Wednesday, July 22, 2026
27 C
Dhaka
No menu items!

কেকেআর ইস্যুতে বিসিবির দৃঢ় অবস্থান চান আকরাম

কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েও পরবর্তীতে বাদ দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক বিসিবি পরিচালক আকরাম খান। একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই ঘটনাকে মুস্তাফিজের প্রতি অন্যায় হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি মনে করেন, এতে শুধু একজন ক্রিকেটার নয়, দেশের বিপুলসংখ্যক ক্রিকেটপ্রেমীও বড় একটি সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।

দেশের চলমান ক্রিকেটীয় সংকট এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রভাব নিয়েও খোলামেলা মত দেন এই আইসিসি ট্রফিজয়ী সাবেক অধিনায়ক। তার মতে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ কেবল মাঠের বাইরের বিষয় নয়, এর সরাসরি প্রভাব পড়ছে ক্রিকেটের ওপরও।

মুস্তাফিজের কেকেআরে সুযোগ পাওয়া নিয়ে শুরুতে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়ে আকরাম খান বলেন, ‘আমি এই ঘটনায় খুবই অবাক হয়েছি। মুস্তাফিজ ৯ কোটি টাকার বেশি মূল্যে কেকেআরে খেলবে শুনে আমি এবং দেশের ৮০ শতাংশ সমর্থক অনেক খুশি হয়েছিলাম। কলকাতা বাঙালি প্রধান জায়গা, সেখানে সাকিব আগে খেলেছে এবং এটি শাহরুখ খানের দল। আমি নিজেও একটা ম্যাচও মিস না করার পরিকল্পনা করেছিলাম।’

তিনি আরও বলেন, ‘১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ভারত আমাদের অনেক সহযোগিতা করেছিল। ভেবেছিলাম মুস্তাফিজের মাধ্যমে দুই দেশের বর্তমান দূরত্ব ঘুচে যাবে। কিন্তু তাকে বাদ দেওয়াটা তার প্রতি অন্যায়, কারণ ৯ কোটি টাকা অনেক বড় অংক।’

নিলামের আগে খেলোয়াড়ের এনওসি বা প্রাপ্যতা নিশ্চিত করার প্রসঙ্গে ক্রিকেট পরিচালনা বিভাগের সাবেক প্রধান আকরাম খান বলেন, সাধারণত বিসিসিআই প্রাপ্যতা নিশ্চিত করেই নিলামে খেলোয়াড় অন্তর্ভুক্ত করে। তার ভাষায়, ‘বিসিসিআই নিজেও এটি স্বীকার করেছে যে প্রক্রিয়া মেনেই সব হয়েছে। তারা চাইলে বিকল্প খেলোয়াড় চাইতে পারত, কিন্তু মুস্তাফিজের মতো একজন খেলোয়াড়কে নিয়ে এমন করাটা অনভিপ্রেত।’

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব ক্রিকেটে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি। আকরাম খান আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে ভয় হয় ভারত হয়তো ভবিষ্যতে বাংলাদেশের খেলা তাদের দেশে আয়োজন করতে চাইবে না। কলকাতার তিনটি ভেন্যু নিয়েও আমি শঙ্কিত।’

আইসিসির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‘আইসিসি ফিফার মতো অতটা শক্তিশালী নয় যে এসব ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত নেবে। আমরা আশা করেছিলাম খেলাধুলার মাধ্যমে সম্পর্ক শীতল হবে, কিন্তু বর্তমানে দূরত্ব বাড়ছে। ইতিমধ্যে দ্বিপাক্ষিক সফরগুলো স্থগিত হয়েছে।’

এই প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আরও দৃঢ় অবস্থান নেওয়া প্রয়োজন বলে মনে করেন আকরাম খান। তিনি বলেন, ‘বিসিবির উচিত ছিল অনেক আগে থেকেই এসব বিষয়ে কাজ করা। এখন আমাদের নিজেদের কথাগুলো অনেক জোরালোভাবে বলতে হবে। ভারতকে ভয় পেয়ে পিছিয়ে থাকলে চলবে না, বরং সাহসের সাথে আমাদের দাবিগুলো উপস্থাপন করতে হবে। আইসিসি চুপ থাকলেও আমাদের নিজেদের স্বার্থ রক্ষায় কথা বলতে হবে।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img