Saturday, June 13, 2026
34.4 C
Dhaka

ব্রাহ্মণবাড়িয়ায় ‘তুই’ বলায় সংঘর্ষ, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় খাড়েরা মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ে ‘তুই’ সম্বোধনকে কেন্দ্র করে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ) দুপুরে শিক্ষকদের উপস্থিতিতেই দুই শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে হাতাহাতি বাধে। সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থীসহ এক শিক্ষক আহত হন। পরে শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে নবম শ্রেণীর শিক্ষার্থীরা সেদিন থেকেই পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়।

প্রত্যক্ষদর্শী নবম শ্রেণীর শিক্ষার্থী সিয়াম আহমেদ জানান, দুপুর দেড়টার দিকে নবম শ্রেণীর এক শিক্ষার্থী দশম শ্রেণীর এক শিক্ষার্থীর সঙ্গে কথা বলার সময় তাকে ‘তুই’ বলে সম্বোধন করলে দশম শ্রেণীর কয়েকজন ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। এর পরপরই দুই পক্ষের অধিকাংশ শিক্ষার্থী হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এমনকি এক শিক্ষার্থী লাঠি দিয়ে আরেকজনকে আঘাত করতে উদ্যত হলে শিক্ষক শাহিন আহমেদ থামাতে গেলে সেই লাঠি তার শরীরে লাগে। পরিস্থিতি উত্তপ্ত হলে কিছু শিক্ষার্থী ছুরি–চাকু হাতে হামলার চেষ্টা করে বলে জানান সিয়াম। পরে সকল শিক্ষক এসে শিক্ষার্থীদের শান্ত করতে সক্ষম হন। সংঘর্ষ থামলেও নবম শ্রেণীর শিক্ষার্থীরা দিনের পরীক্ষা এবং পরবর্তী সব পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে বিদ্যালয় ত্যাগ করে। পরে অভিভাবকদের খবর দিলে তারা এসে শিক্ষার্থীদের বাড়িতে নিয়ে যান।

নবম শ্রেণীর শিক্ষার্থী রাজন আহমেদ বলেন, দশম শ্রেণীর শিক্ষার্থীরা কোনো কারণ ছাড়াই তাদের ওপর হামলা চালিয়েছে, তাই তারা পরীক্ষা বর্জন করেছেন। এ ঘটনার বিচার না হলে তারা কোনো পরীক্ষায় অংশ নেবেন না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক মাহমুদ জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পরীক্ষার আগমুহূর্তে দুই শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে শিক্ষকদের হস্তক্ষেপে তারা শান্ত হয়। যারা সংঘর্ষে জড়িয়েছে তাদের পরীক্ষা থেকে বিরত রেখে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের পরীক্ষা পরে নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম বলেন, ঘটনাটি তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সিএ/ইরি

spot_img

আরও পড়ুন

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের...
spot_img

আরও পড়ুন

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। শিক্ষা, গবেষণা, তথ্য অনুসন্ধানসহ নানা কাজে মানুষ এআইয়ের সাহায্য নিচ্ছে। তবে ধর্মীয় মাসআলা বা...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয় ফল একসঙ্গে ব্যবহার করে সহজেই তৈরি করা যায় সুস্বাদু আম-লিচুর পুডিং। স্বাদ, পুষ্টিগুণ এবং আকর্ষণীয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে বহু শতাব্দী আগের সামরিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানা অজানা তথ্য। বেইজিংয়ের কাছে অবস্থিত জিয়ানকৌ...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে ইসলামি শিক্ষায়। এর একটি কাজ শুরু করার...
spot_img