Tuesday, September 29, 2026
34.2 C
Dhaka

মধ্যপ্রাচ্যে নিষেধাজ্ঞায় বড় ধাক্কা ‘ধুরন্ধর’-এর ব্যবসায়

মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে রণবীর সিং অভিনীত স্পাই অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’। নানা বিতর্ক সত্ত্বেও সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। তবে বিপুল আয় করেও আর্থিক ক্ষতির মুখে পড়েছে ছবিটি—এমনটাই দাবি করেছেন এর পরিবেশক।

বিশ্বের বিভিন্ন দেশে একযোগে মুক্তি পেলেও মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ বাজারে ‘ধুরন্ধর’-এর প্রদর্শনী নিষিদ্ধ করা হয়। এতে বিদেশি বাজারে প্রত্যাশিত আয় থেকে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব হাতছাড়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ছবিটির পরিবেশক পর্ণব কাপাডিয়ার দাবি, এই নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বাজারে ছবিটির সম্ভাব্য আয় অনেকটাই কমে গেছে। সিএনএন-নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার ধারণা, শুধুমাত্র মধ্যপ্রাচ্যের বাজারে মুক্তি না পাওয়ার কারণে কমপক্ষে ১০ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৯০ কোটি টাকার ক্ষতি হয়েছে। আগের অভিজ্ঞতা বলছে, অ্যাকশন ছবিগুলো ওই অঞ্চলে সবসময়ই খুব ভালো ব্যবসা করে। তাই আমরা দৃঢ়ভাবে মনে করি, ছবিটি সেখানে মুক্তি পাওয়া উচিত ছিল।’

তবে একই সঙ্গে তিনি উল্লেখ করেন, প্রতিটি দেশের নিজস্ব নিয়ম, আইন ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি রয়েছে, যা সম্মান করাই স্বাভাবিক। তাঁর ভাষায়, ‘এটা প্রথম ছবি নয় যেটি সেখানে মুক্তি পায়নি। এর আগেও ফাইটারসহ একাধিক ছবি ওই অঞ্চলে নিষিদ্ধ হয়েছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত ধুরন্ধর অন্য বাজারেই তার দর্শক খুঁজে পেয়েছে।’

পরিবেশক আরও জানান, ডিসেম্বরের শেষার্ধে মুক্তি পাওয়ায় অনেক দর্শক ছুটিতে বিদেশ ভ্রমণে থাকেন। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ ও উত্তর আমেরিকায় ভ্রমণকারী দর্শকরা সেখানে গিয়ে ছবিটি দেখেছেন, যা আয়ের ক্ষেত্রে আংশিকভাবে সহায়ক হয়েছে।

উল্লেখ্য, ‘ধুরন্ধর’ বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানে মুক্তি পায়নি। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সিনেমাটি ২০২৫ সালে বিদেশের বাজারে সবচেয়ে সফল ভারতীয় সিনেমার তালিকায় উঠে এসেছে। মাত্র ২৬ দিনে বিদেশে ছবিটির আয় দাঁড়িয়েছে ২৭ দশমিক ৫ মিলিয়ন ডলার, যার মধ্যে শুধু উত্তর আমেরিকা থেকেই এসেছে ১৭ মিলিয়ন ডলার।

সব মিলিয়ে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ‘ধুরন্ধর’-এর মোট আয় ১১০১ কোটি রুপিতে পৌঁছেছে। আদিত্য ধর পরিচালিত এই ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে অভিনয় করেছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর মাধবন, সঞ্জয় দত্ত, রাকেশ বেদী ও শিশু শিল্পী সারা অর্জুন।

এদিকে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই ছবিটির সিক্যুয়াল নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। জানা গেছে, ‘ধুরন্ধর’-এর পরবর্তী পর্ব ২০২৬ সালের ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img