Monday, June 22, 2026
33.4 C
Dhaka

ইউক্রেনের নতুন শান্তি প্রস্তাব প্রায় প্রস্তুত, শিগগিরই রাশিয়ার হাতে যাবে: জেলেনস্কি

প্রায় চার বছর ধরে চলমান রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি নতুন শান্তি প্রস্তাব প্রস্তুত করছে ইউক্রেন। আগামী কয়েক দিনের মধ্যেই এ প্রস্তাবের কাজ শেষ হবে এবং এরপর মার্কিন প্রতিনিধিদের মাধ্যমে তা রাশিয়ার কাছে পৌঁছে দেওয়া হবে। মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব কথা জানান।

যুদ্ধ বন্ধে সর্বশেষ জার্মানির রাজধানী বার্লিনে ইউক্রেনের সঙ্গে বৈঠকে বসে ইউরোপীয় দেশগুলো ও যুক্তরাষ্ট্র। বৈঠকের দুই দিন পর সোমবার মার্কিন কর্মকর্তারা দাবি করেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান বিরোধের প্রায় ৯০ শতাংশ বিষয়ে সমাধান হয়েছে। তবে এরপরও যুদ্ধ অবসানের বিষয়ে চূড়ান্ত কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। কারণ, চলমান আলোচনায় সরাসরি অংশ নিচ্ছে না রাশিয়া।

জেলেনস্কি বলেন, যুদ্ধ শেষ হলে ইউক্রেনের জন্য যে নিরাপত্তা নিশ্চয়তার প্রস্তাব দেওয়া হচ্ছে, তা যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভোটাভুটির মাধ্যমে অনুমোদিত হবে বলে আশা করা হচ্ছে। তাঁর ভাষায়, ‘আজ বা আগামীকালের’ মধ্যেই এ সংক্রান্ত চূড়ান্ত নথিপত্র প্রস্তুত করা হবে। নথিগুলো চূড়ান্ত হলে সেগুলো নিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে আলোচনায় বসবে। এই আলোচনা চলতি সপ্তাহান্তেই শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, প্রস্তাবিত নিরাপত্তা নিশ্চয়তাগুলো পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অনুচ্ছেদ–৫–এর মতো। তিনি বলেন, আমরা পাঁচটি নথি নিয়ে কাজ করছি। এর মধ্যে কয়েকটি ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা সংক্রান্ত। এসব নথির কিছু আইনি বাধ্যবাধকতার সঙ্গে যুক্ত, তাই সেগুলো মার্কিন কংগ্রেসে ভোটাভুটির মাধ্যমে অনুমোদন প্রয়োজন।

এ নিরাপত্তা নিশ্চয়তার নির্দিষ্ট বিষয়বস্তু এখনো প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। যুদ্ধ বন্ধের পর রাশিয়া আবার ইউক্রেনে হামলা চালালে কী ধরনের প্রতিক্রিয়া হবে, সে বিষয়েও স্পষ্ট কিছু জানানো হয়নি। মার্কিন কর্মকর্তারা শুধু জানিয়েছেন, ইউক্রেনে মার্কিন সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা তাদের নেই। তবে বার্লিনে অনুষ্ঠিত বৈঠকের পর ইউক্রেনের কয়েকটি ইউরোপীয় মিত্র দেশ জানিয়েছে, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সেখানে সেনা মোতায়েন করতে আগ্রহী।

রাশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী সের্গেই রিবকভ বলেন, প্রস্তাবিত নিরাপত্তা নিশ্চয়তাগুলো এখনো ক্রেমলিন দেখেনি। তবে যদি এতে ইউক্রেনের ভূখণ্ডে ন্যাটোভুক্ত দেশগুলোর সেনা মোতায়েনের কথা উল্লেখ থাকে, তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। যুদ্ধ শুরুর আগ থেকেই এ বিষয়ে আপত্তি জানিয়ে আসছে মস্কো।

যুদ্ধ অবসানের ক্ষেত্রে সবচেয়ে বড় জটিলতা তৈরি করেছে ইউক্রেনে রাশিয়ার দখল করা অঞ্চলগুলো। যুদ্ধ বন্ধের বিনিময়ে দনবাস অঞ্চলের পুরো অংশ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় রাশিয়া। অন্যদিকে ইউক্রেন এই দাবি মানতে অস্বীকৃতি জানিয়েছে। এই সংকটের সমাধান কীভাবে হবে, তা এখনো স্পষ্ট নয়। পাশাপাশি সপ্তাহান্তে সম্ভাব্য আলোচনায় ইউক্রেনের প্রস্তাব রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কীভাবে গ্রহণ করবেন, সেটিও অনিশ্চিত।

এর মধ্যেই ইউক্রেন যুদ্ধের ক্ষতিপূরণ নিয়ে একটি আন্তর্জাতিক কমিশনের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে এ কমিশনের কার্যক্রম উদ্বোধনে উপস্থিত হন জেলেনস্কিসহ ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাসও। নেদারল্যান্ডস ও মানবাধিকার সংস্থা কাউন্সিল অব ইউরোপের উদ্যোগে এই কমিশন গঠন করা হয়েছে।

নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইল বলেন, জবাবদিহি নিশ্চিত না হলে কোনো সংঘাতের পূর্ণ সমাধান সম্ভব নয়। তাঁর মতে, জবাবদিহির গুরুত্বপূর্ণ অংশ হলো ক্ষতিপূরণ প্রদান। তিনি বলেন, আজ আমরা যে ক্ষতিপূরণ দাবির কমিশন গঠন করছি, এটি একটি বড় ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।

রাশিয়ার কাছ থেকে এই ক্ষতিপূরণ কীভাবে আদায় করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে এর আগের আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে জব্দ করা রুশ সম্পদ থেকে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব উঠে এসেছিল। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হলো এই দাবির ন্যায্যতা প্রতিষ্ঠা করা যে শেষ পর্যন্ত রাশিয়াকে ক্ষতিপূরণ দিতেই হবে।

এই কমিশন গঠন নিয়ে তাৎক্ষণিকভাবে ক্রেমলিনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নে জব্দ করা রুশ সম্পদ দিয়ে ইউক্রেনকে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাবকে অবৈধ বলে উল্লেখ করেছে মস্কো।

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

জিরো ওয়াট বাল্ব কি সত্যিই বিদ্যুৎ খরচ করে না?

রাতের বেলায় অনেকেই ঘরের এক কোণে ছোট আলো জ্বালিয়ে...

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের...

নবীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে সেবা সংকটের অভিযোগ

হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা নবীগঞ্জে সরকারি সেবা নিয়ে অসন্তোষের...

চোটে রাফিনিয়া, বড় ধাক্কায় ব্রাজিল

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপে নিজেদের ছন্দে...

১৫ সেভে ইতিহাস গড়লেন কুরাসাওয়ের গোলরক্ষক রম

ক্যারিয়ারের গোধূলি বেলায় দাঁড়িয়ে এলয় রম যেন লিখলেন এক...

২২ লাখ শিক্ষার্থী নিয়ে বিশ্বে বৃহত্তম ক্রীড়া আয়োজনের দাবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন,...

ট্রিওন্ডা বল নিয়ে আইএসএসে বৈজ্ঞানিক পরীক্ষা

২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ এবার পৌঁছে...

বার্সায় ফেরার গুঞ্জন, তবে অন্য ভূমিকায় মেসি

লিওনেল মেসি যেন সময়কে নিজের মতো করে থামিয়ে রেখেছেন।...

ডোকুকে ছাড়াই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বেলজিয়াম

বিশ্বকাপে নিজেদের গুরুত্বপূর্ণ সময়ের মধ্যেই বড় ধাক্কা খেল বেলজিয়াম।...

জুনের শেষ সপ্তাহে চাঁদ, শনি ও মঙ্গলের আকর্ষণীয় অবস্থান

বর্ষার মৌসুমে মেঘ আর বৃষ্টির কারণে রাতের আকাশ পর্যবেক্ষণ...

মহাকাশের গন্ধও কি একদিন বোতলে বন্দী হবে?

মহাকাশের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে অসীম অন্ধকার,...
spot_img

আরও পড়ুন

জিরো ওয়াট বাল্ব কি সত্যিই বিদ্যুৎ খরচ করে না?

রাতের বেলায় অনেকেই ঘরের এক কোণে ছোট আলো জ্বালিয়ে রাখেন। শিশু, বয়স্ক ব্যক্তি কিংবা অন্ধকারে অস্বস্তি বোধ করেন এমন মানুষের জন্য জিরো ওয়াট বাল্ব...

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে কৃষিকাজ করার সময় আকস্মিক এই ঘটনায় স্থানীয় এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। নিহতদের পরিবারের সদস্য...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জয়পুরহাটের কালাই উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আলুচাষি, সংরক্ষণকারী ও ব্যবসায়ীরা। তাদের...
spot_img