Monday, September 14, 2026
32 C
Dhaka

ভ্রমণ জটিলতায় পুরস্কার নিতে পারেননি ডিক্যাপ্রিও

হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও সাম্প্রতিক ভ্রমণ জটিলতার কারণে যুক্তরাষ্ট্রে একটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিতে অভিনয়ের জন্য ডেজার্ট পাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হলেও তিনি ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গালা অ্যাওয়ার্ডসে সশরীরে পুরস্কার গ্রহণ করতে ব্যর্থ হন।

রবিবার (৭ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত ওই গালা অনুষ্ঠানে ডিক্যাপ্রিওর উপস্থিত থাকার কথা ছিল। তবে আঞ্চলিক অস্থিরতার জেরে ক্যারিবীয় দ্বীপ সেন্ট বার্থেলেমিতে আটকা পড়েন তিনি। ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু এলাকায় বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক ফ্লাইটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভেনেজুয়েলার পরিস্থিতিকে কেন্দ্র করে সংঘাত-পরবর্তী নিরাপত্তাজনিত কারণে আকাশসীমা সীমিত হয়ে পড়ে। এর ফলে সেন্ট বার্থেলেমি থেকে নির্ধারিত সময়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করতে পারেননি ডিক্যাপ্রিও।

ভ্যারাইটি জানিয়েছে, নতুন বছরের আগে ডিক্যাপ্রিওকে সেন্ট বার্থেলেমিতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে অবকাশযাপনে দেখা গেছে। সেই দলে ছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তাঁর সঙ্গী লরেন স্যানচেজও।

পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “অপ্রত্যাশিত ভ্রমণ বাধা ও সীমিত আকাশসীমার কারণে লিওনার্দো ডিক্যাপ্রিও আজ ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে পারছেন না। যদিও আমরা তাঁকে সশরীরে উদ্‌যাপন করতে পারছি না, তবুও তাঁর অসাধারণ কাজ এবং চলচ্চিত্রে দীর্ঘস্থায়ী অবদানকে স্বীকৃতি জানাতে পেরে আমরা গর্বিত।”

উল্লেখ্য, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিতে ডিক্যাপ্রিও অভিনয় করেছেন এক সাবেক বিপ্লবীর চরিত্রে। কাহিনিতে দেখা যায়, কন্যাকে উদ্ধার করতে তাঁকে আবারও নিজের পুরোনো জীবনে ফিরে যেতে হয়। সমালোচকদের মতে, এ চরিত্রটি তাঁর অভিনয় জীবনের আরেকটি শক্তিশালী সংযোজন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img