Sunday, May 24, 2026
34 C
Dhaka

চাঁদপুরে মেঘনার ভাঙন থেকে রক্ষা পাওয়া গৌরনিতাই আশ্রমের ৪০তম নামযজ্ঞ মহোৎসব শুরু

শিমুল অধিকারী সুমন,চাঁদপুর: নদীর প্রবল ভাঙন আর প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকা চাঁদপুরের হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী চরভৈরবী শ্রী শ্রী গৌর নিতাই আশ্রম এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষা পাওয়া এই পবিত্র ভূমি আজ মুখরিত হাজারো ভক্তের পদচারণায়। ভক্তি, শ্রদ্ধা আর পরম করুণাময়ের নাম জপ করার মধ্য দিয়ে এখানে শুরু হয়েছে আশ্রমের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও তারকব্রহ্ম নামযজ্ঞ মহোৎসব। চার দশক পূর্তির এই বিশেষ আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে বইছে অভূতপূর্ব আনন্দের জোয়ার।

সনাতন ধর্মীয় রীতি মেনে গত ১৭ ডিসেম্বর, বুধবার সন্ধ্যায় শ্রীমৎ ভগবত পাঠের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর তারকব্রহ্ম হরিনামযজ্ঞের শুভ অধিবাস কীর্তনের মধ্য দিয়ে পুরো এলাকায় এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।

আজ ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার ব্রহ্মমূহুর্তে ওঙ্কার ধ্বনি ও হরিনাম যজ্ঞের শুভারম্ভের মধ্য দিয়ে মূল পর্ব শুরু হয়েছে। আশ্রম প্রাঙ্গণে স্থাপিত সুসজ্জিত মন্দিরে চলছে দেবতার আরাধনা। আয়োজক কমিটির ঘোষণা অনুযায়ী, ১৯ ডিসেম্বর শুক্রবার এবং ২০ ডিসেম্বর শনিবার অহোরাত্র শ্রী শ্রী হরিনাম যজ্ঞের মহানাম ধ্বনিত হবে। আগামী ২১ ডিসেম্বর, রবিবার রাতে নাম যজ্ঞ সমাপন, বর্ণাঢ্য নগর পরিক্রমা এবং ঐতিহ্যবাহী জলকেলি উৎসবের মাধ্যমে এই পাঁচ দিনব্যাপী মহোৎসবের সমাপ্তি ঘটবে।

মহোৎসবের দ্বিতীয় দিন ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সরজমিনে গিয়ে দেখা যায়,

মেঘনা তীরের এই জনপদ আজ এক মহামিলন মেলায় পরিণত হয়েছে। হাড়কাঁপানো শীত উপেক্ষা করে আশেপাশের বিভিন্ন গ্রাম এবং দূর-দূরান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগমে তিল ধারণের ঠাঁই নেই মন্দির প্রাঙ্গণে। উলুধ্বনি, শঙ্খের আওয়াজ আর খোল-করতালের শব্দে আকাশ-বাতাস প্রকম্পিত হচ্ছে।

নামযজ্ঞ শ্রবণ করতে আসা ভক্ত প্রতাপ ও অমল জানান, “মেঘনার করাল গ্রাস থেকে রক্ষা পাওয়া এই আশ্রমে আসতে পেরে আমরা ধন্য। হরিনাম সংকীর্তন শুনলে মনের অস্থিরতা দূর হয় এবং এক ধরনের স্বর্গীয় প্রশান্তি অনুভূত হয়।” মিনতি ও নিধু বনিক আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “এই তারকব্রহ্ম নামযজ্ঞ আমাদের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করে। আমরা প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষা করি।”

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশ্রমে বিশাল পরিসরে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন হাজার হাজার ভক্তের মাঝে অন্ন প্রসাদ বিতরণ করা হচ্ছে। আশ্রম চত্বরে পাশে নোয়া বাড়িতে সুশৃঙ্খলভাবে প্রসাদ গ্রহণের জন্য বড় আকারের প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সদস্যরা নিরলসভাবে আগত অতিথিদের সেবা প্রদান করছেন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষের জন্য এই মহাপ্রসাদের দ্বার উন্মুক্ত রাখা হয়েছে।

আশ্রম কমিটির সাধারণ সম্পাদক লিটন সরকার বলেন:শ্রী শ্রী গৌর নিতাই আশ্রমটি মেঘনার ভাঙনের মুখ থেকে রক্ষা পেয়ে আজ ৪০ বছরে পদার্পণ করেছে—এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। স্থানীয় ভক্তবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীদের অকৃপণ অনুদান ও শ্রমে এই মহোৎসব পরিচালিত হচ্ছে। আমরা চেষ্টা করেছি ভক্তদের জন্য সর্বোচ্চ সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে। আশা করছি সকলের সহযোগিতায় ২৪ প্রহরব্যাপী এই যজ্ঞ সফলভাবে সম্পন্ন হবে।”

উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে হাইমচর উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ তৎপরতা দেখাচ্ছে। উপজেলা কর্মকর্তা অমিত রায় বলেন, “দেশের সার্বিক পরিস্থিতি এবং এই বিশাল ধর্মীয় সমাগম বিবেচনা করে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে। আমরা আয়োজক কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি যেন ভক্তরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার পালন করতে পারেন।”

এই মহোৎসব স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের মুখে হাসি ফুটিয়েছে। আশ্রমের আশেপাশে কয়েকশ অস্থায়ী দোকান গড়ে উঠেছে। হস্তশিল্প, ধর্মীয় সরঞ্জাম, খেলনা এবং মুখরোচক খাবারের দোকানে উপচে পড়া ভিড় দেখা গেছে। এতে স্থানীয় অর্থনীতিতে এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে।

আগামী রবিবার রাতে নগর পরিক্রমা এবং মহানাম যজ্ঞের পূর্ণাহুতির মধ্য দিয়ে এই মিলনমেলার পর্দা নামবে। তবে ভক্তদের হৃদয়ে এই আধ্যাত্মিক স্পন্দন ও মেঘনা তীরের এই সম্প্রীতির আবহ রয়ে যাবে দীর্ঘকাল।

শিমুল অধিকারী সুমন, চাঁদপুর

সিএ/টিআর

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img