Monday, September 14, 2026
32 C
Dhaka

কুমিল্লায় কিংস-মোহামেডান লড়াইয়ে জেতেনি কোনো দল

শনিবার (৬ ডিসেম্বর) কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ফেডারেশন কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার লড়াই শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। দুই দলের আক্রমণ ও পাল্টা আক্রমণ থাকলেও নির্ধারিত ৯০ মিনিটে কেউই জালের দেখা পায়নি।

চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবারের ফেডারেশন কাপ শুরু করেছিল ফর্টিস এফসির বিপক্ষে ১-১ গোলের ড্র দিয়ে। দ্বিতীয় ম্যাচেও জয় না পাওয়ায় মারিও গোমেজের শিষ্যরা পয়েন্ট টেবিলে কিছুটা চাপে পড়ে গেছে। অপরদিকে, এই ড্রয়ের ফলে পাঁচ দলের গ্রুপে তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রোড টু ফাইনাল পর্বে ওঠার সম্ভাবনা আরও জোরালো করেছে ঐতিহ্যবাহী সাদা-কালো শিবির মোহামেডান।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই বল দখল ও মাঝমাঠের নিয়ন্ত্রণে বেশি মনোযোগ দেয়। আক্রমণের সংখ্যা খুব বেশি না হলেও যেসব সুযোগ তৈরি হয়েছিল, সেগুলো প্রতিপক্ষের রক্ষণভাগে আটকে যায়। ১২ মিনিটে তপু বর্মণের কাছ থেকে বল ছিনিয়ে নেন মোহামেডানের স্ট্রাইকার রাফায়েল টুডু। তবে দ্রুত ফিরে এসে টুডুকে থামান তপু নিজেই। প্রথমার্ধে কিংস কয়েকবার আক্রমণে গেলেও ফিনিশিংয়ের অভাবে গোল করতে ব্যর্থ হয়। ১৭ মিনিটে ফয়সাল আহমেদের বাড়ানো বল বক্সে কিছুটা ফাঁকা জায়গায় পেলেও রাকিব-সানডেরা তা কাজে লাগাতে পারেননি।

বিরতির পর মোহামেডান আক্রমণে কিছুটা গতি বাড়ালেও কাঙ্ক্ষিত সুযোগ তৈরি করতে পারেনি আলফাজ আহমেদের দল। ৬১ মিনিটে মোজাফ্ফরভের নেওয়া বাঁকানো ফ্রি-কিক দক্ষতার সঙ্গে রুখে দেন বসুন্ধরা কিংসের গোলরক্ষক আনিসুর রহমান। ম্যাচের শেষ ভাগে কিংস আক্রমণের ধার বাড়িয়ে সাদা-কালো শিবিরকে চাপে ফেললেও গোলের দেখা পায়নি। ৭৮ মিনিটে ফয়সাল আহমেদের কর্নার থেকে ইমানুয়েল টনির দুর্বল হেড সহজেই ঠেকান মোহামেডানের গোলরক্ষক সুজন। ৮৯ মিনিটে ফয়সালের নেওয়া শক্তিশালী শট কোনোমতে প্রতিহত করেন মোহামেডানের ডিফেন্ডার রহমত মিয়া।

এই ড্রয়ে দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে চতুর্থ স্থানে রয়েছে বসুন্ধরা কিংস। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে ভালো ফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।


সিএ/বিই

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img