Sunday, February 22, 2026
31.1 C
Dhaka

আন্তর্জাতিক বার্তায় নির্বাচনের ফলের ইঙ্গিত দেখছেন মাসুদ কামাল

বিদেশি কূটনীতিকদের সাম্প্রতিক কর্মকাণ্ড বিশ্লেষণ করে বিএনপিই আগামীতে রাষ্ট্রক্ষমতায় আসছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তার মতে, নির্বাচনে অংশ নেওয়া একাধিক রাজনৈতিক দলের মধ্যে একটি দলের সঙ্গে আন্তর্জাতিক মহলের যে ঘনিষ্ঠ সম্পর্ক ও বার্তা প্রকাশ পাচ্ছে, তাতে স্পষ্ট ইঙ্গিত মিলছে ভবিষ্যৎ ক্ষমতার পালাবদলের।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে মাসুদ কামাল বলেন, নির্বাচনে অংশ নেওয়া অনেকগুলো রাজনৈতিক দল আছে। সেই দলের মধ্যে একটি দলের সঙ্গে যে সম্পর্কটা ওনারা দেখালেন, তার মানে ওনারা কি ধরেই নিয়েছেন যে বিএনপি আগামীতে ক্ষমতায় আসছে? এটা যদি ধরে নেন তাহলে খুব একটা ভুল হবে বলে মনে করি না।

তিনি আরও বলেন, আগামী মাসের ১২ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী দেশ একটি নতুন সরকার পেতে যাচ্ছে। তার ভাষায়, এই অন্তর্বর্তীকালীন সরকারের যে গুমট একটা শাসন, তার অবসান ঘটবে। আমরা এমন একটা সরকার পাব, যার কাছে আমরা জবাবদিহিতার কথা বলতে পারব। যেকোনো কিছু খারাপ করলে আমরা তাকে প্রশ্ন করতে পারব। যেটা এই সরকারের কাছে পারতাম না। তাদের কোনো জবাবদিহিতা ছিল না।

মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মাসুদ কামাল। তিনি বলেন, বিভিন্ন মানবাধিকার সংস্থা একটা হিসাব দিল। আওয়ামী লীগ সরকারের সময়ে যত লোকের বিচারবহির্ভূত মৃত্যু হতো অথবা হয়েছিল অথবা মবের মাধ্যমে যত লোক মারা গিয়েছিল, তার চেয়ে অনেক বেশি লোক এই ২০২৫ সালে মারা গেছে— শান্তিতে নোবেল পাওয়া ড. ইউনূসের আমলে। এক ভয়ঙ্কর দৃশ্য।

খালেদা জিয়ার শেষ যাত্রায় আন্তর্জাতিক উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মাসুদ কামাল বলেন, খালেদা জিয়ার শেষ যাত্রায় যারা এসেছিলেন তারা আশেপাশের সবগুলো দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের লোকজন এবং খুবই পাওয়ারফুল লোক। তারা এসেছিলেন কেন? খালেদা জিয়া তো দেশের প্রধানমন্ত্রী না এখন। ওনার দলও রাষ্ট্রক্ষমতায় নেই। ওনারা সরকারেরও অংশ নয়। তাহলে কেন এত লোক এখানে এলেন?

ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষাপটে তিনি বলেন, ভারতের আমাদের প্রতি যে মনোভাব, যে আচরণ সে আচরণকে আমরা কখনোই ভালো বলতে পারি না। আমরা মনে করি, এক ধরনের বৈরী আচরণ তারা করছে। ঠিক সেই সময়ে জয়শঙ্কর ভারতের বিমানবাহিনীর একটা বিমান নিয়ে অল্প সময়ের জন্য হলেও এসে শোক প্রকাশ করলেন। ভারতীয় সরকারের শোক বার্তা তারেক রহমানের হাতে পৌঁছে দিলেন। উনি চলে যাওয়ার আগে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাইলেন না অথবা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করলেন না।

মাসুদ কামাল আরও বলেন, ভারত আগেও বারবার বলেছে যে, আমরা অবশ্যই একটা নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চাই। মানে ড. ইউনূসের সরকারকে তারা শুরু থেকেই মেনে নিতে পারছিল না। মেনে না নেওয়ার তাদের যে সিদ্ধান্তটা তারা সেখান থেকে সরেওনি। তারা বলছে আমরা নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক করবো। এখন নির্বাচনের আগে নির্বাচনে অংশ নেওয়া অনেকগুলো রাজনৈতিক দল আছে। সেই দলের মধ্যে একটি দলের সঙ্গে যে সম্পর্কটা ওনারা দেখালেন তার মানে ওনারা কি ধরেই নিয়েছেন যে বিএনপি আগামীতে ক্ষমতায় আসছে? এটা যদি ধরে নেন তাহলে খুব একটা ভুল হবে বলে মনে করি না।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে প্রাণ গেল ভ্যান চালকের

সিরাজগঞ্জে ট্রাকচাপায় জয়েন উদ্দিন (৫০) নামে এক ব্যাটারিচালিত অটোভ্যান...

৩০ হাজার টাকার বাজেটে নতুন চ্যালেঞ্জ ইনফিনিক্স নোট এজ

বাংলাদেশের মিডরেঞ্জ স্মার্টফোন বাজারে নতুন সংযোজন Infinix নোট এজ।...

সিরাজগঞ্জ সদর থানায় পৃথক ঘটনায় ৬ জনের মৃত্য

সিরাজগঞ্জ সদর থানায় পৃথক পৃথক ঘটনায় মোট ৬ জনের...

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ

চাঁদাবাজি, ছিনতাই ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের...

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ....

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন মাত্রা পাবে

নতুন সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে পাশে থাকার কথা...

রোজা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি

সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সময় ও যুগের...

শিল্পীর কোনো অবসর হয় না, বিদায় হয় না

চলচ্চিত্র ও অভিনয়ের জগতে দীর্ঘ সময় ধরে কিংবদন্তি হিসেবে...

বন্দরে দিনে-দুপুরে ছিনতাই আতঙ্ক

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ভরদুপুরে প্রকাশ্যে ফাঁকা গুলি ছুড়ে বিকাশ...

ওসিকে হুমকির অভিযোগে বাহুবল উপজেলা বিএনপির সভাপতি আটক

হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামকে...

মাথাব্যথার আড়ালে লুকিয়ে থাকতে পারে জটিল রোগ

মস্তিষ্কের কোনো নির্দিষ্ট অংশে কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেলে তাকে...

ডিজিটাল রূপান্তরে নতুন ভিশনের কথা বললেন মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের...

ফ্যামিলি কার্ড বিতরণে তিন স্তরের পর্যবেক্ষণ

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন,...

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করা হবে শিগগির

বিমানমন্ত্রী আফরোজা খানম (রিতা) জানিয়েছেন, দ্রুত সময়ে হযরত শাহজালাল...
spot_img

আরও পড়ুন

যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে প্রাণ গেল ভ্যান চালকের

সিরাজগঞ্জে ট্রাকচাপায় জয়েন উদ্দিন (৫০) নামে এক ব্যাটারিচালিত অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায়...

৩০ হাজার টাকার বাজেটে নতুন চ্যালেঞ্জ ইনফিনিক্স নোট এজ

বাংলাদেশের মিডরেঞ্জ স্মার্টফোন বাজারে নতুন সংযোজন Infinix নোট এজ। প্রায় ৩০ হাজার টাকার বাজেট ঘিরে যখন প্রতিযোগিতা তীব্র, ঠিক তখনই স্টাইল ও দীর্ঘমেয়াদি ব্যবহারের...

সিরাজগঞ্জ সদর থানায় পৃথক ঘটনায় ৬ জনের মৃত্য

সিরাজগঞ্জ সদর থানায় পৃথক পৃথক ঘটনায় মোট ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসব ঘটনার মধ্যে আত্মহত্যা, অসুস্থতাজনিত মৃত্যু ও অস্বাভাবিক মৃত্যু রয়েছে। পুলিশ...

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ

চাঁদাবাজি, ছিনতাই ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি স্পষ্টভাবে বলেছেন, যেকোনো মূল্যে স্বাভাবিক...
spot_img