Saturday, February 21, 2026
31.5 C
Dhaka

অস্বাস্থ্যকর বায়ুতে ঝুঁকিতে ঢাকাবাসী

বিশ্বের ১২৭টি দেশের শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষ অবস্থানে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। একই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে দশম অবস্থানে। আন্তর্জাতিক বায়ুগুণমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দক্ষিণ এশিয়ার একাধিক শহর শীর্ষে জায়গা করে নিয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, সকাল ১০টা ৩৩ মিনিটে দিল্লির বায়ুর মান ছিল ৩১৬। এই স্কোর আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত। উচ্চমাত্রার এই দূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন।

তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের দুটি বড় শহর করাচি ও লাহোর। উভয় শহরের বায়ুগুণমান সূচক ছিল ২০০, যা অস্বাস্থ্যকর পর্যায়ের মধ্যে পড়ে। এই স্কোরে দীর্ঘ সময় বসবাস করলে শ্বাসযন্ত্রসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

চতুর্থ অবস্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি। শহরটির বায়ুগুণমান সূচক ছিল ১৮৩, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। একই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান দশম, যেখানে বায়ুর মানের স্কোর ছিল ১৫৫। এই স্কোরও অস্বাস্থ্যকর পর্যায়ের মধ্যে পড়ে, যা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য বিশেষ ঝুঁকিপূর্ণ।

আইকিউএয়ারের বায়ুগুণমান সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর হলে বায়ুর মান ভালো হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা মাঝারি বা সহনীয় বলে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয় বায়ুর মান।

এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়। ২০১ থেকে ৩০০ স্কোর হলে তা খুবই অস্বাস্থ্যকর হিসেবে গণ্য হয়। আর স্কোর ৩০১-এর বেশি হলে বায়ুর মানকে দুর্যোগপূর্ণ বলে বিবেচনা করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করতে পারে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

কেন টেডি বিয়ার ভালোবাসার ভাষা হয়ে উঠল

নরম তুলতুলে শরীর, কালো গোল চোখ আর নিশ্চুপ উপস্থিতি—এই...

সুইডিশ নাগরিকদের ‘অবিলম্বে’ ইরান ত্যাগের আহ্বান

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত নিজেদের...

দায়িত্ব শেষে নিরিবিলি সময় কাটাচ্ছেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ হওয়ার পর নোবেলজয়ী...

মুসল্লিদের ওপর নতুন বিধিনিষেধের আশঙ্কা

আসন্ন পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশাধিকার সীমিত...

ঘুম না আসার পেছনে রুমিনেশনের ভূমিকা

রাত গভীর হলেই অনেক মানুষের মাথার ভেতর চিন্তার ঝড়...

কুড়িগ্রামের ভাষাসৈনিক সামিউলের অমলিন পথচলা

কুড়িগ্রাম পৌরসভার সবুজ পাড়ায় বসে ভাষা আন্দোলনের দিনগুলোর স্মৃতি...

তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে...

পূর্বধলা শহীদ মিনারে শ্রদ্ধা জানালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা...

শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় নেতা-কর্মী আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে...

প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের

ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ শনিবার (৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রী...

হঠাৎ পরিদর্শনে চাঁদপুর সদর হাসপাতালে এমপি মানিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ...

সোনাকানিয়ায় অতর্কিত হামলা, পিঠে ছুরিকাঘাত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে...

দখল ও দূষণে হারিয়ে যাচ্ছে শ্রীপুরের ঐতিহাসিক খাল

গাজীপুরের শ্রীপুর উপজেলার ছাপিলাপাড়া এলাকার প্রায় সাড়ে ছয় কিলোমিটার...

পাইকারি-খুচরায় বড় ব্যবধান, প্রশ্ন ভোক্তাদের

ইফতারের টেবিলে ফল অনেকের কাছে অপরিহার্য অনুষঙ্গ। কিন্তু পবিত্র...
spot_img

আরও পড়ুন

কেন টেডি বিয়ার ভালোবাসার ভাষা হয়ে উঠল

নরম তুলতুলে শরীর, কালো গোল চোখ আর নিশ্চুপ উপস্থিতি—এই বৈশিষ্ট্যগুলোই টেডি বিয়ারকে ভালোবাসার প্রতীকে পরিণত করেছে। শুরুতে শিশুদের খেলনা হিসেবে জনপ্রিয় হলেও সময়ের সঙ্গে...

সুইডিশ নাগরিকদের ‘অবিলম্বে’ ইরান ত্যাগের আহ্বান

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে সুইডেন সরকার। মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে...

দায়িত্ব শেষে নিরিবিলি সময় কাটাচ্ছেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ হওয়ার পর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে কোথায় আছেন এবং কী করছেন—এ নিয়ে জনমনে কৌতূহল রয়েছে। জানা...

মুসল্লিদের ওপর নতুন বিধিনিষেধের আশঙ্কা

আসন্ন পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশাধিকার সীমিত করার পরিকল্পনা করছে ইসরাইলি কর্তৃপক্ষ। জেরুজালেমের প্রাক্তন গ্র্যান্ড মুফতি ও সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ...
spot_img