীপ্রাচীন ‘মন পবনের গাছ’ ঘিরে লোককথা

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাতিয়া গ্রামে দাঁড়িয়ে থাকা একটি বিশাল...

ছাত্র আন্দোলনকেন্দ্রিক হত্যা মামলায় গ্রেপ্তার ১

কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাব্বির হোসেন (১৯)...

ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ...

চোরাই মালামালসহ দিনাজপুরে তিনজন আটক

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় চোরাই মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

নেত্রকোনায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

নেত্রকোনার কেন্দুয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক...

নিজ ঘর থেকে মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়ায় মো. রফিকুল ইসলাম (৪৫) নামে এক মাছ...

জলাবদ্ধতায় বিপর্যস্ত আখাউড়ার বিদ্যালয়

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সামান্য...
spot_img

আরও পড়ুন

ডিসি সম্মেলনে শিক্ষা সংস্কার ও নতুন কারিকুলাম নিয়ে আলোচনা

অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ‘রিটায়ার্ড টিচার্স পুল’ গঠনের বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে আলোচনা হয়েছে। সম্মেলনের প্রথম দিনের শিক্ষাসংক্রান্ত অধিবেশনে এ বিষয়টি উঠে আসে বলে...

১৭ কেজি স্বর্ণ মামলা নথিতে কীভাবে নেমে এল দেড় কেজিতে

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা সাড়ে ১৭ কেজি স্বর্ণ আদালতের নথিতে হাইকোর্টে উপস্থাপন করা হয় মাত্র দেড় কেজি হিসেবে। বিষয়টি নিয়ে চাঞ্চল্য তৈরি...

সংসদের প্রথম অধিবেশন সফল, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সদ্য সমাপ্ত প্রথম অধিবেশন দেশের ইতিহাসে সবচেয়ে সফল অধিবেশন ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই অধিবেশন ছিল...

পুলিশ পোশাক ইস্যুতে সরকারের নতুন সিদ্ধান্তের ঘোষণা

পুলিশের বর্তমান পোশাক নিয়ে অসন্তোষ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নতুন পোশাক মানানসই না হওয়ায় আগের নকশার পোশাকেই ফিরছে পুলিশ সদস্যরা। সোমবার...
spot_img