Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

বিশ্ববাজারে ডলারের দাম কমছে, ২০ বছরের মধ্যে সর্বনিম্ন হতে পারে

চলতি বছর বিশ্ববাজারে ডলারের বিনিময় হার ক্রমেই কমছে। অন্যদিকে, সোনার দাম বাড়ছে, যা সাধারণত ডলারের সঙ্গে বিপরীতমুখী সম্পর্ক তৈরি করে। ডলারের মান নির্ণয়ের জন্য প্রণীত ডলার ইনডেক্স আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বর্তমানে এই সূচকের মান দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৭৬৭। চলতি বছরের এই পতন ৯ দশমিক ৯ শতাংশ, যা ২০০৩ সালের পর সর্বোচ্চ ডলারের দরপতন হিসেবে দেখা দিতে পারে।

ডলারের মান কমার মূল কারণ মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতি সুদহার কমানো। চলতি বছর ফেড একাধিকবার নীতি সুদহার কমিয়েছে এবং বিনিয়োগকারীরা আশা করছেন, আগামী বছরও ফেড সুদহার কমাতে পারে। তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের প্রত্যাশাতীত প্রবৃদ্ধি থাকলেও বিনিয়োগকারীরা ফেডের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

বহুজাতিক এইচএসবিসি ব্যাংকের বিশ্লেষকরা মনে করেন, ডিসেম্বর মাসে ডলারের দুর্বলতার কারণ শুধুই নীতিগত নয়; ফেডের স্বাধীনতা নিয়ে উদ্বেগ এবং বিশ্বের অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকের শক্ত অবস্থান ডলারের মান কমাচ্ছে। ইউরোর মান ১৪ শতাংশ বেড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। বর্তমানে এক ইউরোর বিনিময়ে ১ দশমিক ১৮০৬ ডলার পাওয়া যাচ্ছে। ইউরোর পাশাপাশি পাউন্ড, অস্ট্রেলীয় ও নিউজিল্যান্ড ডলারের মানও ঊর্ধ্বমুখী, তবে জাপানি ইয়েনের মান কমছে।

বাংলাদেশের বাজারে ডলারের দাম কয়েক মাস ধরে স্থিতিশীল রয়েছে। প্রতি ডলারের বিপরীতে বর্তমানে ১২২ টাকার বেশি পাওয়া যাচ্ছে।

ফেডের নীতি সুদহার কমলে ডলারের বিনিয়োগ আকর্ষণ কমে যায়, যা ডলারের দুর্বলতার প্রধান কারণ। সুদহার কম মানে যুক্তরাষ্ট্রের বন্ড ও আর্থিক সম্পদে বিনিয়োগ থেকে প্রাপ্তি কমে যায়। বিনিয়োগকারীরা বেশি মুনাফার আশায় অন্য দেশের মুদ্রা ও বাজারে পুঁজি বিনিয়োগ করে, ফলে ডলারের চাহিদা কমে যায়। সুদ কমানোর কারণে অর্থনীতিতে তারল্য বৃদ্ধি পায় এবং ডলারের সরবরাহ বাড়ার প্রত্যাশা তৈরি হয়। অন্যদিকে, যদি অন্যান্য কেন্দ্রীয় ব্যাংক সুদ অপরিবর্তিত রাখে বা বাড়ায়, তবে ডলারের মান ক্ষয় পায়।

ডলারে বিনিয়োগ কমে গেলে বিনিয়োগকারীরা সোনার দিকে ঝুঁকে পড়েন। চলতি বছরে সোনার দাম ৬৮ শতাংশ বেড়েছে, যা ডলারের দুর্বলতার প্রভাবের প্রতিফলন।

বিশ্ববাজারে ডলারের দুর্বলতা উন্নয়নশীল দেশগুলোর জন্য সুবিধা বয়ে আনে। এই অবস্থায় তাদের ডলারে ঋণের বোঝা হালকা হয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমে, আমদানি ব্যয় নিয়ন্ত্রণে থাকে এবং মুদ্রাস্ফীতি সামাল দেওয়া সহজ হয়। এছাড়া বিনিয়োগকারীরা তুলনামূলক বেশি মুনাফার আশায় এসব দেশের বাজারে বিনিয়োগ করতে উৎসাহিত হন।

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...
spot_img

আরও পড়ুন

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল আঁচড়ানো, পোশাক পরা, রান্নাবান্না, বাজারের ব্যাগ বহন কিংবা অফিসে দীর্ঘ সময় কম্পিউটারে কাজ—সব ক্ষেত্রেই কাঁধের...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা এসেছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামী ১ জুলাই...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা মরুভূমি ও অ্যামাজন রেইনফরেস্ট। মাঝখানে বিস্তীর্ণ আটলান্টিক মহাসাগর, হাজার হাজার মাইল দূরত্ব। তবু প্রকৃতির এক...
spot_img