Thursday, July 23, 2026
26.5 C
Dhaka
No menu items!

বিপিএলে যত হ্যাটট্রিক

যে কোনো বোলারের জন্য হ্যাটট্রিক ক্রিকেটের সবচেয়ে কাঙ্ক্ষিত সাফল্যগুলোর একটি। পরপর তিন বলে তিন উইকেট নেওয়ার অনুভূতি অন্য কিছুর সঙ্গে তুলনীয় নয়। বিপিএলের দ্বাদশ আসরে সেই বিরল কীর্তির স্বাদ পেয়েছেন বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা। ক্যারিয়ারে প্রথমবারের মতো হ্যাটট্রিক করে এবারের আসরের হ্যাটট্রিকের খাতা খুলেছেন তিনি।

ম্যাচের অন্তিম মুহূর্তে দুর্দান্ত বোলিংয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মেহেদী হাসান রানা। প্রথমে মেহেদী হাসান মিরাজকে উইকেটের পেছনে ক্যাচ বানান তিনি। এরপর ধ্রুপদী স্লোয়ারে নাসুম আহমেদকে পরাস্ত করেন। হ্যাটট্রিক পূর্ণ হয় লেট অর্ডার ব্যাটসম্যান খালেদকে শর্ট বলে পরীক্ষা নিয়ে। বল উড়াতে গিয়ে লং অনে ক্যাচ দেন খালেদ। খাপাটে উদযাপনে সতীর্থদের সঙ্গে হ্যাটট্রিকের আনন্দ ভাগাভাগি করলেও দিন শেষে শেষ হাসি হাসতে পারেননি এই পেসার। চরম নাটকীয়তায় শেষ বলে ম্যাচ জিতে নেয় সিলেট টাইটান্স।

বিপিএলের ইতিহাসে এটি ছিল নবম হ্যাটট্রিক। এর আগে আটজন বোলার এই কীর্তি গড়েছেন। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে একমাত্র হ্যাটট্রিকটি করেন দুরন্ত রাজশাহীর মোহাম্মদ সামি। সে ম্যাচে ঢাকা গ্ল্যাডিয়েটরসের ড্যারেন স্টিভেন্স, আফতাব আহমেদ ও নাভেদ উল হাসানের উইকেট নেন তিনি।

তিন বছর পর ২০১৫ সালে বরিশাল বুলসের হয়ে হ্যাটট্রিক করেন আল-আমিন হোসেন। সিলেট সুপারস্টারসের বিপক্ষে তার শিকার ছিলেন রবি বোপারা, নুরুল হাসান ও মুশফিকুর রহিম। ২০১৯ সালের বিপিএল ছিল হ্যাটট্রিকের দিক থেকে সবচেয়ে সমৃদ্ধ আসর, যেখানে দেখা যায় তিনটি হ্যাটট্রিক। শুরুটা করেন ঢাকা ডায়নামাইটসের আলিস আল ইসলাম। নিজের অভিষেক ম্যাচেই তিনি মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা ও ফরহাদ রেজার উইকেট তুলে নেন।

ছবিঃ সংগৃহীত

একই আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খুলনা টাইটান্সের বিপক্ষে হ্যাটট্রিক করেন ওয়াহাব রিয়াজ। তার শিকার ছিলেন ডেভিড ভিসে, তাইজুল ইসলাম ও মোহাম্মদ সাদ্দাম। এরপর ঢাকার হয়ে খেলা আন্দ্রে রাসেল চিটাগং ভাইকিংসের বিপক্ষে হ্যাটট্রিক করেন। সে ম্যাচে তার বলে আউট হন মুশফিকুর রহিম, ক্যামেরুন ডেলপোর্ট ও দাসুন শানাকা।

২০২২ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এক পেসার সিলেট সানরাইজার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেন। ওই ম্যাচে মৃতুঞ্জয় আউট করেন এনামুল হক, মোসাদ্দেক হোসেন ও রবি বোপারাকে।

গত বিপিএলেও দেখা যায় দুটি হ্যাটট্রিক। দুর্দান্ত ঢাকার শরিফুল ইসলাম ফিরিয়ে দেন খুশদিল শাহ, রোস্টন চেজ ও মুকিদুল ইসলাম অঙ্কনকে। পাশাপাশি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মঈন আলী চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের শহীদুল ইসলাম, আল-আমিন হোসেন ও বিলাল খানকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন।

এবার নোয়াখালী এক্সপ্রেসের হয়ে মেহেদী হাসান রানা সেই তালিকায় নতুন করে নাম লেখালেন। আসরের বাকি অংশে এই অভিজাত তালিকায় আরও কারও নাম যুক্ত হয় কিনা, সেটিই এখন দেখার অপেক্ষা।

সিএ/বিই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img