Wednesday, July 22, 2026
26.1 C
Dhaka
No menu items!

ফেরার আগে তাসকিন-মোস্তাফিজুরের ঝুলিতে উইকেট

দুবাইয়ে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে নিজেদের শেষ ম্যাচ খেলেছেন বাংলাদেশের দুই পেস তারকা মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। বুধবার দুবাইয়ে আইএল টি-টোয়েন্টির মঞ্চে নিজ নিজ দলের হয়ে মুখোমুখি হন তারা। শেষ পর্যন্ত ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে মোস্তাফিজুর রহমানের দল দুবাই ক্যাপিটালস। ছয় উইকেটে তাসকিন আহমেদদের শারজাহ ওয়ারিয়র্সকে হারিয়েছে তারা।

এই ম্যাচের মধ্য দিয়েই আইএল টি-টোয়েন্টি শেষ করে বিপিএলে অংশ নিতে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন দুজনই। নিজেদের শেষ ম্যাচে দুজন বোলারই উইকেটের দেখা পেয়েছেন। জয় পাওয়া ম্যাচে মোস্তাফিজুর ছিলেন বেশ মিতব্যয়ী, অন্যদিকে তাসকিন ছিলেন আঁটসাঁট লাইন ও লেন্থে। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ২৭ রান খরচায় নেন ১ উইকেট। শারজাহ ওয়ারিয়র্সের অন্যতম সেরা ব্যাটসম্যান সিকান্দার রাজাকে আউট করেন তিনি।

পুরো টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত ছন্দে ছিলেন মোস্তাফিজুর। ফেরার আগে তার ঝুলিতে জমা পড়েছে ১৫টি উইকেট, যা এবারের আসরে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ। ৮ ম্যাচে ১৫.৫৩ গড়ে ও ৮.০৮ ইকোনমিতে এই সাফল্য পান তিনি। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ার দক্ষতায় দারুণ ভূমিকা রাখেন দুবাই ক্যাপিটালসের সাফল্যে।

অন্যদিকে তাসকিন আহমেদও খুব একটা হতাশ করেননি। ৬ ম্যাচে তার শিকার ৯টি উইকেট। শেষ ম্যাচে ৩.১ ওভারে ২৯ রান দিয়ে নেন ১ উইকেট। আউট করেন লুইস ডু পুলিওকে। টুর্নামেন্টে ২২.৫৫ গড় ও ৮.৭৬ ইকোনমিতে বোলিং করেছেন বাংলাদেশের এই দ্রুতগতির পেসার।

আইএল টি-টোয়েন্টি শেষে বিপিএলে দুজন খেলবেন ভিন্ন দুই দলে। সরাসরি চুক্তিতে তাসকিন আহমেদকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। আর মোস্তাফিজুর রহমান খেলবেন রংপুর রাইডার্সের হয়ে।

সিএ/বিই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img