Wednesday, June 10, 2026
36.1 C
Dhaka

বিডিআর বিদ্রোহের সময় ৯২১ জন ভারতীয় নাগরিক বাংলাদেশে এসেছিল: কমিশন

বিডিআর বিদ্রোহের সময় ৯২১ জন ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছিল এবং তাদের অনেকের হিসাব এখনও মেলেনি। আন্তর্জাতিক রচনা, গোয়েন্দা তথ্য ও সাক্ষ্যে দেখা গেছে—বিদ্রোহের ফলাফলে সবচেয়ে বেশি সুবিধাভোগী দেশ ভারত। এ কারণে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চাইতে সরকারের প্রতি সুপারিশ করেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন।

রোববার (৩০ নভেম্বর) প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর কমিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান বলেন, বিডিআর বিদ্রোহ পরিকল্পিত ষড়যন্ত্রের ফল। দেশকে অস্থিতিশীল করা, শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করা এবং সেনাবাহিনী ও বিডিআরকে দুর্বল করতেই এই বিদ্রোহ ঘটানো হয়েছে।

তদন্তে আরও উঠে এসেছে, বিদ্রোহের সঙ্গে কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার নামও পাওয়া গেছে। এছাড়া বিডিআরের ভেতরে নানা সংকট, ডাল-ভাত কর্মসূচি ও বিডিআর শপ তৈরির কারণে চাপ বাড়া—এসব বিষয়ও বিদ্রোহের পেছনে ভূমিকা রেখেছে।

কমিশনের দাবি, বিদ্রোহের পর পাঁচ সেনা কর্মকর্তাকে গুম করা হয়েছে—এ বিষয়ে প্রমাণ পাওয়া গেছে। বিদ্রোহ নিয়ে প্রতিবাদ করায় ছয় সেনা সদস্যকে চাকরিচ্যুত করা হয়। র‍্যাব সদস্যরা বিদ্রোহকালে পিলখানার ৫ নম্বর গেটে অবস্থান করলেও কর্নেল রেজা নূরের নির্দেশে কোনো পদক্ষেপ নেননি। এই বিষয়েও কমিশন সুপারিশ করেছে।

তারা জানায়, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সংশ্লিষ্টতা স্পষ্টভাবে উঠে এসেছে। শেখ হাসিনা তার দলবল নিয়ে সেখানে আশ্রয় নিয়েছেন বলেও মন্তব্য করা হয়।

তদন্তে দেখা গেছে, যারা বিদ্রোহের সময় সরকারকে সহযোগিতা করেছিলেন তাদের মধ্যে সুপারসেডেট সেনা কর্মকর্তার সংখ্যা বেশি। বিদ্রোহের পর তাদের অনেককে পদোন্নতি ও গুরুত্বপূর্ণ পদে দেওয়া হয়েছে। কমিশনের মতে, দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে ক্ষমতা কুক্ষিগত করার অংশ হিসেবেই এসব করা হয়েছে।

বিদ্রোহের সময় সেনা অভিযান হলে বাহিনীকে শহরের বাইরে ৩ কিলোমিটার দূরে সরিয়ে রাখা হতো না বলেও মন্তব্য করে কমিশন।

সংবাদ সম্মেলনে সেনা কর্মকর্তাদের ওপর সংঘটিত নৃশংস নির্যাতনের বিবরণ তুলে ধরা হয়। কারও চোখ তুলে ফেলা, কারও পা ভেঙে দেওয়া, শারীরিক নির্যাতনের পর হত্যা, পরিবারের সদস্যদের ওপর হামলা ও বাসায় লুটপাট—এমন ভয়াবহতা ভুক্তভোগীদের জবানবন্দিতে উঠে এসেছে।

সিএ/আরএফ

spot_img

আরও পড়ুন

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী...

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে...

শেষবারের মতো জান্নাতুল বাকি জিয়ারত, কী ঘটেছিল সেই রাতে

ইসলামের ইতিহাসে জান্নাতুল বাকি কবরস্থান একটি গুরুত্বপূর্ণ স্থান। মহানবী...

ডিমের সঙ্গে কোন খাবারগুলো খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ

ডিমকে পুষ্টিগুণে ভরপুর একটি খাবার হিসেবে বিবেচনা করা হয়।...

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন,...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত...

সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে হাতে লেখা চিরকুট

সিলেট নগরীর সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার একটি আবাসিক ভবন...

কৈশোরের সম্পর্ক নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা

কৈশোর এমন একটি সময়, যখন শারীরিক ও মানসিক পরিবর্তনের...

এল নিনোর প্রভাবে বাড়তে পারে রোগের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী খরা, অনিয়মিত বৃষ্টিপাত এবং আকস্মিক...

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৩ নারী কারাগারে, স্বাধীনতার পরও কার্যকর হয়নি কোনো ফাঁসি

দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে ৯৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী বন্দি...
spot_img

আরও পড়ুন

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়িয়ে এবার কি তিনি পাড়ি জমাচ্ছেন ইতালিয়ান সিরি আ-তে—এই...

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে নিয়মিত সুষম ও পুষ্টিকর খাবার খাওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভিটামিন, খনিজ পদার্থ, অ্যান্টি-অক্সিড্যান্ট...

সব পিঁপড়ার ওজন কি মানুষের সমান? নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য

পৃথিবীর সব পিঁপড়াকে এক পাশে এবং সব মানুষকে অন্য পাশে দাঁড়িপাল্লায় তুললে দুই পক্ষের ওজন প্রায় সমান হবে—এমন ধারণা বহু বছর ধরে প্রচলিত ছিল।...

শেষবারের মতো জান্নাতুল বাকি জিয়ারত, কী ঘটেছিল সেই রাতে

ইসলামের ইতিহাসে জান্নাতুল বাকি কবরস্থান একটি গুরুত্বপূর্ণ স্থান। মহানবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর জীবনের শেষ সময়ে এখানে গিয়ে কবরবাসীদের জন্য দোয়া...
spot_img