Wednesday, July 22, 2026
26 C
Dhaka
No menu items!

গ্রাহক অভিজ্ঞতায় আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলালিংক

আন্তর্জাতিক অঙ্গনে দুটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। ‘দ্য ফাস্ট মোড অ্যাওয়ার্ডস ২০২৫’-এ নেতৃত্বের উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ বাংলালিংকের প্রধান নির্বাহী ইওহান বুসে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার লাভ করেছেন। একই সঙ্গে গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে ধারাবাহিক অগ্রগতির জন্য প্রতিষ্ঠানটি অর্জন করেছে ‘কাস্টমার এক্সপেরিয়েন্স (সিএক্স) চ্যাম্পিয়ন’ সম্মাননা।

মালয়েশিয়াভিত্তিক টেলিযোগাযোগবিষয়ক গণমাধ্যম ও গবেষণা প্ল্যাটফর্ম দ্য ফাস্ট মোড এই পুরস্কার প্রদান করে। টেলিযোগাযোগ খাতে উদ্ভাবন, নেতৃত্ব এবং শিল্পে ইতিবাচক প্রভাবের স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা দেওয়া হয়। এ বছর টেলিযোগাযোগ, সেবাদাতা ও নেতৃত্ব—এই তিনটি বিভাগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তিন শতাধিক মনোনয়ন জমা পড়ে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা ও শিল্প খাতের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি স্বাধীন প্যানেল এসব মনোনয়ন মূল্যায়ন করে বিজয়ীদের নির্বাচন করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইওহান বুসের নেতৃত্বে বাস্তবায়িত রূপান্তরমূলক কর্মসূচি ‘রিসেট ২.০’-এর মাধ্যমে বাংলালিংকের কার্যক্রম আরও গতিশীল হয়েছে। প্রতিষ্ঠানের ভেতরে গড়ে উঠেছে গ্রাহক-প্রথম সংস্কৃতি। একই সঙ্গে অপ্রয়োজনীয় স্তরবিন্যাস কমিয়ে সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়ানো হয়েছে এবং সামনের সারির নেতৃত্বকে আরও ক্ষমতায়িত করা হয়েছে। টানা পাঁচ প্রান্তিক রাজস্ব পতনের পর প্রতিষ্ঠানটিকে আবারও প্রবৃদ্ধির ধারায় ফেরাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি বাংলালিংকের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াও ত্বরান্বিত হয়েছে।

গ্রাহক অভিজ্ঞতায় উন্নতির স্বীকৃতি হিসেবে পাওয়া ‘কাস্টমার এক্সপেরিয়েন্স চ্যাম্পিয়ন’ পুরস্কারটি প্রযুক্তি ও উদ্ভাবননির্ভর সেবার মাধ্যমে গ্রাহকসেবার মানোন্নয়নের ফল বলে জানিয়েছে বাংলালিংক। প্রতিষ্ঠানটির এআই-নির্ভর সেবা, মাইবিএল অ্যাপে স্ব-সেবা সুবিধা এবং সংগঠিত মতামত ব্যবস্থার কারণে গ্রাহকসেবায় ৯৪ শতাংশ প্রথম যোগাযোগেই সমাধান নিশ্চিত হয়েছে। এর ফলে কল সেন্টারে কলের পরিমাণ ৩৫ শতাংশ কমেছে এবং এআই-ভিত্তিক কথোপকথন সেবা চালু হয়েছে। মাইবিএল অ্যাপে বর্তমানে ২০টির বেশি সেবা, স্মার্ট অভিযোগ নিবন্ধন ব্যবস্থা এবং জেনারেটিভ এআই-নির্ভর সহকারী প্রতিদিন লাখো গ্রাহককে সহায়তা দিচ্ছে।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ইওহান বুসে বলেন, ‘এসব স্বীকৃতি বাংলালিংকের সব সহকর্মীর সম্মিলিত প্রচেষ্টার ফল। গ্রাহকের চাহিদা বোঝা ও সহমর্মিতার সঙ্গে সাড়া দেওয়ার ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।’

বাংলালিংক আরও জানায়, দ্য ফাস্ট মোডের এই আয়োজনে বাংলাদেশ থেকে গ্রামীণফোন অপারেশনাল এক্সিলেন্স বিভাগে এবং রবি আজিয়াটা উদীয়মান টেলিযোগাযোগ ব্র্যান্ড বিভাগে সম্মাননা পেয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img