Saturday, March 14, 2026
27.9 C
Dhaka

আগামী নির্বাচনে ঐতিহাসিক দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোটে সশস্ত্র বাহিনীর সদস্যদের গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা, অগ্রগতি, জাতি গঠন এবং বিভিন্ন সংকটকালে জনগণের পাশে থাকার জন্য বাহিনীর দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন তিনি।

আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ২০২৫ সালের ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, “বাংলাদেশের নিরাপত্তা ও অগ্রগতিতে সশস্ত্র বাহিনীর ভূমিকা অনন্য। দেশের সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে আপনাদের ত্যাগ ও নিষ্ঠা প্রশংসার দাবিদার।”

নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্ব

আগামী নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোট হবে একটি ঐতিহাসিক মুহূর্ত। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভোট নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটাররা যেন গর্ব নিয়ে ভোট দিতে পারেন, সে দায়িত্বও আপনাদের।”

সংকট মোকাবিলায় বাহিনীর অবদানের প্রশংসা

প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা ও মহামারির সময় সশস্ত্র বাহিনীর দ্রুত ও মানবিক ভূমিকা দেশের মানুষের আস্থা অর্জন করেছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান রেখে বাংলাদেশকে বৈশ্বিকভাবে মর্যাদাপূর্ণ অবস্থানে নেওয়ায় বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।

মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা

বক্তব্যে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মরণ করেন এবং বিজয়ের মাস ডিসেম্বরকে ‘গৌরবের মাস’ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি তিনি জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান।

খালেদা জিয়ার সুস্থতা কামনা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন—আসুন সবাই এ প্রার্থনা করি।”

স্নাতক অফিসারদের অভিনন্দন

সমাপনী অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও এএফডব্লিউসি সম্পন্নকারী অফিসারদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “এই গ্র্যাজুয়েশন আপনাদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার প্রতিফলন। এখন আপনারা উচ্চতর দায়িত্ব পালনে প্রস্তুত।”

তিনি আরও বলেন, ভবিষ্যতের জটিল ভূরাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা, জাতীয় নিরাপত্তা, নীতি নির্ধারণ ও কৌশল প্রণয়নে দক্ষ নেতৃত্ব গড়ে তুলতেই এনডিসি কাজ করছে।

বাংলাদেশের কৌশলগত অবস্থান ও ভবিষ্যৎ নেতৃত্ব

অধ্যাপক ইউনূস বলেন, “বিশ্ব অর্থনীতির কেন্দ্র এশিয়ায় স্থানান্তরিত হচ্ছে। এই সময়ে বাংলাদেশ তার কৌশলগত অবস্থানের কারণে অসামান্য সুযোগের মুখোমুখি। ভবিষ্যৎ নেতৃত্বকে এই সুবিধা কাজে লাগিয়ে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে হবে।”

spot_img

আরও পড়ুন

রমজানে জর্ডানের সড়কে স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রম উদ্যোগ

আরব বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ জর্ডান। ঐতিহ্য, সংস্কৃতি এবং...

ডায়াবেটিসে ক্ষুদ্র রক্তনালির ক্ষতি কেন হয়

অনেকেই মনে করেন ডায়াবেটিস মানেই শুধু রক্তে শর্করার মাত্রা...

৩০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন

ঈদকে সামনে রেখে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন স্মার্টফোন কেনার আগ্রহ...

রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন নির্বাচন দাবি নাহিদের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তাকে অভিশংসনের...

ব্রাহ্মণবাড়িয়া বার নির্বাচনে ব্যালট বিতর্কে থেমে গেল গণনা

ব্যালটপত্রে ত্রুটির অভিযোগ ওঠার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির...

সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় বাড়ছে মাদক ও পণ্য চোরাচালান

মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর প্রায়...

রামপালে ভয়াবহ দুর্ঘটনা: বর-কনেসহ ১৪ জন নিহত

বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বর-কনেসহ ১৪ জনের...

নগরের সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শুভেচ্ছা জানানোর নামে ব্যানার,...

প্লাস্টিকমুক্ত শহর গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

নারায়ণগঞ্জে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন...

বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহ বিবেচনায়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ অতিরিক্ত...

পারিবারিক কলহে গৃহবধূ হত্যা, স্বামী পলাতক

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের আল-আমিন গ্রামের একটি বাড়ি...

রহস্যময় ওরফিশ নিয়ে নতুন আলোচনা

মেক্সিকোর কাবো সান লুকাসের একটি সৈকতে সম্প্রতি বিরল প্রজাতির...

ডিপিওয়ার্ল্ডের চুক্তি এগিয়ে নিতে বাধা নেই

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানি...

পুলিশের ঈদ যাত্রা নিরাপত্তা নির্দেশনা

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্নে...
spot_img

আরও পড়ুন

রমজানে জর্ডানের সড়কে স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রম উদ্যোগ

আরব বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ জর্ডান। ঐতিহ্য, সংস্কৃতি এবং মানবিকতার মিশেলে দেশটির রমজান মাস এক ভিন্ন আবহ তৈরি করে। আধুনিক নগর জীবনের মধ্যেও কীভাবে...

ডায়াবেটিসে ক্ষুদ্র রক্তনালির ক্ষতি কেন হয়

অনেকেই মনে করেন ডায়াবেটিস মানেই শুধু রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া। তবে বাস্তবে এটি একটি রক্তনালিভিত্তিক রোগ, যা ধীরে ধীরে শরীরের সূক্ষ্ম রক্তনালিগুলোকে ক্ষতিগ্রস্ত...

৩০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন

ঈদকে সামনে রেখে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন স্মার্টফোন কেনার আগ্রহ বাড়ে। অনেকে নিজের জন্য নতুন ফোন কেনেন, আবার অনেকে প্রিয়জনকে উপহার দিতেও স্মার্টফোন বেছে নেন।...

রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন নির্বাচন দাবি নাহিদের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তাকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের...
spot_img