Tuesday, February 17, 2026
30 C
Dhaka

ছড়িয়ে পড়েছে শিল্পা শেঠির ‘আপত্তিকর’ ভিডিও

প্রযুক্তির অপব্যবহার করে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির ছবি ও ভিডিও বিকৃতি এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে তার নামে ছড়িয়ে পড়া আপত্তিকর কনটেন্ট নিয়ে আইনি পদক্ষেপ নিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে শিল্পা শেঠির বিকৃত ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তে শুরু করলে বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়। অভিযোগে বলা হয়েছে, এসব কনটেন্ট অনুমতি ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।

অভিনেত্রীর দায়ের করা মামলার ভিত্তিতে বোম্বে হাইকোর্ট সংশ্লিষ্ট ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে দ্রুত এসব আপত্তিকর কনটেন্ট অপসারণের নির্দেশ দিয়েছে। আদালতে জমা দেওয়া আবেদনে শিল্পা শেঠি উল্লেখ করেন, তার চেহারা, কণ্ঠস্বর ও অঙ্গভঙ্গি নকল করে অসংখ্য ছবি, ভিডিও ও ডিজিটাল বই তৈরি করা হয়েছে, যা বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

এই ঘটনায় শিল্পা শেঠির ব্যক্তিগত জীবন ও সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগে বলা হয়। বিষয়টি বন্ধে এবং নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে তিনি আদালতের হস্তক্ষেপ কামনা করেন।

মামলার শুনানি শেষে বিচারপতি অদ্বৈত শেঠনা পুরো ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন। আদালত পর্যবেক্ষণে বলেন, অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবন এভাবে বিকৃত করে প্রকাশ করা শাস্তিযোগ্য অপরাধ।

বিচারপতি আরও বলেন, নারী বা পুরুষ কাউকেই জনসমক্ষে এভাবে হেনস্তা করার অধিকার কারও নেই। শিল্পা শেঠির পক্ষ থেকে জমা দেওয়া বিকৃত ছবি ও ভিডিওর স্ক্রিনশট পর্যালোচনা করে আদালত সংশ্লিষ্ট ডিজিটাল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে অবিলম্বে সব আপত্তিকর লিংক ও ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ দেয়।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

হোমনায় প্রবাসীর বাড়িতে নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার

কুমিল্লার হোমনা উপজেলায় নিজ বাড়ি থেকে এক প্রবাসীর স্ত্রী...

গ্যালিলিও টেস্টে এআইয়ের চ্যালেঞ্জ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যে দ্রুতগতিতে বিকাশ করছে, তা...

আলোচনা শুরুর আগে হরমুজ প্রণালিতে ইরানের নৌমহড়া

জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ পরমাণু আলোচনা শুরুর...

সিলেট-১ আসনের এমপি থেকে পূর্ণমন্ত্রী মুক্তাদীর

সিলেট-1 (মহানগর ও সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার...

সংসদীয় দলের বৈঠকে শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেওয়ার নির্দেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ আসনের নবনির্বাচিত সংসদ...

ইসলামের ইতিহাসে এক ব্যতিক্রমী মানবিক ঘটনা

ইসলামের শুরুর যুগে ইসলামের চরম বিরোধীদের মধ্যে আবু জাহেল...

নামাজের আগে অজুর নিয়ম ও করণীয়

অনেকে অজুকে শুধুমাত্র নামাজের আগে হাত-মুখ ধোয়া হিসেবে দেখেন।...

কমিশনার থেকে পূর্ণমন্ত্রী আরিফুলের রাজনৈতিক উত্থান

সিলেট সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার থেকে মেয়র এবং সর্বশেষ...

রাত ১২টার পর এক্সক্যাভেটরে মাটি কাটার অভিযোগ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় রাতের আঁধারে একটি সরকারি টিলা কেটে...

প্রাকৃতিক উপকরণ ও আলো ব্যবহারে অন্দর

২০২৫ সালে অন্দরসজ্জায় ছিমছাম ও উপযোগিতা বেশি প্রাধান্য পেয়েছে।...

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা ঘোষণা বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর নতুন...

কিডনি সুস্থ রাখতে খাদ্যাভ্যাসে যেসব খাবার জরুরি

মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি রক্ত পরিশোধন, বর্জ্য অপসারণ...

চ্যাটজিপি ব্যবহারকারীদের জন্য নতুন চমক ওপেনএআইয়ের

ওপেনএআই তাদের জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম চ্যাটজিপিতে নতুন একটি...

জমির জাকাত বিষয়ে শরিয়তের দৃষ্টিভঙ্গি

অনেকেই ভবিষ্যতে বসতবাড়ি নির্মাণের জন্য জমি কেনার উদ্দেশ্যে দীর্ঘদিন...
spot_img

আরও পড়ুন

হোমনায় প্রবাসীর বাড়িতে নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার

কুমিল্লার হোমনা উপজেলায় নিজ বাড়ি থেকে এক প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের...

গ্যালিলিও টেস্টে এআইয়ের চ্যালেঞ্জ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যে দ্রুতগতিতে বিকাশ করছে, তা নিয়েই বিজ্ঞানীদের মধ্যে একটি বড় প্রশ্ন জাগছে। কোনো এআই সিস্টেমের প্রকৃত বুদ্ধিমত্তা কীভাবে পরিমাপ করা...

আলোচনা শুরুর আগে হরমুজ প্রণালিতে ইরানের নৌমহড়া

জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ পরমাণু আলোচনা শুরুর ঠিক আগমুহূর্তে পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে ইরান।...

সিলেট-১ আসনের এমপি থেকে পূর্ণমন্ত্রী মুক্তাদীর

সিলেট-1 (মহানগর ও সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদীর প্রথমবার এমপি হয়েই পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে...
spot_img