Monday, June 22, 2026
27.1 C
Dhaka

নতুন বছরে এমবাপেকে ছাড়াই মাঠে নামবে রিয়াল

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে দুর্দান্ত ছন্দে আছেন কিলিয়ান এমবাপে। লা লিগার প্রথম পর্ব শেষে তিনিই আসরের শীর্ষ গোলদাতা। তবে নতুন বছরের শুরুতেই বড় ধাক্কা খেতে হলো মাদ্রিদ ক্লাবকে। বছরের শেষ দিনে এমবাপেকে নিয়ে দুঃসংবাদ পেয়েছে তারা।

বাঁ পায়ের হাঁটুর চোটের কারণে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ফরাসি এই তারকা ফরোয়ার্ড। ফরাসি ক্রীড়াবিষয়ক সংবাদপত্র লেকিপ জানিয়েছে, বুধবার সকালে এমআরআই স্ক্যান করানোর পর তার হাঁটুর লিগামেন্টে স্প্রেইন ধরা পড়েছে।

বিশ্বকাপজয়ী এই ফুটবলার বেশ কিছুদিন ধরেই হাঁটুতে অস্বস্তি অনুভব করছিলেন। তবে বিষয়টিকে খুব বেশি গুরুত্ব না দিয়ে তিনি নিয়মিত খেলতে থাকেন। সেভিয়ার বিপক্ষে বছরের শেষ ম্যাচেও গোল করেন ২৭ বছর বয়সী এমবাপে। ওই গোলের মাধ্যমে এক পঞ্জিকাবর্ষে রিয়াল মাদ্রিদের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর ৫৯ গোলের রেকর্ড স্পর্শ করেন তিনি।

চলতি মৌসুমে লা লিগায় ১৮ ম্যাচে ১৮ গোল করেছেন এমবাপে। চ্যাম্পিয়নস লিগে তার গোলসংখ্যা ৯। লিগে দলের সব ম্যাচেই তিনি মাঠে ছিলেন, যদিও ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের একটি ম্যাচে তাকে পাওয়া যায়নি। সামগ্রিকভাবে রিয়ালের আক্রমণভাগ এখন অনেকটাই এমবাপেনির্ভর হয়ে পড়েছে। ফলে তার এই চোট নতুন করে বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে। বছর শেষে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান চার।

ধারণা করা হচ্ছে, এমবাপেকে ছাড়া রিয়াল মাদ্রিদকে দুটি লা লিগা ম্যাচ ও একটি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে হবে। আগামী রবিবার ঘরের মাঠে বেতিসের বিপক্ষে লা লিগা ম্যাচে নামবে তারা। এরপর স্প্যানিশ সুপারকোপা খেলতে সৌদি আরবে উড়াল দেবে রিয়াল। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ। তিন দিন পর ১১ জানুয়ারি সম্ভাব্য ফাইনালে তাদের মুখোমুখি হতে পারে বার্সেলোনা অথবা অ্যাথলেটিক ক্লাব।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের...

নবীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে সেবা সংকটের অভিযোগ

হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা নবীগঞ্জে সরকারি সেবা নিয়ে অসন্তোষের...

চোটে রাফিনিয়া, বড় ধাক্কায় ব্রাজিল

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপে নিজেদের ছন্দে...

১৫ সেভে ইতিহাস গড়লেন কুরাসাওয়ের গোলরক্ষক রম

ক্যারিয়ারের গোধূলি বেলায় দাঁড়িয়ে এলয় রম যেন লিখলেন এক...

২২ লাখ শিক্ষার্থী নিয়ে বিশ্বে বৃহত্তম ক্রীড়া আয়োজনের দাবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন,...

ট্রিওন্ডা বল নিয়ে আইএসএসে বৈজ্ঞানিক পরীক্ষা

২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ এবার পৌঁছে...

বার্সায় ফেরার গুঞ্জন, তবে অন্য ভূমিকায় মেসি

লিওনেল মেসি যেন সময়কে নিজের মতো করে থামিয়ে রেখেছেন।...

ডোকুকে ছাড়াই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বেলজিয়াম

বিশ্বকাপে নিজেদের গুরুত্বপূর্ণ সময়ের মধ্যেই বড় ধাক্কা খেল বেলজিয়াম।...

জুনের শেষ সপ্তাহে চাঁদ, শনি ও মঙ্গলের আকর্ষণীয় অবস্থান

বর্ষার মৌসুমে মেঘ আর বৃষ্টির কারণে রাতের আকাশ পর্যবেক্ষণ...

মহাকাশের গন্ধও কি একদিন বোতলে বন্দী হবে?

মহাকাশের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে অসীম অন্ধকার,...

বদলে যাচ্ছে মাছের আচরণ, দ্রুত বদলাচ্ছে তাদের বিবর্তনও

মানুষের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, নদী নিয়ন্ত্রণ প্রকল্প এবং বাঁধ...
spot_img

আরও পড়ুন

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে কৃষিকাজ করার সময় আকস্মিক এই ঘটনায় স্থানীয় এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। নিহতদের পরিবারের সদস্য...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জয়পুরহাটের কালাই উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আলুচাষি, সংরক্ষণকারী ও ব্যবসায়ীরা। তাদের...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ ও গুরুতর শারীরিক অবস্থায় তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা...
spot_img