Wednesday, February 25, 2026
31.2 C
Dhaka

ট্রাম্প: চীনা মহড়ায় কোনো উদ্বেগ নেই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানের চারপাশে বেইজিংয়ের সামরিক মহড়া নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেননি। তাইওয়ানকে কেন্দ্র করে সম্প্রতি বড় পরিসরে সামরিক মহড়া চালিয়েছে চীন।

সোমবার (২৯ ডিসেম্বর) এসব মহড়ার পর তাইওয়ান সম্ভাব্য হামলা প্রতিহত করতে দ্রুত সেনাসদস্য ও সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। দ্বীপটির গুরুত্বপূর্ণ এলাকা দখল ও অবরোধের অনুকরণে পরিচালিত এই মহড়াকে বেইজিং ‘বিচ্ছিন্নতাবাদী শক্তি’র বিরুদ্ধে সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট শি-এর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক আছে এবং মহড়ার বিষয়ে তাকে কিছু বলা হয়নি। তিনি বলেন, ‘না, কোনো কিছুই আমাকে উদ্বিগ্ন করছে না। তারা ওই এলাকায় গত ২০ বছর ধরে নৌ মহড়া চালিয়ে আসছে।’

এই দুই দিনের যুদ্ধ মহড়া শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তাইওয়ানের কাছে তাদের সর্ববৃহৎ অস্ত্র বিক্রির ঘোষণা দেওয়ার প্রায় দুই সপ্তাহ পর। এই বিক্রয় চীনের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়, কারণ তারা স্ব-শাসিত দ্বীপটিকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে।

চীনা সামরিক বাহিনী জানিয়েছে, দ্বীপের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো দখল এবং অবরোধের অনুকরণে পরিচালিত মহড়াগুলো স্বাধীনতা বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং বহিরাগত হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্কতা হিসেবে বিবেচিত হবে। মঙ্গলবার চীনের সামরিক মহড়ায় দ্বীপের চারপাশের পাঁচটি স্থানে সমুদ্র ও আকাশসীমায় টানা ১০ ঘণ্টার সরাসরি গোলাবর্ষণ (লাইভ-ফায়ার) মহড়া চালানো হবে।

তাইওয়ান প্রণালির দায়িত্বে থাকা চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, সেনাবাহিনী তাদের ‘সমুদ্র-আকাশ সমন্বয়’ এবং ‘সমন্বিত নিয়ন্ত্রণ সক্ষমতা’ পরীক্ষা করতে ডেস্ট্রয়ার, ফ্রিগেট এবং ফাইটার-বোমারু বিমান মোতায়েন করেছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সকালে তারা দ্বীপের চারপাশে ১৩০টি চীনা সামরিক বিমান শনাক্ত করেছে, যার মধ্যে ৯০টি ‘মধ্যম রেখা’ অতিক্রম করেছে। এছাড়া দ্বীপের কাছে এক ডজনেরও বেশি চীনা নৌবাহিনীর জাহাজও দেখা গেছে। তাইওয়ান সেনাবাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবং বিমান, জাহাজ ও উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে।

তাইওয়ানের রাষ্ট্রপতির কার্যালয় মহড়ার সমালোচনা করে এগুলোকে আন্তর্জাতিক নিয়মের প্রতি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে।

সূত্র: স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদসংস্থা

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ঘরের সৌন্দর্য বাড়াতে বইয়ের ভূমিকা

ঘর সাজানোর ক্ষেত্রে বই এখন আর শুধু পড়ার উপকরণে...

ইফতারে দেরি নয়, দ্রুততা কেন সুন্নত

ইসলামে ইবাদতের বিধান সহজ ও সরল। নামাজ, রোজা ও...

উদীয়মান গন্তব্যে ঝুঁকছেন বিশ্ব পর্যটকরা

বিশ্ব পর্যটন শিল্পে ২০২৬ সাল ঘিরে নতুন আশাবাদের সঞ্চার...

ডটিনের বিতর্কিত আউট, আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ

আন্তর্জাতিক ক্রিকেটে বিতর্কিত আউটের শিকার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ নারী...

শূন্য রানে আউট: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের অনুন্নয়ন

১৯৪৮ সালের ইংল্যান্ড সফরে স্যার ডন ব্র্যাডম্যানের শেষ টেস্ট...

রোনালদোকে বিশ্বকাপ জয়েই না, পুরো ক্যারিয়ারেই বিচার করুন

পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ বলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদোকে শুধুমাত্র বিশ্বকাপ...

এবার জুনিয়র বৃত্তি পাচ্ছে ৪৬ হাজার শিক্ষার্থী

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহেই প্রকাশ হওয়ার সম্ভাবনা...

৯৯.৯৪-এর জাদু: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের কাহিনি

দেখতে দেখতে ২৪ বছর অতিবাহিত হয়েছে। ২০০১ সালের ২৫...

বিজিবির অভিযানে স্বর্ণ পাচার চক্রে ধাক্কা

যশোরে বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে...

টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের শেষ দুই ম্যাচের রণনীতি

দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারে সুপার এইট পর্ব শুরু...

রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকা, শেষ ষোলোয়ের লড়াই

চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের দ্বিতীয় লেগ আজ উত্তেজনাপূর্ণ মঞ্চে অনুষ্ঠিত...

পাকিস্তানের সেমিফাইনাল আশা জুড়ে জয় ও ভাগ্য

টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ইংল্যান্ডের কাছে দুই উইকেটে হারের...

সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়ঙ্ক পাওয়ারের মৃত্যু

রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’-এর পরিচিত মুখ এবং সাতবার ‘মিস্টার ইন্ডিয়া’...

টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের অধিনায়কের উজ্জ্বল সাফল্য

টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা নেতৃত্ব দিয়ে দলকে...
spot_img

আরও পড়ুন

ঘরের সৌন্দর্য বাড়াতে বইয়ের ভূমিকা

ঘর সাজানোর ক্ষেত্রে বই এখন আর শুধু পড়ার উপকরণে সীমাবদ্ধ নেই। সময়ের সঙ্গে সঙ্গে বই হয়ে উঠেছে একটি গুরুত্বপূর্ণ নান্দনিক উপাদান। ঘরের সৌন্দর্য বাড়ানো,...

ইফতারে দেরি নয়, দ্রুততা কেন সুন্নত

ইসলামে ইবাদতের বিধান সহজ ও সরল। নামাজ, রোজা ও অন্যান্য ইবাদতের সময় নির্ধারণে শরিয়ত প্রত্যক্ষ দর্শনকে ভিত্তি করেছে। রোজার ক্ষেত্রে সাহরি ও ইফতারের সময়...

উদীয়মান গন্তব্যে ঝুঁকছেন বিশ্ব পর্যটকরা

বিশ্ব পর্যটন শিল্পে ২০২৬ সাল ঘিরে নতুন আশাবাদের সঞ্চার হয়েছে। পর্যটকরা এখন আর শুধু প্যারিস, লন্ডন বা নিউ ইয়র্কের মতো পরিচিত শহরে সীমাবদ্ধ থাকছেন...

ডটিনের বিতর্কিত আউট, আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ

আন্তর্জাতিক ক্রিকেটে বিতর্কিত আউটের শিকার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ নারী দলের তারকা অলরাউন্ডার ডিয়ান্ড্রা ডটিন। নারী–পুরুষ মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম খেলোয়াড় হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’...
spot_img