Sunday, May 24, 2026
26 C
Dhaka

মধ্যকর্ণের হাড়ের পরিবর্তন কী

শুক্রবার (৫ ডিসেম্বর) কানের একটি জটিল রোগ অটোস্কলেরোসিস সম্পর্কে সচেতনতা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই রোগে মধ্যকর্ণের ভেতরে থাকা সবচেয়ে ছোট তিনটি হাড়—ম্যালিয়াস, ইনকাস ও স্টেপিস—ধীরে ধীরে গঠনগত পরিবর্তনের শিকার হয়। বিশেষ করে স্টেপিস হাড়ের ফুট প্লেট অংশে পরিবর্তন শুরু হলে শব্দ পরিবহনে বাধা সৃষ্টি হয়।

চিকিৎসকদের মতে, বেশির ভাগ ক্ষেত্রে শুধু স্টেপিসের ফুট প্লেট বা কোনো কোনো ক্ষেত্রে তিনটি হাড়ের সব কটিরই গঠনে পরিবর্তন দেখা যায়। এর ফলে শব্দ স্বাভাবিকভাবে কানের ভেতর প্রবেশ করতে পারে না। ধীরে ধীরে রোগীর শ্রবণশক্তি কমতে থাকে। একই সঙ্গে টিনিটাস বা কানে শোঁ শোঁ শব্দ, মাথা ঘোরানো, বমি বমি ভাব কিংবা বমির মতো উপসর্গ দেখা দিতে পারে।

অটোস্কলেরোসিস পুরোপুরি সারিয়ে তোলার চিকিৎসা এখনো নেই। তবে ওষুধের মাধ্যমে রোগটির অগ্রগতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয়। চিকিৎসকেরা জানান, কিছু নির্দিষ্ট ওষুধ ব্যবহার করে রোগটি যাতে আর না বাড়ে বা এক কান থেকে অন্য কানে ছড়িয়ে না পড়ে, সে ব্যবস্থা নেওয়া সম্ভব। তবে এ চিকিৎসায় নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসকের ফলোআপ প্রয়োজন হয়, যা সময় ও ব্যয়ের দিক থেকে অনেকের জন্য কঠিন হয়ে দাঁড়ায়।

বর্তমানে দেশে অটোস্কলেরোসিসের জন্য সার্জারি বা স্টেপেডেকটমি করা হচ্ছে। এই অস্ত্রোপচারে আক্রান্ত হাড়টি অপসারণ করে তার জায়গায় গ্রাফট বা কৃত্রিম প্রোস্থেটিক বসানো হয়। এতে একদিকে রোগাক্রান্ত অংশ শরীর থেকে সরিয়ে ফেলা সম্ভব হয়, অন্যদিকে শ্রবণশক্তি কিছুটা হলেও ফিরিয়ে আনা যায়।

বিশেষজ্ঞরা বলছেন, মধ্যকর্ণের যেকোনো সমস্যাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। শ্রবণশক্তি কমে যাওয়া ধীরে ধীরে ঘটে বলে অনেক সময় রোগী নিজেই তা বুঝতে পারেন না। স্বাভাবিক কথাবার্তা বিরক্তিকর মনে হওয়া, বারবার একই কথা শুনতে চাওয়া, ইলেকট্রনিক ডিভাইসে শব্দসংক্রান্ত সতর্কবার্তা আসা, টিনিটাস বা মাথা ঘোরানোর সমস্যা বাড়তে থাকলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

সিএ/বিই

spot_img

আরও পড়ুন

দরুইনে রেল দুর্ঘটনায় অটোরিকশাচালকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় মাসুম মিয়া (৪৫) নামে এক...

স্থায়ী সেতুর দাবিতে ক্ষোভ মির্জাপুরবাসীর

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের কুমুদিনী হাসপাতাল খেয়াঘাট এলাকায় লৌহজং...

নজরুলের মানবতার দর্শন তুলে ধরলেন আইনমন্ত্রী

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী...

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...
spot_img

আরও পড়ুন

দরুইনে রেল দুর্ঘটনায় অটোরিকশাচালকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় মাসুম মিয়া (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামে এ...

স্থায়ী সেতুর দাবিতে ক্ষোভ মির্জাপুরবাসীর

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের কুমুদিনী হাসপাতাল খেয়াঘাট এলাকায় লৌহজং নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো জোয়ারের পানির প্রবল স্রোত ও কচুরিপানার চাপে ভেঙে গেছে। এতে...

নজরুলের মানবতার দর্শন তুলে ধরলেন আইনমন্ত্রী

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, গুণ্ডা ও ভণ্ডরা ধর্মের আবরণে রাজনীতি করে। তিনি...

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...
spot_img