Friday, March 13, 2026
27.9 C
Dhaka

মোদিকে নিয়ে মন্তব্য করে গ্রেফতার আশঙ্কায় ভোজপুরি গায়িকা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে প্রশ্ন তোলার জেরে আইনি ঝামেলায় পড়েছেন ভোজপুরি গায়িকা নেহা সিংহ রাঠৌর। শুক্রবার (৫ ডিসেম্বর) এলাহাবাদ হাইকোর্ট তার আগাম জামিন আবেদন খারিজ করে দেওয়ায় যেকোনো সময় তাকে গ্রেফতার করা হতে পারে বলে ধারণা করছে আইনজীবীরা।

পেহেলগাম হামলা ইস্যুতে মোদিকে দায়ী করে মন্তব্য করার পর লখনৌসহ উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় নেহার বিরুদ্ধে একাধিক মামলা হয়। এসব মামলার ঝামেলা এড়াতে তিনি আগাম জামিন চাইলেও আদালত তা গ্রহণযোগ্য মনে করেনি।

চলতি বছরের এপ্রিলে পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নেহা সিংহ রাঠৌর। তিনি অভিযোগ করেন, শিক্ষা-স্বাস্থ্যের মতো জরুরি খাত গুরুত্ব হারাচ্ছে, বরং জাতীয়তাবাদ ও ধর্মভিত্তিক বিভাজনের রাজনীতি তুঙ্গে উঠেছে। তার বক্তব্য—“আমি কী নিয়ে প্রশ্ন তুলব? মানুষ প্রাণ হারাচ্ছে। সরকারের বদলে কি তবে জিন্নাহকে প্রশ্ন করব?”

তার এই মন্তব্য দ্রুত ভাইরাল হলে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। সরকারপন্থিদের অভিযোগ—তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। এসব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে একাধিক আইনি পদক্ষেপ নেওয়া হয়।

নিজের অবস্থান ব্যাখ্যা করে নেহা জানান, একজন স্বাধীন নাগরিক হিসেবে সরকারের নিরাপত্তা ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলার পূর্ণ অধিকার তার রয়েছে। তিনি বলেন, কোনো উস্কানিমূলক গান তিনি গাননি; বরং পর্যটকদের নিরাপত্তাহীনতার বিষয়টিই সামনে এনেছেন। তবে আদালত আগাম জামিন না দেওয়ায় এখন মামলার আইনি প্রক্রিয়াই চলবে।

সিএ/ইরি

spot_img

আরও পড়ুন

রমজানের শেষ দশকে ইতিকাফের গুরুত্ব

ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে ইতিকাফ একটি বিশেষ আধ্যাত্মিক অনুশীলন।...

সাহরিতে কী খাবেন সুস্থ থাকতে

রোজার মাসে সারাদিন সুস্থ ও কর্মক্ষম থাকতে সাহরির খাবার...

শব্দ দূষণে বদলে যাচ্ছে ডলফিনের যোগাযোগ

আরব সাগরের পূর্বাঞ্চলের গভীর সমুদ্রে বসবাসকারী বোটলনোজ ডলফিনদের যোগাযোগের...

নবীজির ইতিকাফের জীবনধারা

ইসলামের ইবাদতব্যবস্থায় ইতিকাফ একটি গভীর ও আত্মশুদ্ধিমূলক অনুশীলন। এর...

রমজানে স্বাস্থ্যকর খাবারের গুরুত্ব

রমজান মাসে সুস্থ ও সতেজ থাকতে বিশেষ কোনো জটিল...

অদ্ভুত গবেষণার স্বীকৃতি এবার ইউরোপে

অদ্ভুত ও ব্যতিক্রমধর্মী বৈজ্ঞানিক গবেষণার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়...

রমজানে কোরআনের গুরুত্ব

রমজান ও কোরআন একটি অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কোরআনের...

রমজানে মানসিক প্রশান্তি বজায় রাখার উপায়

রমজান শুধু খাদ্য সীমাবদ্ধ রাখার সময় নয়, এটি আত্মশুদ্ধির...

ইনফিনিক্সের নতুন শক্তিশালী স্মার্টফোন

ইনফিনিক্স বাংলাদেশের বাজারে নতুন দুটি মডেলের স্মার্টফোন এনেছে, যা...

রমজানে ইরাকের আতিথেয়তা

ইরাকের রমজান প্রাচীন ব্যবিলনীয়, সুমেরীয় এবং আব্বাসীয় ঐতিহ্যের এক...

স্ট্রবেরি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ

স্ট্রবেরি বিদেশি ফল হলেও বর্তমানে আমাদের দেশে সমান জনপ্রিয়।...

সুগন্ধা পয়েন্টে প্রথম দিনে ৩৩ দোকান উচ্ছেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ ও...

জুমে এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ

ভিডিও কলে এক ভাষার কথা অন্য ভাষায় তৎক্ষণাৎ অনুবাদ...

ফিলিং স্টেশনের তেল শেষ, ক্রেতাদের ভোগান্তি

রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল...
spot_img

আরও পড়ুন

রমজানের শেষ দশকে ইতিকাফের গুরুত্ব

ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে ইতিকাফ একটি বিশেষ আধ্যাত্মিক অনুশীলন। হজরত উম্মে ছালামাহ (রা.) বর্ণনা করেছেন, “রাসুলুল্লাহ (সা.) তিনটি আমল জীবনে কখনো পরিত্যাগ করেননি—তাহাজ্জুদ নামাজ,...

সাহরিতে কী খাবেন সুস্থ থাকতে

রোজার মাসে সারাদিন সুস্থ ও কর্মক্ষম থাকতে সাহরির খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টিকর ও তৃপ্তিদায়ক খাবার সাহরিতে গ্রহণ করলে দিনের দীর্ঘ সময় ক্ষুধা নিয়ন্ত্রণে রাখা...

শব্দ দূষণে বদলে যাচ্ছে ডলফিনের যোগাযোগ

আরব সাগরের পূর্বাঞ্চলের গভীর সমুদ্রে বসবাসকারী বোটলনোজ ডলফিনদের যোগাযোগের ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। দলগত সম্পর্ক মজবুত করা, শিকার ধরার কৌশল সমন্বয় করা, পথনির্দেশ...

নবীজির ইতিকাফের জীবনধারা

ইসলামের ইবাদতব্যবস্থায় ইতিকাফ একটি গভীর ও আত্মশুদ্ধিমূলক অনুশীলন। এর মাধ্যমে মানুষ দুনিয়ার ব্যস্ততা ও কোলাহল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আল্লাহর ইবাদত ও স্মরণে নিমগ্ন...
spot_img