Saturday, June 13, 2026
27 C
Dhaka

১ মিনিট ৫৪ সেকেন্ডেই ঝড় তুলল নোলানের ‘ওডিসি’

ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমার ট্রেলার প্রকাশ মানেই বিশ্বজুড়ে আলোড়ন। আর সেই সিনেমা যদি হয় ‘দ্য ওডিসি’, তাহলে উত্তেজনার মাত্রা আরও বেড়ে যায়। গতকাল রাতে প্রকাশিত হয়েছে অস্কারজয়ী এই ব্রিটিশ নির্মাতার বহুল প্রতীক্ষিত সিনেমাটির ট্রেলার। মুক্তির পর থেকেই ১ মিনিট ৫৪ সেকেন্ডের এই ট্রেলারটি ঘিরে দর্শক ও সিনেমাপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত ‘দ্য ওডিসি’র প্রথম টিজার ট্রেলার প্রকাশ করেছে ইউনিভার্সাল। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র গ্রিক বীর ওডিসিউস, যার ভূমিকায় অভিনয় করছেন ম্যাট ডেমন। ট্রয় যুদ্ধের পর দীর্ঘ ও বিপদসংকুল পথে নিজের দেশে ফেরার সংগ্রামই ছবির মূল কাহিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউনিভার্সাল প্রথমবারের মতো ম্যাট ডেমনের চরিত্রের লুক প্রকাশ করেছিল।

এই সিনেমায় ম্যাট ডেমনের সঙ্গে আরও অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, জেনডায়া, টম হল্যান্ড, লুপিটা নিয়ং’ও, শার্লিজ থেরন, মিয়া গথ, বেনি সাফদি, জন বার্নথাল এবং জন লেগুইজামোসহ বহু তারকা। নোলান নিজেই ছবির চিত্রনাট্য লিখেছেন এবং স্ত্রী এমা থমাসের সঙ্গে যৌথভাবে প্রযোজনাও করছেন।

ট্রেলারে দেখা যায়, ওডিসিউস ও তার সেনাদল জাহাজডুবির শিকার হয়ে এক ভয়ংকর অভিযাত্রায় জড়িয়ে পড়ছে। ঘরে ফেরার পথে তাদের লড়াই করতে হচ্ছে প্রকৃতি, দানব এবং অজানা বিপদের সঙ্গে। একাধিক দৃশ্যে ওডিসিউস ও তার সেনাদের কুখ্যাত ট্রোজান হর্সের ভেতর দেখা যায়, যা আগেও ‘সিনার্স’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবির আইম্যাক্স ৭০ মিমি প্রদর্শনের আগে দেখানো ছয় মিনিটের ক্লিপে ইঙ্গিত হিসেবে তুলে ধরা হয়েছিল।

ট্রেলারে কখনো ওডিসিউসকে দেখা যায় স্থলপথে হাঁটতে, কখনো সাগরে পাল তোলা জাহাজে, আবার কখনো অন্ধকার গুহার ভেতর দিয়ে এগোতে। একটি গুহার দৃশ্যে ছায়ার মধ্য থেকে আবির্ভূত হয় এক বিশাল ও ভয়ংকর প্রাণী। সংক্ষিপ্ত দৃশ্যে টম হল্যান্ডকে দেখা যায় ওডিসিউসের পুত্র টেলেম্যাকাসের চরিত্রে এবং অ্যান হ্যাথাওয়েকে দেখা যায় তার স্ত্রী পেনেলোপের ভূমিকায়।

ইউনিভার্সাল জানিয়েছে, সিনেমাটির শুটিং হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে এবং এতে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ নতুন আইম্যাক্স ফিল্ম প্রযুক্তি। ইউনিভার্সালের নির্বাহী জিম অর গত ডিসেম্বরে সিনেমাকনে বলেন, “এটি হতে যাচ্ছে দুর্দান্ত সিনেম্যাটিক মাস্টারপিস—যেটি দেখে হোমার নিজেও গর্বিত হতেন।”

অভিনেতা জন লেগুইজামো নোলানের কাজের ধরনকে স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে তুলনা করেছেন। এমএসএনবিসির ‘মর্নিং জো’ অনুষ্ঠানে তিনি বলেন, “নোলান কোনো কমিটির সিদ্ধান্তে কাজ করেন না, স্টুডিও কী বলছে—সেটি অনুসরণ করেও নয়। নিজে যা করতে চান, সেটিই করের।” তিনি আরও বলেন, “তিনি যেন একজন স্বাধীন চলচ্চিত্রকার, শুধু পার্থক্য একটাই—তাঁর হাতে রয়েছে অবিশ্বাস্য অঙ্কের অর্থ।”

নোলানের সর্বশেষ ছবি ‘ওপেনহেইমার’ ২০২৪ সালে সাতটি অস্কার জয় করে ব্যাপক সাড়া ফেলে। ২০২৩ সালে দেওয়া এক সাক্ষাৎকারে নোলান জানিয়েছিলেন, “আমি যা-ই করি না কেন, সেটির ওপর আমার সম্পূর্ণ মালিকানা থাকতে হবে। ধারণা অন্য কোথাও থেকে আসতে পারে, কিন্তু সেটিকে আমার কি–বোর্ডের আঙুল ছুঁয়ে, আমার চোখ দিয়েই পর্দায় বেরিয়ে আসতে হবে।”

‘দ্য ওডিসি’ সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ১৭ জুলাই।

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

৫৩০০ বছরের পুরোনো মমিতে মিলল জীবন্ত অণুজীবের অস্তিত্ব

প্রায় ৫ হাজার ৩০০ বছর আগে আল্পস পর্বতমালার একটি...

বিশ্বকাপে নতুন ইতিহাস লিখলেন মেক্সিকোর ১৭ বছরের মোরা

বদলি হিসেবে মাঠে নেমেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম...

সুন্নতে মুআক্কাদা নামাজ ছুটে গেলে কাজা আদায় করতে হবে কি?

অসুস্থতা, ঘুম, ভুলে যাওয়া বা অন্য কোনো কারণে নামাজ...

পিরিয়ড বন্ধ রাখতে ওষুধ খাওয়া কতটা নিরাপদ?

গুরুত্বপূর্ণ ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠান, উৎসব বা বিশেষ কোনো পরিকল্পনার...

ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় কোটি কোটি বিশেষ মশা ছাড়তে চায় গুগল

ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে...

কোরআন-সুন্নাহর আলোকে ইসলামের মৌলিক লক্ষ্য কী

ইসলামকে মুসলমানদের বিশ্বাস অনুযায়ী মানবজাতির জন্য আল্লাহর মনোনীত পূর্ণাঙ্গ...

দুর্যোগ মোকাবিলায় ১০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব

সম্ভাব্য বড় ধরনের ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি...

মানিব্যাগে এই ৫ জিনিস রাখলে আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে পারেন

মানিব্যাগ সাধারণত অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের জন্য ব্যবহার...

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেলের ঘোষণা, কার্যকর হবে ১ জুলাই থেকে

দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন...

কুকুর মসজিদে ঢুকলে কি স্থান অপবিত্র হয়ে যায়?

মসজিদে কোনো কুকুর প্রবেশ করলে বা বারান্দায় এসে বসলে...

এআই দিয়ে তৈরি বিশ্বের প্রথম ভ্যাকসিন মানবদেহে পরীক্ষায় সফল

ভবিষ্যতের মহামারী মোকাবিলায় চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্তের সূচনা করেছে কৃত্রিম...

ঈদের পর ভুঁড়ি বেড়ে গেছে? মেদ কমাতে অনুসরণ করুন ৮ কার্যকর অভ্যাস

কোরবানির ঈদে পরিবার-পরিজনের সঙ্গে মাংসের বিভিন্ন পদ উপভোগ করা...

ইসলামে অহংকার দূর করার উপায়

অহংকার ইসলামে একটি বড় গুনাহ হিসেবে বিবেচিত, যা মানুষের...

বাজারে ভালো লিচু বাছাইয়ের সহজ উপায়

গ্রীষ্মকাল মানেই রসালো ও সুস্বাদু লিচুর মৌসুম। বাজারজুড়ে এখন...
spot_img

আরও পড়ুন

৫৩০০ বছরের পুরোনো মমিতে মিলল জীবন্ত অণুজীবের অস্তিত্ব

প্রায় ৫ হাজার ৩০০ বছর আগে আল্পস পর্বতমালার একটি অঞ্চলে নিহত হওয়া ‘উতজি দ্য আইসম্যান’ নামে পরিচিত প্রাচীন এক মমির দেহে এখনও সক্রিয় অণুজীবের...

বিশ্বকাপে নতুন ইতিহাস লিখলেন মেক্সিকোর ১৭ বছরের মোরা

বদলি হিসেবে মাঠে নেমেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম লিখে ফেললেন মেক্সিকোর তরুণ মিডফিল্ডার গিলবার্তো মোরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমে...

সুন্নতে মুআক্কাদা নামাজ ছুটে গেলে কাজা আদায় করতে হবে কি?

অসুস্থতা, ঘুম, ভুলে যাওয়া বা অন্য কোনো কারণে নামাজ ছুটে গেলে তা পরবর্তীতে আদায় করার বিধান নিয়ে অনেকের মনে প্রশ্ন দেখা দেয়। বিশেষ করে...

পিরিয়ড বন্ধ রাখতে ওষুধ খাওয়া কতটা নিরাপদ?

গুরুত্বপূর্ণ ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠান, উৎসব বা বিশেষ কোনো পরিকল্পনার সময় মাসিকের তারিখ পড়ে গেলে অনেক নারী সাময়িকভাবে পিরিয়ড পিছিয়ে দিতে বা বন্ধ রাখতে ওষুধ...
spot_img