Thursday, July 16, 2026
26.6 C
Dhaka
No menu items!

কম্বল থেকে দুর্গন্ধ দূর করার সহজ কৌশল

দেশজুড়ে কয়েক দিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। শীতকাল এখন প্রায় মাঝামাঝি পর্যায়ে, সামনে আরও কয়েক সপ্তাহ ঠাণ্ডা থাকতে পারে। এই সময়ে কাঁথা ও কম্বল ছাড়া দৈনন্দিন জীবন প্রায় অচল হয়ে পড়ে। রাতে ঘুমানো কিংবা ভোরের ঠাণ্ডা সামলাতে কম্বলই ভরসা।

তবে সমস্যা হয় তখনই, যখন কম্বল নোংরা হয়ে যায়। পানি দিয়ে কম্বল ধোয়া বেশ কষ্টসাধ্য। পানিতে ডোবানোর সঙ্গে সঙ্গেই কম্বল ভারী হয়ে যায়, তুলতে বা কাচতে অনেক শক্তি লাগে। আবার শীতের দিনে ধোয়া কম্বল শুকাতে সময় লাগে কয়েক দিন। ফলে নিয়মিত পানি দিয়ে ধোয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে।

অন্যদিকে দিনের পর দিন নোংরা কম্বল ব্যবহার করাও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ। কম্বল থেকে দুর্গন্ধ বের হয়, ত্বকে চুলকানি বা অস্বস্তি দেখা দিতে পারে। তাই শীতের এই সময়ে কম্বল না ধুয়েও কীভাবে পরিষ্কার রাখা যায়, সেটাই অনেকের জন্য বড় প্রশ্ন।

বিশেষজ্ঞদের মতে, সাবান পানিতে কম্বল ধোয়ার সময়ও সতর্ক থাকা জরুরি। হালকা গরম পানিতে লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করা উচিত। ধোয়ার পর ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে কেচে নিতে হয়। ঠিকমতো না শুকালে কম্বলের ফ্যাব্রিক নষ্ট হয়ে যেতে পারে। অতিরিক্ত গরম পানি কিংবা ভুল ডিটারজেন্ট ব্যবহার করলে কম্বলের কাপড় দুর্বল হয়ে যাওয়ার ঝুঁকিও থাকে।

তাই মাসে একবার পানি দিয়ে ধোয়া গেলেও, সপ্তাহে সপ্তাহে তা সম্ভব নয়। এ ক্ষেত্রে পানি ছাড়া কিছু সহজ উপায়ে কম্বল পরিষ্কার রাখা যায়।

দু-তিন সপ্তাহ পরপর কম্বল রোদে দেওয়া উপকারী। দড়িতে ঝুলিয়ে এমন জায়গায় রাখতে হবে, যেখানে পর্যাপ্ত রোদ ও বাতাস চলাচল করে। এতে কম্বলের ভেতরের আর্দ্রতা দূর হয় এবং দুর্গন্ধ অনেকটাই কেটে যায়।

কম্বলের ওপর বেকিং সোডা ছড়িয়ে দিয়েও পরিষ্কার রাখা সম্ভব। বেকিং সোডা ছিটিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর কম্বল ভালোভাবে ঝেড়ে নিলে গন্ধ শোষিত হয়ে যায়। এতে ফ্যাব্রিকের কোনো ক্ষতি হয় না এবং ধোয়া ছাড়াই কম্বল ব্যবহারযোগ্য থাকে।

আরেকটি কার্যকর উপায় হলো চাদর ব্যবহার করা। সময়ের অভাবে নিয়মিত কম্বল পরিষ্কার করা সম্ভব না হলে সরাসরি কম্বল গায়ে না দিয়ে আগে একটি পাতলা চাদর ব্যবহার করা যেতে পারে। চাদরের ওপর কম্বল চাপালে কম্বল সরাসরি ত্বকের সংস্পর্শে আসে না। এতে ঘাম ও গন্ধ কম্বলে জমে না এবং দীর্ঘদিন পরিষ্কার থাকে। এভাবে ব্যবহার করলে মাসে একবার রোদে দিলেই কম্বল ভালো অবস্থায় রাখা সম্ভব।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img