Tuesday, September 29, 2026
34.2 C
Dhaka

কারাকাসে হামলার সময় যুক্তরাষ্ট্রে রাতভর ব্যস্ততা

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক হামলার সময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের আশপাশে একটি পিৎজা দোকানে হঠাৎ অস্বাভাবিক ভিড় লক্ষ্য করা গেছে। শনিবার (৩ জানুয়ারি) এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ভার্জিনিয়ার আরলিংটন কাউন্টিতে অবস্থিত পেন্টাগনের কাছাকাছি ফাস্টফুড দোকানগুলোতে গভীর রাতে হঠাৎ ব্যস্ততা দেখা দিলে তা প্রায়ই যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সামরিক তৎপরতার ইঙ্গিত হিসেবে ধরা হয়। বিশেষ করে বড় কোনো সামরিক বা নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তের সময় এসব এলাকায় কর্মচাঞ্চল্য বাড়ে।

সামরিক গতিবিধি পর্যবেক্ষণকারী ‘পেন্টাগন পিৎজা রিপোর্ট’ নামের একটি এক্স (টুইটার) অ্যাকাউন্ট জানায়, ভোররাতে পেন্টাগনের কাছে অবস্থিত ‘পিজাত্তো পিৎজা’ নামের একটি দোকানে হঠাৎ করে ক্রেতার ঢল নামে। অ্যাকাউন্টটির এক পোস্টে উল্লেখ করা হয়, ‘পেন্টাগনের কাছে অবস্থিত এই লেট-নাইট পিৎজা দোকানে হঠাৎ ট্রাফিক বেড়ে গেছে—পূর্বাঞ্চলীয় সময় রাত ২টা ৪ মিনিট।’

পরবর্তী আপডেটে জানানো হয়, রাত ৩টা ৫ মিনিট পর্যন্ত দোকানটিতে ক্রেতাদের ভিড় অব্যাহত ছিল। এরপর আরেকটি আপডেটে দেখা যায়, রাত ৩টা ৪৪ মিনিটের দিকে দোকানটি প্রায় ফাঁকা হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টার ব্যস্ততার পর সেখানে ‘প্রায় শূন্য ট্রাফিক’ লক্ষ্য করা যায়।

এর আগে গত বছরের জুন মাসেও একই ধরনের চিত্র দেখা গিয়েছিল। সে সময় ইসরায়েল ‘অপারেশন লায়ন’-এর অংশ হিসেবে ইরানে বিমান হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। তখনও পেন্টাগনের আশপাশের ফাস্টফুড দোকানগুলোতে অস্বাভাবিক ভিড় নজরে আসে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের বাহিনী দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে দেশটির বাইরে নিয়ে গেছে।

অন্যদিকে ভেনেজুয়েলা সরকার এই ঘটনাকে ওয়াশিংটনের ‘চরম গুরুতর সামরিক আগ্রাসন’ হিসেবে অভিহিত করে দেশে জরুরি অবস্থা জারি করেছে। একই সঙ্গে কারাকাসের ঘনিষ্ঠ কয়েকটি দেশের নেতা ও রাজনৈতিক মিত্ররা মার্কিন এই পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img