Saturday, April 4, 2026
32 C
Dhaka

শহীদ বুদ্ধিজীবী দিবসের সভায় বক্তব্য ঘিরে উত্তেজনা

পাবনায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে ‘দেশের সূর্য সন্তান’ ও ‘দেশপ্রেমিক’ বলে উল্লেখ করায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে তীব্র হট্টগোলের ঘটনা ঘটেছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে এ ঘটনা ঘটে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকারি এডওয়ার্ড কলেজ কর্তৃপক্ষ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মামুন আল হাসান প্রথমে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান। এরপর তিনি বলেন, ‘আলোচনার শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। একইসঙ্গে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে এ দেশের সূর্য সন্তান মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আযমসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেশপ্রেমিক সকলকে।’

এই বক্তব্যের পরপরই মিলনায়তনে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ জানান। তারা অনুষ্ঠান বয়কট করেন এবং একপর্যায়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে কথাকাটাকাটি ও হট্টগোল শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মিলনায়তনের ভেতরেই বিক্ষোভ করেন ছাত্রদল নেতাকর্মীরা।

সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শ্রাবণ ছাত্রশিবিরের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার করে সাধারণ শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

মাহফুজুর রহমান শ্রাবণ বলেন, ‘এবার বিজয়ের মাস শুরু হয়েছে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে। এটা বাঙালি জাতির জন্য অত্যন্ত লজ্জার। আগামী দিনে ছাত্রশিবির আবারও এমন বক্তব্য ও স্লোগান দিলে আমরা সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে দাঁতভাঙা জবাব দেব।’

অন্যদিকে, কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মামুন আল হাসান বলেন, অনুষ্ঠানটি ছিল শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে। কিন্তু ছাত্রদল নেতা তাঁর বক্তব্যের পুরোটাই জামায়াত-শিবির নিয়ে মিথ্যাচারে ভরপুর করেছেন। তিনি দাবি করেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার বিচার বহির্ভূত ও নিজস্ব আদালত তৈরি করে জামায়াতের যেসব নেতাদের হত্যা করেছে, সেগুলো নিয়ে মিথ্যাচার করা হয়েছে। মৃত মানুষদের নিয়ে বিষোদগার করা হয়েছে। তারা পূর্বপরিকল্পিতভাবেই অনুষ্ঠানটি পণ্ড করার চেষ্টা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

এ বিষয়ে সরকারি এডওয়ার্ড কলেজ কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

সাহু সেজদা কী, আদায়ের নিয়ম ও গুরুত্ব

নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতের মধ্যে কোনো...

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে শনিবার সন্ধ্যার মধ্যে ঝড় ও বৃষ্টির...

বোতলের শেষ ফোঁটা কখন পড়বে, হিসাব করে জানালেন বিজ্ঞানীরা

দৈনন্দিন জীবনের এক সাধারণ অভিজ্ঞতা—বোতল উল্টো করে ধরে অপেক্ষা...

ছুটির দিনেও তেলের জন্য পাম্পে দীর্ঘ লাইন

রাজধানীতে জ্বালানি তেল সংগ্রহে ভোগান্তি কমছে না। ছুটির দিনেও...

রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ীতে বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার...

বিপদ মোকাবিলায় ইসলামের দৃষ্টিভঙ্গি

একজন আলেম বা ধর্মপ্রচারক বিপদের সময় ধৈর্য ও অবিচলতার...

ব্ল্যাকহোলের ভেতর লুকিয়ে আছে মৌলিক সংখ্যার রহস্য

পদার্থবিজ্ঞান এবং গণিতের জগতে এক অবিশ্বাস্য মিল দেখা দিয়েছে।...

হাঁটুর লিগামেন্ট ও মেনিসকাস ছিঁড়ে গেলে কী করবেন

হাঁটু হলো শরীরের গুরুত্বপূর্ণ ও ওজন বহনকারী জয়েন্ট। খেলাধুলা,...

খাদ্যনালিতে কিছু আটকে গেলে করণীয়

খাবারের কাঁটা, মাংসের হাড় বা ছোট খেলনা গলায় আটকে...

পৃথিবীর বয়স কীভাবে নির্ণয় করা হয়

পৃথিবীর বয়স কত? এটি দীর্ঘদিন ধরেই মানুষ ও বিজ্ঞানীদের...

বিয়েতে সাক্ষীর সংখ্যা ও দেনমোহরের নিয়ম

বিয়ে হলো নারী-পুরুষের ভালোবাসার বৈধ মাধ্যম। এর অন্যতম অংশ...

শুদ্ধ তেলাওয়াতে বিরতি চিহ্ন কেন জরুরি

পবিত্র কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে সঠিক নিয়ম মেনে পড়া অত্যন্ত...

বজ্রপাত কেন হয়, বাঁচার উপায় কী

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর গড়ে প্রায় ৩০০...

সকালের ৫ অভ্যাস বাদ দিলে বাড়তে পারে কর্মক্ষমতা

দিনের শুরুটা অনেকাংশে নির্ধারণ করে দেয় পুরো দিনের কর্মক্ষমতা।...
spot_img

আরও পড়ুন

সাহু সেজদা কী, আদায়ের নিয়ম ও গুরুত্ব

নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতের মধ্যে কোনো ভুল হলে তা সংশোধনের জন্য রয়েছে বিশেষ বিধান, যা সাহু সেজদা নামে পরিচিত। সালাম ফেরানোর...

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে শনিবার সন্ধ্যার মধ্যে ঝড় ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর মধ্যে রাজধানী ঢাকাসহ পাঁচটি অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে...

বোতলের শেষ ফোঁটা কখন পড়বে, হিসাব করে জানালেন বিজ্ঞানীরা

দৈনন্দিন জীবনের এক সাধারণ অভিজ্ঞতা—বোতল উল্টো করে ধরে অপেক্ষা করা, কখন শেষ ফোঁটাটি পড়বে। এতদিন বিষয়টি অনুমানের ওপর নির্ভর করলেও এবার পদার্থবিজ্ঞানীরা নির্দিষ্ট গাণিতিক...

ছুটির দিনেও তেলের জন্য পাম্পে দীর্ঘ লাইন

রাজধানীতে জ্বালানি তেল সংগ্রহে ভোগান্তি কমছে না। ছুটির দিনেও পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সারিতে অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। শনিবার ভোর থেকেই বিভিন্ন পাম্পে তেল নিতে লাইনে...
spot_img